ঢাকা ০৫:৩৩ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বিগত ফ্যাসিবাদের দেখানো পথেই হাঁটছে সরকার: জামায়াত আমির ‘জামিনে মুক্ত’ বেনজীরকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ইটবোঝাই বাল্কহেডের ওপর ভেঙে পড়ল বেইলি সেতু ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু সামগ্রিকভাবে সাহসী সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার: আসিফ মাহমুদ ‘দ্য ওডিসি’র দাপট: ৩০ মিনিটেই শেষ বিএফআই আইম্যাক্সের সব টিকিট যশোরে অস্ত্র-পোশাকসহ তিন ভুয়া বিজিবি সদস্য গ্রেপ্তার পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ফিফা কাউন্সিলে বিদ্রোহের মুখে ইনফান্তিনো, সভাপতি পদ নিয়ে বাড়ছে অনিশ্চয়তা যোগদান ও পদায়নের তারিখ ঘোষণার পর শাহবাগ ছাড়লেন প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত শিক্ষকেরা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান ইরানের, রাষ্ট্রীয় গণমাধ্যমে পাল্টা কটাক্ষ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি—ইরানের অনুরোধে সম্ভাব্য হামলা স্থগিত করা হয়েছে—সেটিকে সরাসরি প্রত্যাখ্যান করেছে ইরানের রাষ্ট্রীয় ও আধা-সরকারি গণমাধ্যম। বরং ট্রাম্পের বক্তব্যকে ভিত্তিহীন দাবি করে তার বিরুদ্ধে কটাক্ষ ও ব্যঙ্গাত্মক মন্তব্য প্রকাশ করেছে দেশটির বিভিন্ন সংবাদমাধ্যম।

সিএনএনের এক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, শনিবার (১ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প দাবি করেন, ইরানসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ যুক্তরাষ্ট্রকে হামলা থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে। তিনি আরও বলেন, একটি সম্ভাব্য সমঝোতার রূপরেখা তৈরি হয়েছে এবং এর অংশ হিসেবে হরমুজ প্রণালি দ্রুত, সম্পূর্ণ ও পূর্ণাঙ্গভাবে উন্মুক্ত করা হবে।

আরও পড়ুনঃ  সুগন্ধি চালের দামে রেকর্ড উল্লম্ফন, এক মাসে কেজিতে বেড়েছে ৬০–৮০ টাকা

তবে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে এমন কোনো তথ্য প্রকাশ করা হয়নি যা ট্রাম্পের দাবিকে সমর্থন করে। বরং তেহরান আগের অবস্থানেই রয়েছে বলে জানানো হয়েছে এবং হরমুজ প্রণালিতে নৌ-চলাচল ব্যবস্থাপনায় নিজেদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

এদিকে, ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ ট্রাম্পকে ব্যঙ্গ করে একটি পোস্টে লিখেছে, “বোকা ট্রাম্পের দম ফুরিয়ে গেছে।” ফার্সের বরাতে রাজনৈতিক বিশ্লেষক মোরতেজা সেমিয়ারি একটি ফারসি প্রবাদ উল্লেখ করে বলেন, “আমেরিকানদের পাহাড় আবারও একটি ইঁদুরের জন্ম দিয়েছে,” যার অর্থ বড় বড় হুমকির পরও বাস্তবে ফল হয়েছে খুবই সামান্য।

আরও পড়ুনঃ  বিএনপির পরিণতি শেখ হাসিনার চেয়ে আরও ভয়াবহ হবে: সারজিস

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত কায়হান অনলাইন মন্তব্য করেছে, এক সপ্তাহ ধরে কঠোর হুমকি দেওয়ার পর ট্রাম্প এখন নিজের অবস্থান থেকে সরে এসে সম্ভাব্য চুক্তির কথা বলছেন।

অন্যদিকে, আধা-সরকারি মেহর নিউজ ট্রাম্পের বক্তব্য পুরোপুরি নাকচ করে জানিয়েছে, ইরান কখনোই যুক্তরাষ্ট্রকে হামলা বন্ধের অনুরোধ জানায়নি। তাদের দাবি, ট্রাম্প নিজের অবস্থান পরিবর্তন করে সেটিকেই বিশ্বের সামনে কূটনৈতিক সাফল্য হিসেবে তুলে ধরার চেষ্টা করছেন।

মেহর আরও জানায়, যুক্তরাষ্ট্র হামলা চালাক বা না চালাক, ইরানের সশস্ত্র বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত।

আরও পড়ুনঃ  বন্ধ শিল্পকারখানা চালু ও বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর নির্দেশ

এদিকে, ইরানের একাধিক সংবাদমাধ্যম পশ্চিমা গণমাধ্যমের সাম্প্রতিক প্রতিবেদনও উদ্ধৃত করেছে। বিশেষ করে সিএনএনের এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের মজুত কমে আসার বিষয়টি উল্লেখ করা হয়েছে।

এ প্রসঙ্গে আধা-সরকারি তাসনিম নিউজ দাবি করেছে, মার্কিন ক্ষেপণাস্ত্রের ঘাটতিই ইরানের বিরুদ্ধে সম্ভাব্য হামলা স্থগিত রাখার অন্যতম কারণ হতে পারে।

তবে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে ইরানি গণমাধ্যমের এসব বক্তব্য বা দাবির বিষয়ে নতুন করে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

বিগত ফ্যাসিবাদের দেখানো পথেই হাঁটছে সরকার: জামায়াত আমির

ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান ইরানের, রাষ্ট্রীয় গণমাধ্যমে পাল্টা কটাক্ষ

আপডেটের সময়: ০৪:৩০:২৯ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি—ইরানের অনুরোধে সম্ভাব্য হামলা স্থগিত করা হয়েছে—সেটিকে সরাসরি প্রত্যাখ্যান করেছে ইরানের রাষ্ট্রীয় ও আধা-সরকারি গণমাধ্যম। বরং ট্রাম্পের বক্তব্যকে ভিত্তিহীন দাবি করে তার বিরুদ্ধে কটাক্ষ ও ব্যঙ্গাত্মক মন্তব্য প্রকাশ করেছে দেশটির বিভিন্ন সংবাদমাধ্যম।

সিএনএনের এক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, শনিবার (১ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প দাবি করেন, ইরানসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ যুক্তরাষ্ট্রকে হামলা থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে। তিনি আরও বলেন, একটি সম্ভাব্য সমঝোতার রূপরেখা তৈরি হয়েছে এবং এর অংশ হিসেবে হরমুজ প্রণালি দ্রুত, সম্পূর্ণ ও পূর্ণাঙ্গভাবে উন্মুক্ত করা হবে।

আরও পড়ুনঃ  আগামী সপ্তাহে বাংলাদেশে আসবে যুক্তরাষ্ট্রের ২৫ শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবসায়ী: মাহদী আমিন

তবে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে এমন কোনো তথ্য প্রকাশ করা হয়নি যা ট্রাম্পের দাবিকে সমর্থন করে। বরং তেহরান আগের অবস্থানেই রয়েছে বলে জানানো হয়েছে এবং হরমুজ প্রণালিতে নৌ-চলাচল ব্যবস্থাপনায় নিজেদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

এদিকে, ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ ট্রাম্পকে ব্যঙ্গ করে একটি পোস্টে লিখেছে, “বোকা ট্রাম্পের দম ফুরিয়ে গেছে।” ফার্সের বরাতে রাজনৈতিক বিশ্লেষক মোরতেজা সেমিয়ারি একটি ফারসি প্রবাদ উল্লেখ করে বলেন, “আমেরিকানদের পাহাড় আবারও একটি ইঁদুরের জন্ম দিয়েছে,” যার অর্থ বড় বড় হুমকির পরও বাস্তবে ফল হয়েছে খুবই সামান্য।

আরও পড়ুনঃ  শক্তিশালী ভূমিকম্পে ইতালির নেপলসে ব্যাপক ক্ষয়ক্ষতি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত কায়হান অনলাইন মন্তব্য করেছে, এক সপ্তাহ ধরে কঠোর হুমকি দেওয়ার পর ট্রাম্প এখন নিজের অবস্থান থেকে সরে এসে সম্ভাব্য চুক্তির কথা বলছেন।

অন্যদিকে, আধা-সরকারি মেহর নিউজ ট্রাম্পের বক্তব্য পুরোপুরি নাকচ করে জানিয়েছে, ইরান কখনোই যুক্তরাষ্ট্রকে হামলা বন্ধের অনুরোধ জানায়নি। তাদের দাবি, ট্রাম্প নিজের অবস্থান পরিবর্তন করে সেটিকেই বিশ্বের সামনে কূটনৈতিক সাফল্য হিসেবে তুলে ধরার চেষ্টা করছেন।

মেহর আরও জানায়, যুক্তরাষ্ট্র হামলা চালাক বা না চালাক, ইরানের সশস্ত্র বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত।

আরও পড়ুনঃ  বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক জোরদারে ফলপ্রসূ আলোচনা: ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর