ঢাকা ১১:২৬ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দীর্ঘদিনের ত্যাগী নেতা আবুল বাশার উত্তর জয়নগর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হতে চান আজকের শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যৎ নেতৃত্ব: রাষ্ট্রপতি ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ২১৮ মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার অভিযোগ, জিএম কাদেরের নিন্দা ট্রাকচালক হোসেন হত্যা মামলা: শেখ হাসিনাসহ ৩৪ জনের বিচার শুরু সরকার অনুমতি দিলে প্রয়োজনে ক্রসফায়ারও করবে পুলিশ: আইজিপি আগামী অর্থবছরের মধ্যে বদলে যাবে স্বাস্থ্যসেবার চিত্র: স্বাস্থ্যমন্ত্রী ৩.৮২ সিজিপিএ নিয়ে মাস্টার্স সম্পন্ন, তামান্নাকে অভিনন্দন সাদিক কায়েমের সুনামগঞ্জে ওসি আমিনুলের পাঁচতলা বাড়ি, অবৈধ সম্পদের অভিযোগে তদন্ত দাবি শেরপুরের গারো পাহাড়ে ২৯-৩০ অক্টোবর তীর্থোৎসব, প্রস্তুতি শেষ পর্যায়ে
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

নির্বাচনে ধর্ম ব্যবহার করছে বিএনপি, অভিযোগ গোলাম পরওয়ারের

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:২৬:০২ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • ১৩ সময় দেখুন

নির্বাচনে ধর্ম ব্যবহারের অভিযোগ জামায়াতে ইসলামীর বিরুদ্ধে নয়, বরং বিএনপির বিরুদ্ধে তুলেছেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তাঁর অভিযোগ, ধর্মীয় প্রতিষ্ঠান ও ধর্মীয় পরিচয়কে কেন্দ্র করে নির্বাচনী প্রচারণা চালাচ্ছে বিএনপি।

রোববার (২৫ অক্টোবর) আগারগাঁওয়ের নির্বাচনি অফিসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন গোলাম পরওয়ার।

আরও পড়ুনঃ  পদত্যাগের আগে বিএনপি নেতার বাসায় গিয়েছিলেন আসিফ, দাবি রাশেদের

তিনি অভিযোগ করেন, ধানের শীষের রঙিন ছবি ব্যবহার করে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করা হচ্ছে। এ ছাড়া ইউনিয়ন পর্যায়ে মেডিকেল ক্যাম্পের মাধ্যমে প্রচারণা এবং হিন্দু অধ্যুষিত এলাকায় বিএনপি প্রার্থীর লোকজনের হুমকি দেওয়ার অভিযোগও তুলে ধরেন তিনি।

গোলাম পরওয়ারের ভাষ্য, হিন্দু সম্প্রদায়ের ভোটারদের হুমকি দেওয়া হলে তারা ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে ভয় পেতে পারেন।

আরও পড়ুনঃ  ‘সব মন্ত্রণালয় নিয়ে পারদর্শী, শুধু নিজেরটা সামলাতে পারেন না’—স্বরাষ্ট্রমন্ত্রীকে শফিকুর রহমান

তিনি বলেন, নির্বাচনী ইশতেহারে ধর্মীয় প্রতিষ্ঠানকে নির্বাচনী প্রচারণায় ব্যবহার না করার কথা বলা হয়েছিল। জামায়াতে ইসলামীর বিরুদ্ধে ধর্মকে নির্বাচনে ব্যবহারের অভিযোগ তোলা হলেও তাঁর দাবি, এ ধরনের কর্মকাণ্ডে জড়িত বিএনপি।

এ সময় ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিএনপি প্রার্থীর পক্ষে কাজ করছেন বলেও অভিযোগ করেন জামায়াতের এই নেতা। পাশাপাশি পুলিশের বিরুদ্ধেও দলীয় আনুগত্যের অভিযোগ তোলেন তিনি।

আরও পড়ুনঃ  এনসিপির নতুন কমিটিতে আরিফুল ইসলাম আদীবের পদাবনতি

দলীয় আনুগত্যে পরিচালিত পুলিশ দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় মন্তব্য করে নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানান গোলাম পরওয়ার। একই সঙ্গে ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলামকে অপসারণেরও দাবি জানান তিনি।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

দীর্ঘদিনের ত্যাগী নেতা আবুল বাশার উত্তর জয়নগর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হতে চান

নির্বাচনে ধর্ম ব্যবহার করছে বিএনপি, অভিযোগ গোলাম পরওয়ারের

আপডেটের সময়: ০৮:২৬:০২ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

নির্বাচনে ধর্ম ব্যবহারের অভিযোগ জামায়াতে ইসলামীর বিরুদ্ধে নয়, বরং বিএনপির বিরুদ্ধে তুলেছেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তাঁর অভিযোগ, ধর্মীয় প্রতিষ্ঠান ও ধর্মীয় পরিচয়কে কেন্দ্র করে নির্বাচনী প্রচারণা চালাচ্ছে বিএনপি।

রোববার (২৫ অক্টোবর) আগারগাঁওয়ের নির্বাচনি অফিসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন গোলাম পরওয়ার।

আরও পড়ুনঃ  আগের কমিটি বাতিল, জাতীয় নারী শক্তির নতুন আহ্বায়ক মাহমুদা মিতু

তিনি অভিযোগ করেন, ধানের শীষের রঙিন ছবি ব্যবহার করে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করা হচ্ছে। এ ছাড়া ইউনিয়ন পর্যায়ে মেডিকেল ক্যাম্পের মাধ্যমে প্রচারণা এবং হিন্দু অধ্যুষিত এলাকায় বিএনপি প্রার্থীর লোকজনের হুমকি দেওয়ার অভিযোগও তুলে ধরেন তিনি।

গোলাম পরওয়ারের ভাষ্য, হিন্দু সম্প্রদায়ের ভোটারদের হুমকি দেওয়া হলে তারা ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে ভয় পেতে পারেন।

আরও পড়ুনঃ  এনসিপির নতুন কমিটিতে আরিফুল ইসলাম আদীবের পদাবনতি

তিনি বলেন, নির্বাচনী ইশতেহারে ধর্মীয় প্রতিষ্ঠানকে নির্বাচনী প্রচারণায় ব্যবহার না করার কথা বলা হয়েছিল। জামায়াতে ইসলামীর বিরুদ্ধে ধর্মকে নির্বাচনে ব্যবহারের অভিযোগ তোলা হলেও তাঁর দাবি, এ ধরনের কর্মকাণ্ডে জড়িত বিএনপি।

এ সময় ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিএনপি প্রার্থীর পক্ষে কাজ করছেন বলেও অভিযোগ করেন জামায়াতের এই নেতা। পাশাপাশি পুলিশের বিরুদ্ধেও দলীয় আনুগত্যের অভিযোগ তোলেন তিনি।

আরও পড়ুনঃ  সাজেক পরিস্থিতি নিয়ে প্রশ্ন শফিকুর রহমানের, সঠিক পদক্ষেপ নেওয়ার আহ্বান