ঢাকা ১০:২৩ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বিগত ফ্যাসিবাদের দেখানো পথেই হাঁটছে সরকার: জামায়াত আমির ‘জামিনে মুক্ত’ বেনজীরকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ইটবোঝাই বাল্কহেডের ওপর ভেঙে পড়ল বেইলি সেতু ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু সামগ্রিকভাবে সাহসী সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার: আসিফ মাহমুদ ‘দ্য ওডিসি’র দাপট: ৩০ মিনিটেই শেষ বিএফআই আইম্যাক্সের সব টিকিট যশোরে অস্ত্র-পোশাকসহ তিন ভুয়া বিজিবি সদস্য গ্রেপ্তার পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ফিফা কাউন্সিলে বিদ্রোহের মুখে ইনফান্তিনো, সভাপতি পদ নিয়ে বাড়ছে অনিশ্চয়তা যোগদান ও পদায়নের তারিখ ঘোষণার পর শাহবাগ ছাড়লেন প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত শিক্ষকেরা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ডিসিদের ওপর সরকারের নির্ভরশীলতা আছে: প্রধানমন্ত্রী

ঢাকায় চার দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জেলা প্রশাসকরাই মাঠ পর্যায়ে সরকারের মূল সংযোগ হিসেবে কাজ করেন, তাই সরকার তাদের ওপর অনেকাংশে নির্ভরশীল।

রোববার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত এই সম্মেলনের উদ্বোধন করেন তিনি। বক্তব্যে তিনি প্রশাসনিক দক্ষতা, জবাবদিহি ও সেবার মান বাড়ানোর ওপর গুরুত্ব দেন।

আরও পড়ুনঃ  মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী বলেন, ডিসিরা সরাসরি জনগণের সঙ্গে সরকারের সেতুবন্ধন তৈরি করেন। মাঠ প্রশাসনে তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় সরকারের নীতি ও সিদ্ধান্ত বাস্তবায়ন অনেকটাই তাদের কাজের ওপর নির্ভর করে।

আরও পড়ুনঃ  ‘আসিফ-আখতারদের মেস ভাড়া তুলতে মানুষের কাছ থেকে টাকা সংগ্রহ করতাম’—রাশেদ খাঁন

তিনি আরও বলেন, জনপ্রশাসনের যেকোনো পদে দায়িত্ব পালনের জন্য কর্মকর্তাদের মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। একই সঙ্গে পেশাদারিত্ব বজায় রাখা জরুরি, কারণ ব্যক্তিগত স্বার্থ বা পদোন্নতির লোভে দায়িত্বের সঙ্গে আপস করলে তা প্রশাসনের নিরপেক্ষতা ও কার্যকারিতাকে ক্ষতিগ্রস্ত করে।

বক্তব্যে তিনি মাঠ প্রশাসনকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান এবং দুর্যোগ ব্যবস্থাপনা, আইনশৃঙ্খলা, ভূমি প্রশাসন ও উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে জেলা প্রশাসকদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

আরও পড়ুনঃ  তিন প্রতিবন্ধী ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিয়ে দিন শুরু প্রধানমন্ত্রীর

চার দিনব্যাপী এই সম্মেলনে বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে মাঠ পর্যায়ের সমস্যা ও সমাধান নিয়ে আলোচনা হবে এবং শতাধিক প্রস্তাব পর্যালোচনা করা হবে বলে জানা গেছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

বিগত ফ্যাসিবাদের দেখানো পথেই হাঁটছে সরকার: জামায়াত আমির

ডিসিদের ওপর সরকারের নির্ভরশীলতা আছে: প্রধানমন্ত্রী

আপডেটের সময়: ০৩:৫৬:৩৫ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬

ঢাকায় চার দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জেলা প্রশাসকরাই মাঠ পর্যায়ে সরকারের মূল সংযোগ হিসেবে কাজ করেন, তাই সরকার তাদের ওপর অনেকাংশে নির্ভরশীল।

রোববার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত এই সম্মেলনের উদ্বোধন করেন তিনি। বক্তব্যে তিনি প্রশাসনিক দক্ষতা, জবাবদিহি ও সেবার মান বাড়ানোর ওপর গুরুত্ব দেন।

আরও পড়ুনঃ  চট্টগ্রাম বন্দরে জলদস্যু আতঙ্ক: ১৮ দিনে ৩ জাহাজে হামলা, লুট প্রায় ১০ কোটি টাকার মালামাল

প্রধানমন্ত্রী বলেন, ডিসিরা সরাসরি জনগণের সঙ্গে সরকারের সেতুবন্ধন তৈরি করেন। মাঠ প্রশাসনে তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় সরকারের নীতি ও সিদ্ধান্ত বাস্তবায়ন অনেকটাই তাদের কাজের ওপর নির্ভর করে।

আরও পড়ুনঃ  গাজায় মসজিদ ও তাঁবুতে ইসরায়েলি হামলায় হতাহত অনেক