ঢাকা ০৭:১২ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মালয়েশিয়ায় ২৭ বাংলাদেশি আটক সোনারগাঁয়ে বস্তাবন্দি ব্যবসায়ীর মরদেহ উদ্ধার তরুণ শিক্ষার্থীদের এআই-রোবটিক্সে দক্ষতা অর্জন করতে হবে: শিক্ষামন্ত্রী জেদ্দায় মিসাইল আতঙ্কে ছুটোছুটি, সিঁড়ি থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু মক্কায় হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, নিন্দা জানাই: জামায়াত আমির ইতালির বিনিয়োগ আকর্ষণে চামড়া খাতে সহযোগিতা বাড়াতে আলোচনা দাম্পত্যের ২০ বছর পূর্তিতে ফের ‘বিয়ে’ করলেন সুরিয়া-জ্যোতিকা মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে মাদরাসাও আসবে মনিটরিংয়ের আওতায়: ববি হাজ্জাজ কুকুরের লালা কাপড়ে লাগলে কতবার ধুতে হবে? গাজাজুড়ে ঝুঁকিতে অন্তত দুই হাজার ভবন, নিখোঁজ শতাধিক: গাজার স্বাস্থ্য মহাপরিচালক
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

গণপিটুনির পর ডাকাতদের লুটের মালামাল নিয়ে গেল জনতা

কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লার চান্দিনা উপজেলায় ডাকাতি করে পালানোর সময় দেশীয় অস্ত্রসহ পাঁচজনকে আটক করে গণপিটুনি দিয়েছে স্থানীয় জনতা। তবে এ সময় ডাকাতদের কাছ থেকে উদ্ধার হওয়া স্বর্ণালঙ্কার, নগদ টাকা, মোবাইল ফোনসহ বিভিন্ন মালামাল এবং অপরাধে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান কিছু সুযোগসন্ধানী ব্যক্তি নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।

আরও পড়ুনঃ  ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু, গ্রেপ্তার ২

শনিবার (৬ জুন) সকালে উপজেলার মাধাইয়া ইউনিয়নের কুটুম্বপুর এলাকায় এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।

আটক ব্যক্তিরা হলেন—ফারুক মিয়া (৩৯), বাহাদুর (২৬), মনির হোসেন (২৬), রবিউল ইসলাম (৩০) এবং মোহন বেপারী (৩৮)। পুলিশ জানিয়েছে, তারা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য।

স্থানীয় সূত্রে জানা যায়, ডাকাতির পর একটি পিকআপ ভ্যানে করে পালিয়ে যাওয়ার সময় চান্দিনার কালিয়ারচর এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয় তারা। বিষয়টি স্থানীয়দের জানানো হলে কুটুম্বপুর এলাকায় ব্যারিকেড দিয়ে পিকআপটি আটকানো হয়। এ সময় পাঁচজনকে আটক করা গেলেও আরও কয়েকজন পালিয়ে যায়।

আরও পড়ুনঃ  ঝিনাইদহে ডিবির অভিযানে বিদেশি পিস্তল জব্দ, অস্ত্র আইনে মামলা

প্রত্যক্ষদর্শীরা জানান, আটক ব্যক্তিদের সঙ্গে থাকা স্বর্ণালঙ্কার, নগদ অর্থ ও মোবাইল ফোনসহ লুণ্ঠিত মালামাল কিছু ব্যক্তি নিয়ে যায়। এমনকি ডাকাতদের ব্যবহৃত পিকআপটিও ঘটনাস্থল থেকে সরিয়ে ফেলা হয়।

আরও পড়ুনঃ  চট্টগ্রামে খুলশী থানার ওসি-এসআইসহ ৮ জনের বিরুদ্ধে মামলা

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে ডাকাতি ও দস্যুতার একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। একই সঙ্গে লুট হওয়া মালামাল ও পিকআপ ভ্যান উদ্ধারে পুলিশ কাজ করছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

মালয়েশিয়ায় ২৭ বাংলাদেশি আটক

গণপিটুনির পর ডাকাতদের লুটের মালামাল নিয়ে গেল জনতা

আপডেটের সময়: ০৮:৪২:৩৩ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬

কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লার চান্দিনা উপজেলায় ডাকাতি করে পালানোর সময় দেশীয় অস্ত্রসহ পাঁচজনকে আটক করে গণপিটুনি দিয়েছে স্থানীয় জনতা। তবে এ সময় ডাকাতদের কাছ থেকে উদ্ধার হওয়া স্বর্ণালঙ্কার, নগদ টাকা, মোবাইল ফোনসহ বিভিন্ন মালামাল এবং অপরাধে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান কিছু সুযোগসন্ধানী ব্যক্তি নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।

আরও পড়ুনঃ  চট্টগ্রামে খুলশী থানার ওসি-এসআইসহ ৮ জনের বিরুদ্ধে মামলা

শনিবার (৬ জুন) সকালে উপজেলার মাধাইয়া ইউনিয়নের কুটুম্বপুর এলাকায় এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।

আটক ব্যক্তিরা হলেন—ফারুক মিয়া (৩৯), বাহাদুর (২৬), মনির হোসেন (২৬), রবিউল ইসলাম (৩০) এবং মোহন বেপারী (৩৮)। পুলিশ জানিয়েছে, তারা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য।

স্থানীয় সূত্রে জানা যায়, ডাকাতির পর একটি পিকআপ ভ্যানে করে পালিয়ে যাওয়ার সময় চান্দিনার কালিয়ারচর এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয় তারা। বিষয়টি স্থানীয়দের জানানো হলে কুটুম্বপুর এলাকায় ব্যারিকেড দিয়ে পিকআপটি আটকানো হয়। এ সময় পাঁচজনকে আটক করা গেলেও আরও কয়েকজন পালিয়ে যায়।

আরও পড়ুনঃ  জমি নিয়ে বিরোধে ফুফু-ভাতিজাকে কুপিয়ে হত্যার অভিযোগ

প্রত্যক্ষদর্শীরা জানান, আটক ব্যক্তিদের সঙ্গে থাকা স্বর্ণালঙ্কার, নগদ অর্থ ও মোবাইল ফোনসহ লুণ্ঠিত মালামাল কিছু ব্যক্তি নিয়ে যায়। এমনকি ডাকাতদের ব্যবহৃত পিকআপটিও ঘটনাস্থল থেকে সরিয়ে ফেলা হয়।

আরও পড়ুনঃ  সাভারে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ঝটিকা মিছিল, আটক ৮