ঢাকা ০২:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’—দুর্গাপূজার শুভেচ্ছায় সম্প্রীতির বার্তা প্রধানমন্ত্রীর দুর্গাপূজায় সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির দুর্গাপূজার ছুটি এক দিন বাড়ানো বাংলাদেশের ইতিহাসে প্রথম: প্রতিমন্ত্রী মীর শাহে আলম দুর্গাপূজার পরিস্থিতি দেখতে মঙ্গলবার রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান যুব উন্নয়ন নিয়োগের প্রশ্নফাঁস: হোয়াটসঅ্যাপে প্রশ্ন দিয়ে ১০ লাখ টাকা পর্যন্ত নিত চক্রটি শনিবার খোলা থাকবে ব্যাংক, শেয়ারবাজার ও সরকারি দপ্তর দুই মাসের মধ্যে পাথরঘাটায় কিশোর গ্যাং নির্মূলের নির্দেশ চিফ হুইপের নরসিংদীর পলাশে শিয়ালের কামড়ে নারী-পুরুষসহ আহত ১০ ভারতের জাতীয় বিক্ষোভেও যোগ দিতে পারে থালাপতি বিজয়ের দল জাতীয় প্রতিযোগিতার বিজয়ীদের জাতিসংঘের সম্মেলনে পাঠাবে সরকার
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

দুর্গাপূজায় প্রতিটি মণ্ডপে প্রহরীর দায়িত্ব পালন করবেন বিএনপি নেতাকর্মীরা: রিজভী

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:৫৫:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
  • ১২ সময় দেখুন

শারদীয় দুর্গাপূজা ঘিরে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বিএনপি। দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, তারেক রহমানের নির্দেশে বিএনপির নেতাকর্মীরা প্রতিটি পূজামণ্ডপে অতন্দ্র প্রহরীর দায়িত্ব পালন করবেন।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে ঢাকার দোহার উপজেলার জয়পাড়া ডিগ্রি কলেজের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে দেশের শিক্ষাব্যবস্থা ধ্বংস হয়েছে। পড়াশোনার মান উন্নয়নের পরিবর্তে পাসের হার বাড়ানোর দিকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেন তিনি। তার ভাষ্য, তারেক রহমানের সরকার শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতার সুযোগ দিয়েছে।

আরও পড়ুনঃ  সারজিসকে রাজনীতি ছেড়ে পড়াশোনায় মনোযোগ দেওয়ার পরামর্শ ফারুক হাসানের

জামায়াতে ইসলামীর উদ্দেশে বিএনপির এই নেতা বলেন, লংমার্চ করে বিদ্যুৎ উৎপাদন বাড়ানো সম্ভব কি না, সে বিষয়ে বিরোধী দলকে পরামর্শ দিতে হবে। বিদ্যুতের ঘাটতি কীভাবে কমানো যায়, তা নিয়েও কার্যকর প্রস্তাব দেওয়ার আহ্বান জানান তিনি। রিজভীর অভিযোগ, বিদ্যুৎকেন্দ্র স্থাপনের সঙ্গে আওয়ামী লীগের সংশ্লিষ্টতা থাকলেও তাদের বিরুদ্ধে জামায়াতকে সরব হতে দেখা যায়নি।

আরও পড়ুনঃ  রাজশাহীতে ইউএনও কার্যালয়ে তালা: এনসিপি ও জামায়াত নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

রিজভী আরও বলেন, তারেক রহমান ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি সরকার দেশের প্রতিটি সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষার ব্যবস্থা করেছে বলে জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক। তিনি বলেন, জয়পাড়া ডিগ্রি কলেজকে সরকারি করার বিষয়ে ইতিমধ্যে শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। এ বিষয়ে শিক্ষামন্ত্রী তাঁকে আশ্বাস দিয়েছেন বলেও জানান তিনি।

আরও পড়ুনঃ  রবীন্দ্রনাথের গ্রাফিতি নিয়ে বিতর্ক: জামায়াতের বিরুদ্ধে অর্থ জোগানোর অভিযোগ রাশেদ খাঁনের

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন। জয়পাড়া কলেজ শাখা ছাত্রদলের সভাপতি সৌমিক ভূঁইয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আসাদুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’—দুর্গাপূজার শুভেচ্ছায় সম্প্রীতির বার্তা প্রধানমন্ত্রীর

দুর্গাপূজায় প্রতিটি মণ্ডপে প্রহরীর দায়িত্ব পালন করবেন বিএনপি নেতাকর্মীরা: রিজভী

আপডেটের সময়: ০৮:৫৫:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

শারদীয় দুর্গাপূজা ঘিরে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বিএনপি। দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, তারেক রহমানের নির্দেশে বিএনপির নেতাকর্মীরা প্রতিটি পূজামণ্ডপে অতন্দ্র প্রহরীর দায়িত্ব পালন করবেন।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে ঢাকার দোহার উপজেলার জয়পাড়া ডিগ্রি কলেজের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে দেশের শিক্ষাব্যবস্থা ধ্বংস হয়েছে। পড়াশোনার মান উন্নয়নের পরিবর্তে পাসের হার বাড়ানোর দিকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেন তিনি। তার ভাষ্য, তারেক রহমানের সরকার শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতার সুযোগ দিয়েছে।

আরও পড়ুনঃ  জুলাই আন্দোলনে হত্যাচেষ্টা মামলা: সাবেক এমপি আবুল কালাম আজাদকে গ্রেপ্তার দেখালেন আদালত

জামায়াতে ইসলামীর উদ্দেশে বিএনপির এই নেতা বলেন, লংমার্চ করে বিদ্যুৎ উৎপাদন বাড়ানো সম্ভব কি না, সে বিষয়ে বিরোধী দলকে পরামর্শ দিতে হবে। বিদ্যুতের ঘাটতি কীভাবে কমানো যায়, তা নিয়েও কার্যকর প্রস্তাব দেওয়ার আহ্বান জানান তিনি। রিজভীর অভিযোগ, বিদ্যুৎকেন্দ্র স্থাপনের সঙ্গে আওয়ামী লীগের সংশ্লিষ্টতা থাকলেও তাদের বিরুদ্ধে জামায়াতকে সরব হতে দেখা যায়নি।

আরও পড়ুনঃ  সারজিসকে রাজনীতি ছেড়ে পড়াশোনায় মনোযোগ দেওয়ার পরামর্শ ফারুক হাসানের

রিজভী আরও বলেন, তারেক রহমান ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি সরকার দেশের প্রতিটি সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষার ব্যবস্থা করেছে বলে জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক। তিনি বলেন, জয়পাড়া ডিগ্রি কলেজকে সরকারি করার বিষয়ে ইতিমধ্যে শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। এ বিষয়ে শিক্ষামন্ত্রী তাঁকে আশ্বাস দিয়েছেন বলেও জানান তিনি।

আরও পড়ুনঃ  ‘ভিপি নুর মানেই বারুদ’, জামায়াত-এনসিপিকে নিয়ে রাশেদ খাঁনের মন্তব্য