ঢাকা ০৯:০৯ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বিগত ফ্যাসিবাদের দেখানো পথেই হাঁটছে সরকার: জামায়াত আমির ‘জামিনে মুক্ত’ বেনজীরকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ইটবোঝাই বাল্কহেডের ওপর ভেঙে পড়ল বেইলি সেতু ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু সামগ্রিকভাবে সাহসী সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার: আসিফ মাহমুদ ‘দ্য ওডিসি’র দাপট: ৩০ মিনিটেই শেষ বিএফআই আইম্যাক্সের সব টিকিট যশোরে অস্ত্র-পোশাকসহ তিন ভুয়া বিজিবি সদস্য গ্রেপ্তার পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ফিফা কাউন্সিলে বিদ্রোহের মুখে ইনফান্তিনো, সভাপতি পদ নিয়ে বাড়ছে অনিশ্চয়তা যোগদান ও পদায়নের তারিখ ঘোষণার পর শাহবাগ ছাড়লেন প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত শিক্ষকেরা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

শক্তিশালী ভূমিকম্পে ইতালির নেপলসে ব্যাপক ক্ষয়ক্ষতি

ইতালির দক্ষিণাঞ্চলের নেপলসের কাছে কামপি ফ্লেগ্রেই এলাকায় ৪ দশমিক ৭ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। এতে বিদ্যুৎ বিভ্রাট, ট্রেন ও মেট্রো চলাচলে বিঘ্ন এবং কয়েকটি ভবনের ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে।

শুক্রবার (৩১ জুলাই) স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৪৬ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। ইতালির ন্যাশনাল ইনস্টিটিউট অব জিওফিজিক্স অ্যান্ড ভলকানোলজি (INGV) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূ-পৃষ্ঠের প্রায় ৩ কিলোমিটার গভীরে। অগভীর গভীরতায় উৎপত্তি হওয়ায় কম্পনটি বেশ তীব্রভাবে অনুভূত হয় এবং আতঙ্কিত মানুষ ঘরবাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন।

আরও পড়ুনঃ  বাংলাদেশ থেকে আসা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টানরা ‘অনুপ্রবেশকারী নন’, দাবি শুভেন্দু অধিকারীর

নিরাপত্তার স্বার্থে স্থানীয় রেল ও মেট্রো চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। ভূমিকম্পে কিছু ভবনে ফাটল ও আংশিক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

আরও পড়ুনঃ  পরকীয়া প্রেমিকের সঙ্গে ফোনে ব্যস্ত, কান্নায় বিরক্ত হয়ে ৩ বছরের সন্তানকে হত্যার অভিযোগ

বিশেষজ্ঞরা জানিয়েছেন, কামপি ফ্লেগ্রেই একটি সক্রিয় আগ্নেয়গিরি অঞ্চল। সাম্প্রতিক বছরগুলোতে সেখানে ভূমিকম্পের সংখ্যা ও তীব্রতা বেড়ে যাওয়ায় সরকার ওই এলাকায় পর্যবেক্ষণ ও নজরদারি আরও জোরদার করেছে। ১৯৮০-এর দশকের সংকটের পর এটিকে অঞ্চলটির অন্যতম শক্তিশালী ভূমিকম্প হিসেবে বিবেচনা করা হচ্ছে।

আরও পড়ুনঃ  সাবেক এমপি আহসান উল্লাহ হত্যা মামলার আপিল শুনানি শুরু সুপ্রিম কোর্টে

উল্লেখ্য, ইতালি ইউরোপের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ। অতীতে দেশটিতে একাধিক শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

বিগত ফ্যাসিবাদের দেখানো পথেই হাঁটছে সরকার: জামায়াত আমির

শক্তিশালী ভূমিকম্পে ইতালির নেপলসে ব্যাপক ক্ষয়ক্ষতি

আপডেটের সময়: ০৬:০৬:৩৪ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬

ইতালির দক্ষিণাঞ্চলের নেপলসের কাছে কামপি ফ্লেগ্রেই এলাকায় ৪ দশমিক ৭ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। এতে বিদ্যুৎ বিভ্রাট, ট্রেন ও মেট্রো চলাচলে বিঘ্ন এবং কয়েকটি ভবনের ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে।

শুক্রবার (৩১ জুলাই) স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৪৬ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। ইতালির ন্যাশনাল ইনস্টিটিউট অব জিওফিজিক্স অ্যান্ড ভলকানোলজি (INGV) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূ-পৃষ্ঠের প্রায় ৩ কিলোমিটার গভীরে। অগভীর গভীরতায় উৎপত্তি হওয়ায় কম্পনটি বেশ তীব্রভাবে অনুভূত হয় এবং আতঙ্কিত মানুষ ঘরবাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন।

আরও পড়ুনঃ  গোবিন্দগঞ্জে পর্নোগ্রাফি তৈরির অভিযোগে দুই নারীসহ গ্রেপ্তার ৪

নিরাপত্তার স্বার্থে স্থানীয় রেল ও মেট্রো চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। ভূমিকম্পে কিছু ভবনে ফাটল ও আংশিক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

আরও পড়ুনঃ  পরকীয়া প্রেমিকের সঙ্গে ফোনে ব্যস্ত, কান্নায় বিরক্ত হয়ে ৩ বছরের সন্তানকে হত্যার অভিযোগ

বিশেষজ্ঞরা জানিয়েছেন, কামপি ফ্লেগ্রেই একটি সক্রিয় আগ্নেয়গিরি অঞ্চল। সাম্প্রতিক বছরগুলোতে সেখানে ভূমিকম্পের সংখ্যা ও তীব্রতা বেড়ে যাওয়ায় সরকার ওই এলাকায় পর্যবেক্ষণ ও নজরদারি আরও জোরদার করেছে। ১৯৮০-এর দশকের সংকটের পর এটিকে অঞ্চলটির অন্যতম শক্তিশালী ভূমিকম্প হিসেবে বিবেচনা করা হচ্ছে।

আরও পড়ুনঃ  আন্তর্জাতিক ডিজিটাল লেনদেনে নতুন যুগ: পেপাল–পেওনিয়ার–স্ট্রাইপের সঙ্গে অংশীদারত্বের পথ খুলল

উল্লেখ্য, ইতালি ইউরোপের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ। অতীতে দেশটিতে একাধিক শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে।