ঢাকা ০৭:৪২ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
অনুমোদন ছাড়াই টায়ার পুড়িয়ে তেল উৎপাদন, মানিকগঞ্জে দুই কারখানা সিলগালা অনুমোদন ছাড়াই টায়ার পুড়িয়ে তেল উৎপাদন, মানিকগঞ্জে দুই কারখানা সিলগালা জর্ডানের আকাবায় অ্যামোনিয়া গ্যাস লিক, আহত ১১ ভরিতে ১ হাজার ৫০ টাকা বেড়েছে স্বর্ণের দাম, নতুন দর কত মুরগির পেটে পাওয়া ডিম খাওয়া যাবে? যেসব বিষয় আগে জানা জরুরি শ্যামলীর টিবি হাসপাতাল হবে জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ ইনস্টিটিউট ত্রিশালে ডাম্পট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ গ্যাস্ট্রিকের ওষুধ ভেবে গ্যাস ট্যাবলেট খেয়ে মৃত্যু, মরদেহ নেওয়ার পথে অ্যাম্বুলেন্স খালে মেসির রেকর্ডে ভাগ বসালেন রাফিনিয়া গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা করের রায় আপাতত বহাল
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

সাভারে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ঝটিকা মিছিল, আটক ৮

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৬:৪৫:২২ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • ১২ সময় দেখুন

সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ঝটিকা মিছিলের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের আট নেতা-কর্মীকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার দুপুরে সাভারের বাংলাদেশ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং সেন্টারের (বিপিএটিসি) সামনে ঢাকা-আরিচা মহাসড়কে এ ঘটনা ঘটে। পরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

মিছিল থেকে ককটেল বিস্ফোরণের অভিযোগ

পুলিশের তথ্য অনুযায়ী, রোববার বেলা ১টার দিকে বিপিএটিসির সামনে ঢাকা-আরিচা মহাসড়কে অর্ধশতাধিক ব্যক্তি একটি ব্যানার নিয়ে ঝটিকা মিছিল বের করেন। মিছিল চলাকালে মহাসড়কের পাশে একটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয় বলে অভিযোগ রয়েছে।

আরও পড়ুনঃ  ছাত্রীদের কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে, বিদ্যালয়ে বিক্ষোভ

এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ। পুলিশের ধাওয়ায় মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে গেলে ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়।

পরে আটক ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে সাভার ও আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরও পাঁচজনকে আটক করা হয়।

যারা আটক

আটক ব্যক্তিরা হলেন—কুড়িগ্রাম জেলা শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফিরোজ মিয়া (২৪), মো. রিয়াদ (১৮), মো. সোয়াদ (১৮), মো. মাসুম (১৮), সাভার কলেজের শিক্ষার্থী মো. জিন্নাত (১৯), পোশাকশ্রমিক ইসমাইল হোসেন (২০), মোজার কারখানার কর্মী মো. তামিম সিকদার (১৮) এবং জুতার দোকানের বিক্রয়কর্মী মো. সাকিন ইসলাম (১৮)।

আরও পড়ুনঃ  মিয়ানমারে পাচারের পথে ৬৫০ বস্তা সিমেন্ট, আটক ৫

পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিরা সাভার ও আশুলিয়ার বিভিন্ন এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন

ঢাকা জেলা উত্তরের গোয়েন্দা পুলিশের ইনচার্জ সাইদুর ইসলাম রোববার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে আটজনকে আটকের তথ্য নিশ্চিত করেন।

আরও পড়ুনঃ  বাকেরগঞ্জে ভ্যানচালককে কুপিয়ে হত্যার অভিযোগ, পুকুরে মিলল মরদেহ

তিনি বলেন, মহাসড়কে বিশৃঙ্খলা সৃষ্টি এবং জনমনে আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যে নিষিদ্ধ সংগঠনের নেতা-কর্মীরা ঝটিকা মিছিল বের করেছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। মিছিলের সময় সড়কের পাশে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।

সাইদুর ইসলাম আরও বলেন, খবর পাওয়ার পর দ্রুত অভিযান চালিয়ে আটজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

অনুমোদন ছাড়াই টায়ার পুড়িয়ে তেল উৎপাদন, মানিকগঞ্জে দুই কারখানা সিলগালা

সাভারে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ঝটিকা মিছিল, আটক ৮

আপডেটের সময়: ০৬:৪৫:২২ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ঝটিকা মিছিলের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের আট নেতা-কর্মীকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার দুপুরে সাভারের বাংলাদেশ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং সেন্টারের (বিপিএটিসি) সামনে ঢাকা-আরিচা মহাসড়কে এ ঘটনা ঘটে। পরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

মিছিল থেকে ককটেল বিস্ফোরণের অভিযোগ

পুলিশের তথ্য অনুযায়ী, রোববার বেলা ১টার দিকে বিপিএটিসির সামনে ঢাকা-আরিচা মহাসড়কে অর্ধশতাধিক ব্যক্তি একটি ব্যানার নিয়ে ঝটিকা মিছিল বের করেন। মিছিল চলাকালে মহাসড়কের পাশে একটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয় বলে অভিযোগ রয়েছে।

আরও পড়ুনঃ  ছাত্রীদের কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে, বিদ্যালয়ে বিক্ষোভ

এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ। পুলিশের ধাওয়ায় মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে গেলে ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়।

পরে আটক ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে সাভার ও আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরও পাঁচজনকে আটক করা হয়।

যারা আটক

আটক ব্যক্তিরা হলেন—কুড়িগ্রাম জেলা শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফিরোজ মিয়া (২৪), মো. রিয়াদ (১৮), মো. সোয়াদ (১৮), মো. মাসুম (১৮), সাভার কলেজের শিক্ষার্থী মো. জিন্নাত (১৯), পোশাকশ্রমিক ইসমাইল হোসেন (২০), মোজার কারখানার কর্মী মো. তামিম সিকদার (১৮) এবং জুতার দোকানের বিক্রয়কর্মী মো. সাকিন ইসলাম (১৮)।

আরও পড়ুনঃ  বাকেরগঞ্জে ভ্যানচালককে কুপিয়ে হত্যার অভিযোগ, পুকুরে মিলল মরদেহ

পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিরা সাভার ও আশুলিয়ার বিভিন্ন এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন

ঢাকা জেলা উত্তরের গোয়েন্দা পুলিশের ইনচার্জ সাইদুর ইসলাম রোববার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে আটজনকে আটকের তথ্য নিশ্চিত করেন।

আরও পড়ুনঃ  জমি নিয়ে বিরোধে ভাতিজাদের লাঠির আঘাতে চাচার মৃত্যু