ঢাকা ১২:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বাংলাদেশের আন্দোলনের সঙ্গে তুলনা নয়, তসলিমার মন্তব্যের জবাব দিলেন অভিজিত ৪ আগস্ট: ইতিহাসের পাতায় আজকের উল্লেখযোগ্য ঘটনা হামজা-শমিতদের পর বাংলাদেশ পাচ্ছে আরেক প্রবাসী ফুটবলার রুশ সমুদ্রসৈকতে ইউক্রেনের ড্রোন হামলা, শিশুসহ নিহত ৭ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬ হাজার ১২৫ মঙ্গলবার রাজধানীর যেসব এলাকা ও মার্কেট বন্ধ থাকবে ইনফান্তিনোর পাশে নেই সার্বিয়া-সুইডেন, ফিফা সভাপতির নেতৃত্ব নিয়ে বাড়ছে চাপ ২ কারণে ফুটবল থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন ব্রাজিলিয়ানরা বিশ্বের সবচেয়ে দূষিত বাতাস এখন রিয়াদে, ঢাকার অবস্থান ৩০তম জুলাই সনদ ও সংবিধান সংশোধনের রূপরেখা ঠিক করতে আজ বসছে বিশেষ কমিটি
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

‘দেশটাকে লুটেই যাচ্ছে লুটেরা গোষ্ঠী’—কড়া বার্তায় আসিফ আকবর

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:৪০:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
  • ১৪ সময় দেখুন

জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর আবারও সমসাময়িক রাজনীতি, দুর্নীতি ও সামাজিক বাস্তবতা নিয়ে সরব হয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে তিনি দেশের রাজনৈতিক সংস্কৃতি, রাষ্ট্রীয় দুর্নীতি, সামাজিক বৈষম্য এবং জনসচেতনতার ঘাটতি নিয়ে নিজের মতামত তুলে ধরেছেন।

রোববার (৩ আগস্ট) প্রকাশিত ওই স্ট্যাটাসে আসিফ আকবর বলেন, ছোটখাটো অপরাধ বা চুরির ঘটনা নিয়ে সমাজে ব্যাপক আলোচনা হলেও রাষ্ট্রীয় পর্যায়ের দুর্নীতি ও লুটপাটের বিরুদ্ধে একই ধরনের প্রতিক্রিয়া খুব কমই দেখা যায়।

আরও পড়ুনঃ  জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন ধানের জাত উদ্ভাবনে কাজ করছে সরকার: কৃষিমন্ত্রী

তার ভাষায়, “লুটেরা গোষ্ঠী লুটেই যাচ্ছে দেশটাকে। রাজনীতিকে হাতিয়ার বানিয়ে দেশটাকে খোকলা করে এরাই আবার জনপ্রতিনিধি হয়ে যায়। সাধারণ মানুষই তাদের নেতা বানায়, অভিভাবক বানায়। প্রতিশ্রুতির ফাঁদে পড়ে আবারও তাদের পেছনেই ঘোরে।”

আসিফের মতে, আন্দোলন-সংগ্রামে সাধারণ মানুষ ত্যাগ স্বীকার করলেও শেষ পর্যন্ত একই ধরনের নেতৃত্বকে আবারও প্রতিষ্ঠিত করে। ফলে দেশের রাজনৈতিক ও সামাজিক সংকট বারবার ফিরে আসে।

আরও পড়ুনঃ  ভক্তের ক্যামেরায় ভাইরাল শাহরুখ, ‘কিং’ সিনেমার নতুন লুক নিয়ে জল্পনা

স্ট্যাটাসে তিনি বাংলা চলচ্চিত্রের ইতিহাসেরও প্রসঙ্গ টানেন। ১৯৫৬ সালের ৩ আগস্ট মুক্তিপ্রাপ্ত প্রথম সবাক বাংলা চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’-এর ৭০ বছর পূর্তির কথা উল্লেখ করে বর্তমান রাজনৈতিক বাস্তবতার সঙ্গে একটি প্রতীকী তুলনা করেন।

দেশের ফুটবল প্রশাসন নিয়েও মন্তব্য করেন এই শিল্পী। তার দাবি, বিভিন্ন প্রতিষ্ঠানে আগের ধ্যানধারণার পুনরাবৃত্তি ঘটছে, যা বৃহত্তর রাজনৈতিক ও সাংস্কৃতিক বাস্তবতার প্রতিফলন।

আরও পড়ুনঃ  দেশের সব বন্ধ শিল্পকারখানা চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

স্ট্যাটাসের শেষদিকে তিনি লেখেন, “এই দেশের মানুষের শত্রুর প্রয়োজন নেই, নিজেদের বিনাশে নিজেরাই যথেষ্ট।” তার মতে, বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে বেশি মূল্য দিচ্ছে দেশের তরুণ সমাজ, আর এর সুযোগ নিচ্ছে একটি সুবিধাভোগী শ্রেণি।

উল্লেখ্য, সামাজিক, রাজনৈতিক ও সমসাময়িক নানা ইস্যুতে নিয়মিত মতামত প্রকাশ করেন আসিফ আকবর। তার বিভিন্ন বক্তব্য ও সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট প্রায়ই জনমনে আলোচনা-সমালোচনার জন্ম দেয়।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

বাংলাদেশের আন্দোলনের সঙ্গে তুলনা নয়, তসলিমার মন্তব্যের জবাব দিলেন অভিজিত

‘দেশটাকে লুটেই যাচ্ছে লুটেরা গোষ্ঠী’—কড়া বার্তায় আসিফ আকবর

আপডেটের সময়: ০৮:৪০:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬

জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর আবারও সমসাময়িক রাজনীতি, দুর্নীতি ও সামাজিক বাস্তবতা নিয়ে সরব হয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে তিনি দেশের রাজনৈতিক সংস্কৃতি, রাষ্ট্রীয় দুর্নীতি, সামাজিক বৈষম্য এবং জনসচেতনতার ঘাটতি নিয়ে নিজের মতামত তুলে ধরেছেন।

রোববার (৩ আগস্ট) প্রকাশিত ওই স্ট্যাটাসে আসিফ আকবর বলেন, ছোটখাটো অপরাধ বা চুরির ঘটনা নিয়ে সমাজে ব্যাপক আলোচনা হলেও রাষ্ট্রীয় পর্যায়ের দুর্নীতি ও লুটপাটের বিরুদ্ধে একই ধরনের প্রতিক্রিয়া খুব কমই দেখা যায়।

আরও পড়ুনঃ  ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান ইরানের, রাষ্ট্রীয় গণমাধ্যমে পাল্টা কটাক্ষ

তার ভাষায়, “লুটেরা গোষ্ঠী লুটেই যাচ্ছে দেশটাকে। রাজনীতিকে হাতিয়ার বানিয়ে দেশটাকে খোকলা করে এরাই আবার জনপ্রতিনিধি হয়ে যায়। সাধারণ মানুষই তাদের নেতা বানায়, অভিভাবক বানায়। প্রতিশ্রুতির ফাঁদে পড়ে আবারও তাদের পেছনেই ঘোরে।”

আসিফের মতে, আন্দোলন-সংগ্রামে সাধারণ মানুষ ত্যাগ স্বীকার করলেও শেষ পর্যন্ত একই ধরনের নেতৃত্বকে আবারও প্রতিষ্ঠিত করে। ফলে দেশের রাজনৈতিক ও সামাজিক সংকট বারবার ফিরে আসে।

আরও পড়ুনঃ  জুলাইয়ে পণ্য রপ্তানি বেড়েছে ১২.৪৯ শতাংশ, তৈরি পোশাক খাতে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি