
Nestlé Bangladesh PLC-এর গাজীপুরের শ্রীপুরে অবস্থিত কারখানা পরিদর্শন করেছেন সুইজারল্যান্ড সরকারের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন মার্কাস লেইটনার।
পরিদর্শনকালে প্রতিনিধিদলের সঙ্গে ছিলেন বাংলাদেশে নিযুক্ত রেটো রেংলি এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা। সফরে ১৯৯৪ সাল থেকে বাংলাদেশের শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি, দক্ষতা উন্নয়ন ও উদ্ভাবনে নেস্লে বাংলাদেশের অবদান তুলে ধরা হয়।
প্রতিনিধিদল কারখানার বিশ্বমানের উৎপাদন ব্যবস্থা ও গুণগত মানের প্রশংসা করেন। বিশেষ করে শিশু খাদ্য (ইনফ্যান্ট ফর্মুলা) উৎপাদনে আন্তর্জাতিক মান বজায় রাখার বিষয়টি তাদের দৃষ্টি আকর্ষণ করে।
নেস্লে বাংলাদেশের ‘Creating Shared Value’ উদ্যোগের মাধ্যমে পুনরুজ্জীবনমূলক কৃষি, পুষ্টি উন্নয়ন এবং তরুণদের কর্মদক্ষতা বৃদ্ধির কার্যক্রম বর্তমানে ২০ হাজারেরও বেশি পরিবারের জীবনে ইতিবাচক প্রভাব ফেলছে বলে জানানো হয়।
সফর শেষে উভয়পক্ষ বাংলাদেশ-সুইজারল্যান্ড দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করা, বিনিয়োগ বৃদ্ধি এবং টেকসই ব্যবসায়িক প্রবৃদ্ধি এগিয়ে নেওয়ার বিষয়ে নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।
প্রতিবেদকের নাম 
























