ঢাকা ০৪:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মিয়ানমারে পাচারকালে ৩০ হাজার কেজি ইউরিয়া সারসহ আটক ২ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩৫ যাত্রী নিয়ে উল্টে গেল স্লিপার বাস ট্রাম্পের ভাষণ শুনে জাতিসংঘে বদলে দেয়া হয় ইরানি প্রেসিডেন্টের বক্তব্য পাঁচ ডিজিটাল ব্যাংককে প্রাথমিক অনুমোদন বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার সম্ভাবনা আছে: মুশতাক ১৮তম বিজেএসে সুপারিশপ্রাপ্তদের শুভেচ্ছা জানালেন অ্যাটর্নি জেনারেল কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযান, এক রাতে আটক ৬২৪ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক ডিজেলের দাম বৃদ্ধি যেভাবে খাদ্য নিরাপত্তাকে বড় ঝুঁকিতে ফেলছে বিশ্ববিদ্যালয় শুধু ডিগ্রি দেওয়ার প্রতিষ্ঠান নয় : ইউজিসি সদস্য
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

নোয়াখালীতে সেতু নির্মাণে অনিয়মের অভিযোগে উপসহকারী প্রকৌশলী ও কার্যসহকারী বরখাস্ত

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৫:৩১:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
  • ২১ সময় দেখুন

নোয়াখালীর বেগমগঞ্জে নির্মাণাধীন একটি সেতুর ফুটপাতের স্ল্যাব ও রেলিংয়ের কাজে অনিয়মের অভিযোগে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) এক উপসহকারী প্রকৌশলী ও এক কার্যসহকারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বরখাস্ত হওয়া দুজন হলেন এলজিইডির উপসহকারী প্রকৌশলী মো. নাজমুল ইসলাম এবং বেগমগঞ্জ উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের কার্যসহকারী মো. মহিন উদ্দিন। বুধবার (২৩ সেপ্টেম্বর) এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেন স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়েছে, নির্ধারিত নির্মাণসামগ্রীর পরিবর্তে বাঁশ ব্যবহার করার অভিযোগে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। অসদাচরণ ও দুর্নীতিপরায়ণতার অভিযোগে সরকারি চাকরি বিধিমালার ১২(১) বিধি অনুযায়ী তাদের সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন তারা ভরণপোষণ ভাতা পাবেন।

আরও পড়ুনঃ  ‘টক্সিক’-এর পর পরিবার নিয়ে ছুটিতে যশ

এলজিইডি সূত্রে জানা যায়, বেগমগঞ্জ উপজেলার জমিদারহাট থেকে সাহেবেরহাট ও হাসানহাট হয়ে মাইজদী আঞ্চলিক মহাসড়কে ৪৯ দশমিক ০৬ মিটার দীর্ঘ সেতুটি নির্মাণ করা হচ্ছে। মেসার্স হক ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠান সেতুটির নির্মাণকাজ করছে।

ঘটনার বিষয়ে নোয়াখালী জেলার নির্বাহী প্রকৌশলী যুগল কৃষ্ণ মণ্ডল, বেগমগঞ্জ উপজেলা প্রকৌশলী আবুল মনসুর আহমেদ, উপসহকারী প্রকৌশলী মো. নাজমুল ইসলাম এবং কার্যসহকারী মো. মহিন উদ্দিনকে পৃথক চারটি চিঠি দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  ২০৩০ পর্যন্ত যেসব ৭ খাতে বাড়তে পারে চাকরির সুযোগ

এদিকে ফুটপাতের স্ল্যাব ও রেলিংয়ের কাজে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত কর্মকর্তা হিসেবে নোয়াখালী এলজিইডির তত্ত্বাবধায়ক এ এস এম মহসীনকে নিয়োগ দেওয়া হয়েছে। তাকে অভিযোগ তদন্ত করে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

এর আগে এ ঘটনায় এলজিইডির দুই প্রকৌশলীর কাছে কৈফিয়ত তলব করা হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে ত্রুটিপূর্ণ কাজ সংশোধনের নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  আমল কবুলের জন্য নিয়ত শুদ্ধ করা কেন জরুরি

এলজিইডির চিঠিতে বলা হয়, গত ২১ সেপ্টেম্বর সেতুটির নির্মাণকাজ সরেজমিন পরিদর্শন করেন এলজিইডির সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার, ল্যাবরেটরি টেকনিশিয়ান ও সংশ্লিষ্ট ঠিকাদারের প্রতিনিধিরা।

পরিদর্শনে সেতুর ফুটপাতের স্ল্যাবের কাজ অত্যন্ত নিম্নমানের এবং নকশা ও নির্ধারিত স্পেসিফিকেশনের বাইরে করা হয়েছে বলে দেখা যায়। একই সঙ্গে রেলিংয়ের রডের কাজও নিম্নমানের বলে প্রতীয়মান হয়। এসব অভিযোগের ভিত্তিতেই পরবর্তী প্রশাসনিক ও তদন্ত কার্যক্রম শুরু করা হয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

মিয়ানমারে পাচারকালে ৩০ হাজার কেজি ইউরিয়া সারসহ আটক ২

নোয়াখালীতে সেতু নির্মাণে অনিয়মের অভিযোগে উপসহকারী প্রকৌশলী ও কার্যসহকারী বরখাস্ত

আপডেটের সময়: ০৫:৩১:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

নোয়াখালীর বেগমগঞ্জে নির্মাণাধীন একটি সেতুর ফুটপাতের স্ল্যাব ও রেলিংয়ের কাজে অনিয়মের অভিযোগে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) এক উপসহকারী প্রকৌশলী ও এক কার্যসহকারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বরখাস্ত হওয়া দুজন হলেন এলজিইডির উপসহকারী প্রকৌশলী মো. নাজমুল ইসলাম এবং বেগমগঞ্জ উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের কার্যসহকারী মো. মহিন উদ্দিন। বুধবার (২৩ সেপ্টেম্বর) এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেন স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়েছে, নির্ধারিত নির্মাণসামগ্রীর পরিবর্তে বাঁশ ব্যবহার করার অভিযোগে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। অসদাচরণ ও দুর্নীতিপরায়ণতার অভিযোগে সরকারি চাকরি বিধিমালার ১২(১) বিধি অনুযায়ী তাদের সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন তারা ভরণপোষণ ভাতা পাবেন।

আরও পড়ুনঃ  ২০৩০ পর্যন্ত যেসব ৭ খাতে বাড়তে পারে চাকরির সুযোগ

এলজিইডি সূত্রে জানা যায়, বেগমগঞ্জ উপজেলার জমিদারহাট থেকে সাহেবেরহাট ও হাসানহাট হয়ে মাইজদী আঞ্চলিক মহাসড়কে ৪৯ দশমিক ০৬ মিটার দীর্ঘ সেতুটি নির্মাণ করা হচ্ছে। মেসার্স হক ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠান সেতুটির নির্মাণকাজ করছে।

ঘটনার বিষয়ে নোয়াখালী জেলার নির্বাহী প্রকৌশলী যুগল কৃষ্ণ মণ্ডল, বেগমগঞ্জ উপজেলা প্রকৌশলী আবুল মনসুর আহমেদ, উপসহকারী প্রকৌশলী মো. নাজমুল ইসলাম এবং কার্যসহকারী মো. মহিন উদ্দিনকে পৃথক চারটি চিঠি দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  রাস্তায় বের হলেই এখন অনেকে ‘ফুফু’ বলে ডাকে: দীপা খন্দকার

এদিকে ফুটপাতের স্ল্যাব ও রেলিংয়ের কাজে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত কর্মকর্তা হিসেবে নোয়াখালী এলজিইডির তত্ত্বাবধায়ক এ এস এম মহসীনকে নিয়োগ দেওয়া হয়েছে। তাকে অভিযোগ তদন্ত করে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

এর আগে এ ঘটনায় এলজিইডির দুই প্রকৌশলীর কাছে কৈফিয়ত তলব করা হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে ত্রুটিপূর্ণ কাজ সংশোধনের নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম