ঢাকা ১১:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মিয়ানমারে পাচারকালে ৩০ হাজার কেজি ইউরিয়া সারসহ আটক ২ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩৫ যাত্রী নিয়ে উল্টে গেল স্লিপার বাস ট্রাম্পের ভাষণ শুনে জাতিসংঘে বদলে দেয়া হয় ইরানি প্রেসিডেন্টের বক্তব্য পাঁচ ডিজিটাল ব্যাংককে প্রাথমিক অনুমোদন বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার সম্ভাবনা আছে: মুশতাক ১৮তম বিজেএসে সুপারিশপ্রাপ্তদের শুভেচ্ছা জানালেন অ্যাটর্নি জেনারেল কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযান, এক রাতে আটক ৬২৪ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক ডিজেলের দাম বৃদ্ধি যেভাবে খাদ্য নিরাপত্তাকে বড় ঝুঁকিতে ফেলছে বিশ্ববিদ্যালয় শুধু ডিগ্রি দেওয়ার প্রতিষ্ঠান নয় : ইউজিসি সদস্য
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

পাহাড় কাটায় বাধা, উখিয়ায় বন কর্মকর্তাদের ওপর হামলা; আহত ২

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১০:১৪:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
  • ১২ সময় দেখুন

কক্সবাজারের উখিয়ায় সরকারি বনভূমির পাহাড় কাটায় বাধা দেওয়াকে কেন্দ্র করে বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এতে থাইংখালী বনবিট কর্মকর্তা আরাফাত মাহমুদ ও বন বিভাগের কর্মচারী (বন মুন্সি) ইসমাইল আহত হয়েছেন।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে উখিয়া বন রেঞ্জের থাইংখালী বনবিটের গজোঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।

বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গজোঘোনা এলাকায় সরকারি বনভূমির পাহাড় কেটে ডাম্পারযোগে মাটি পাচার করা হচ্ছে—এমন খবর পেয়ে থাইংখালী বনবিট কর্মকর্তা আরাফাত মাহমুদের নেতৃত্বে বন বিভাগের একটি দল ঘটনাস্থলে যায়। এ সময় বনকর্মীরা পাহাড় কাটার কাজে বাধা দেন।

আরও পড়ুনঃ  মোটরসাইকেল নিয়ে বিরোধ, বন্ধুর ছুরিকাঘাতে যুবক নিহত

বন বিভাগের অভিযোগ, পাহাড় কাটায় বাধা দেওয়াকে কেন্দ্র করে স্থানীয় জসিম উদ্দিনের নেতৃত্বে একদল লোক বন কর্মকর্তা ও কর্মচারীদের ওপর হামলা চালায়। হামলাকারীরা দা, কিরিচ ও আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে হামলা চালায় বলেও অভিযোগ করা হয়েছে। এতে বিট কর্মকর্তা আরাফাত মাহমুদ ও বন মুন্সি ইসমাইল আহত হন।

আরও পড়ুনঃ  কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযান, এক রাতে আটক ৬২৪

পরে তাঁদের চিৎকার শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে আহত দুজনকে উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাঁদের চিকিৎসা দেওয়া হয়।

উখিয়া বন রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।’

আরও পড়ুনঃ  ন্যাম ভবনে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

তবে হামলার অভিযোগের বিষয়ে জসিম উদ্দিনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

মিয়ানমারে পাচারকালে ৩০ হাজার কেজি ইউরিয়া সারসহ আটক ২

পাহাড় কাটায় বাধা, উখিয়ায় বন কর্মকর্তাদের ওপর হামলা; আহত ২

আপডেটের সময়: ১০:১৪:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

কক্সবাজারের উখিয়ায় সরকারি বনভূমির পাহাড় কাটায় বাধা দেওয়াকে কেন্দ্র করে বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এতে থাইংখালী বনবিট কর্মকর্তা আরাফাত মাহমুদ ও বন বিভাগের কর্মচারী (বন মুন্সি) ইসমাইল আহত হয়েছেন।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে উখিয়া বন রেঞ্জের থাইংখালী বনবিটের গজোঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।

বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গজোঘোনা এলাকায় সরকারি বনভূমির পাহাড় কেটে ডাম্পারযোগে মাটি পাচার করা হচ্ছে—এমন খবর পেয়ে থাইংখালী বনবিট কর্মকর্তা আরাফাত মাহমুদের নেতৃত্বে বন বিভাগের একটি দল ঘটনাস্থলে যায়। এ সময় বনকর্মীরা পাহাড় কাটার কাজে বাধা দেন।

আরও পড়ুনঃ  কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযান, এক রাতে আটক ৬২৪

বন বিভাগের অভিযোগ, পাহাড় কাটায় বাধা দেওয়াকে কেন্দ্র করে স্থানীয় জসিম উদ্দিনের নেতৃত্বে একদল লোক বন কর্মকর্তা ও কর্মচারীদের ওপর হামলা চালায়। হামলাকারীরা দা, কিরিচ ও আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে হামলা চালায় বলেও অভিযোগ করা হয়েছে। এতে বিট কর্মকর্তা আরাফাত মাহমুদ ও বন মুন্সি ইসমাইল আহত হন।

আরও পড়ুনঃ  অপ্রতীম হত্যা মামলায় আসামিদের পক্ষে না দাঁড়ানোর ঘোষণা আইনজীবী সমিতির

পরে তাঁদের চিৎকার শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে আহত দুজনকে উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাঁদের চিকিৎসা দেওয়া হয়।

উখিয়া বন রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।’

আরও পড়ুনঃ  মিয়ানমারে পাচারকালে ৩০ হাজার কেজি ইউরিয়া সারসহ আটক ২