ঢাকা ০৩:১৫ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

দিল্লিতে তাপমাত্রা নামল ১৭ ডিগ্রিতে, বৃষ্টিতে কিছুটা উন্নতি বায়ুর মানের

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:১৩:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • ১১ সময় দেখুন

রাতের বৃষ্টির পর ভারতের রাজধানী দিল্লিতে শীতের আমেজ আরও স্পষ্ট হয়েছে। রোববার (২৫ অক্টোবর) চলতি মাসের সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে দেশটির আবহাওয়া অধিদপ্তর (আইএমডি)। এ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ০.২ ডিগ্রি কম।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রোববার দিল্লিতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ০.৭ ডিগ্রি কম। বিকেল সাড়ে ৫টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৬১ শতাংশ।

আরও পড়ুনঃ  স্ত্রীর খোঁজে ১৫ বছর ধরে সাগরে ডুব দিচ্ছেন স্বামী

গত ২৪ ঘণ্টায় শহরটিতে ৪ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এতে চলতি মাসে দিল্লিতে মোট বৃষ্টিপাতের পরিমাণ দাঁড়িয়েছে ৬২ দশমিক ৩ মিলিমিটারে।

শহরের বিভিন্ন আবহাওয়া পর্যবেক্ষণকেন্দ্রে তাপমাত্রার কিছুটা পার্থক্য দেখা গেছে। লোধি রোড, পালাম ও রিজ এলাকায় তাপমাত্রা তুলনামূলক কম ছিল। এর মধ্যে রিজ আবহাওয়া কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

আরও পড়ুনঃ  গ্রেপ্তার হলে বাতিল হতে পারে মার্কিন ভিসা, দূতাবাসের সতর্কবার্তা

বৃষ্টিতে বায়ুর মানের কিছুটা উন্নতি

রাতের বৃষ্টির প্রভাবে দিল্লির বায়ুদূষণের মাত্রাও কিছুটা কমেছে। সরকারি অ্যাপ ‘সমীর’-এর তথ্য অনুযায়ী, শহরটির বায়ুমান সূচক (একিউআই) ১৫৩-তে নেমে এসেছে, যা মাঝারি শ্রেণির মধ্যে পড়ে।

তবে পরিস্থিতি পুরোপুরি স্বস্তিদায়ক নয়। দিল্লির ৫৪টি বায়ুমান পর্যবেক্ষণকেন্দ্রের মধ্যে আইআইটি দিল্লি ও আলিপুরসহ ১১টি কেন্দ্রে বায়ুর মান এখনো ‘খারাপ’ পর্যায়ে রয়েছে।

সোমবার থেকে ফের বাড়তে পারে দূষণ

আবহাওয়া অধিদপ্তর সতর্ক করেছে, রোববার বায়ুর মানের কিছুটা উন্নতি হলেও সোমবার থেকে বুধবারের মধ্যে পরিস্থিতির আবার অবনতি হতে পারে। এ সময়ে দিল্লির বায়ুমান সূচক ‘খারাপ’ শ্রেণিতে পৌঁছানোর আশঙ্কা রয়েছে।

আরও পড়ুনঃ  ফ্রান্সে মিরাজ ২০০০ডি যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট নিহত

সোমবার আকাশ মূলত মেঘমুক্ত থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে। এদিন শহরটির সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে।

তাপমাত্রা কমে আসা ও বৃষ্টির কারণে দিল্লিতে শীতের অনুভূতি বাড়লেও বায়ুদূষণের সম্ভাব্য অবনতি নিয়ে উদ্বেগ রয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

দিল্লিতে তাপমাত্রা নামল ১৭ ডিগ্রিতে, বৃষ্টিতে কিছুটা উন্নতি বায়ুর মানের

আপডেটের সময়: ০৮:১৩:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

রাতের বৃষ্টির পর ভারতের রাজধানী দিল্লিতে শীতের আমেজ আরও স্পষ্ট হয়েছে। রোববার (২৫ অক্টোবর) চলতি মাসের সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে দেশটির আবহাওয়া অধিদপ্তর (আইএমডি)। এ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ০.২ ডিগ্রি কম।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রোববার দিল্লিতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ০.৭ ডিগ্রি কম। বিকেল সাড়ে ৫টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৬১ শতাংশ।

আরও পড়ুনঃ  ফ্রান্সে মিরাজ ২০০০ডি যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট নিহত

গত ২৪ ঘণ্টায় শহরটিতে ৪ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এতে চলতি মাসে দিল্লিতে মোট বৃষ্টিপাতের পরিমাণ দাঁড়িয়েছে ৬২ দশমিক ৩ মিলিমিটারে।

শহরের বিভিন্ন আবহাওয়া পর্যবেক্ষণকেন্দ্রে তাপমাত্রার কিছুটা পার্থক্য দেখা গেছে। লোধি রোড, পালাম ও রিজ এলাকায় তাপমাত্রা তুলনামূলক কম ছিল। এর মধ্যে রিজ আবহাওয়া কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

আরও পড়ুনঃ  স্টারলিংক নিয়ে ইলন মাস্কের অভিযোগ, ইউক্রেনের ড্রোন হামলায় ব্যবহারের দাবি

বৃষ্টিতে বায়ুর মানের কিছুটা উন্নতি

রাতের বৃষ্টির প্রভাবে দিল্লির বায়ুদূষণের মাত্রাও কিছুটা কমেছে। সরকারি অ্যাপ ‘সমীর’-এর তথ্য অনুযায়ী, শহরটির বায়ুমান সূচক (একিউআই) ১৫৩-তে নেমে এসেছে, যা মাঝারি শ্রেণির মধ্যে পড়ে।

তবে পরিস্থিতি পুরোপুরি স্বস্তিদায়ক নয়। দিল্লির ৫৪টি বায়ুমান পর্যবেক্ষণকেন্দ্রের মধ্যে আইআইটি দিল্লি ও আলিপুরসহ ১১টি কেন্দ্রে বায়ুর মান এখনো ‘খারাপ’ পর্যায়ে রয়েছে।

সোমবার থেকে ফের বাড়তে পারে দূষণ

আবহাওয়া অধিদপ্তর সতর্ক করেছে, রোববার বায়ুর মানের কিছুটা উন্নতি হলেও সোমবার থেকে বুধবারের মধ্যে পরিস্থিতির আবার অবনতি হতে পারে। এ সময়ে দিল্লির বায়ুমান সূচক ‘খারাপ’ শ্রেণিতে পৌঁছানোর আশঙ্কা রয়েছে।

আরও পড়ুনঃ  ট্রাম্পের ‘মাদার অব অল বোম্বস’-এর জবাবে নতুন অস্ত্র উন্মোচনের ঘোষণা ইরানের