ঢাকা ০১:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত: ট্রাম্প মার্কিন কর্মকর্তাদের ওপর ইসরায়েলের গোয়েন্দা নজরদারির আশঙ্কা গবাদি পশুর খুরে লার্ভার সংক্রমণ (হুফ মায়াসিস): খামারিদের জন্য সতর্কবার্তা ভাইরাল ভিডিওর পর লক্কড়-ঝক্কড় বাসের রেজিস্ট্রেশন স্থগিত গণপিটুনির পর ডাকাতদের লুটের মালামাল নিয়ে গেল জনতা পদ্মায় বাসডুবির ঘটনায় মামলা, চালক-সহকারী ও সুপারভাইজর গ্রেপ্তার পদ্মায় বাসডুবির ঘটনায় মামলা, চালক-সহকারী ও সুপারভাইজর গ্রেপ্তার সাংবাদিকদের সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনা: আদ্-দ্বীনের দুই কর্মীকে সাময়িক অব্যাহতি নেস্‌লে বাংলাদেশ পিএলসি পরিদর্শনে সুইজারল্যান্ডের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল কুয়েত-বাহরাইনকে লক্ষ্য করে ৭টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

পদ্মায় বাসডুবির ঘটনায় মামলা, চালক-সহকারী ও সুপারভাইজর গ্রেপ্তার

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৭ নম্বর ঘাটে ফেরিতে ওঠার সময় বাস নদীতে পড়ে যাওয়ার ঘটনায় চালক, সহকারী ও সুপারভাইজরকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় একটি মামলাও দায়ের করা হয়েছে।

শনিবার (৬ জুন) গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়। এর আগে শুক্রবার রাতে দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির এসআই আবুজার গিফারী বাদী হয়ে গোয়ালন্দঘাট থানায় মামলা দায়ের করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন—বাসচালক ঝন্টু আলী (৪৮), সুপারভাইজর আজমল হোসেন (৩৮) এবং সহকারী শাকিব হোসেন (২২)।

আরও পড়ুনঃ  পদ্মায় বাস দুর্ঘটনা: ‘ব্রেক কাজ করছিল না, হেলপারকে লাফ দিতে বলেছিলাম’—চালক ঝন্টু আলী

মামলার এজাহারে উল্লেখ করা হয়, শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে মেহেরপুরের গাংনী থেকে ছেড়ে আসা ঢাকাগামী এসবি সুপার ডিলাক্স পরিবহনের বাসটি দৌলতদিয়া ৭ নম্বর ঘাটে পৌঁছায়। ফেরিতে ওঠার আগে নৌ-পুলিশ ও বিআইডব্লিউটিসির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা যাত্রীদের বাস থেকে নামিয়ে দেওয়ার নির্দেশ দেন। নির্দেশনা অনুযায়ী প্রায় ৩৭ থেকে ৪০ জন যাত্রী নেমে যান।

আরও পড়ুনঃ  মিরপুরে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ৩

অভিযোগে বলা হয়, এরপর চালক ঝন্টু আলী বাসটি স্টার্ট দিয়ে বেপরোয়া ও অবহেলামূলকভাবে চালাতে শুরু করেন। নির্ধারিত ফেরিতে না উঠে দ্রুতগতিতে পন্টুন অতিক্রম করে ‘করবী অক্সফ্যাম’ ফেরিতে ওঠার চেষ্টা করেন। একপর্যায়ে ফেরির শেষ প্রান্তের র‌্যাম্পে সজোরে ধাক্কা লাগলে র‌্যাম্পের শিকল ও সিটকিনি ছিঁড়ে বাসটি পদ্মা নদীতে পড়ে যায়।

এ ঘটনায় ফেরির অবকাঠামো এবং যাত্রীদের মালামালের ক্ষতিসহ প্রায় তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুনঃ  পদ্মায় বাসডুবির ঘটনায় মামলা, চালক-সহকারী ও সুপারভাইজর গ্রেপ্তার

গোয়ালন্দঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, নৌ-পুলিশের দায়ের করা মামলায় চালক, হেলপার ও সুপারভাইজরকে গ্রেপ্তার করা হয়েছে।

  1. থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশিদুল ইসলাম বলেন, মামলার এজাহারভুক্ত তিন আসামিকে আদালতে পাঠানো হয়েছে। এছাড়া ঘটনার সঙ্গে জড়িত পরিবহন কর্তৃপক্ষের অন্যান্য দায়ী ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত: ট্রাম্প

পদ্মায় বাসডুবির ঘটনায় মামলা, চালক-সহকারী ও সুপারভাইজর গ্রেপ্তার

আপডেটের সময়: ০৮:২৭:৪৮ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬