ফেনীর দাগনভূঞায় মেয়ের হামলায় সেতারা বেগম (৮০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের মেয়ে রিনা আক্তারকে (২৭) আটক করেছে পুলিশ।
রোববার (২৫ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার পূর্বচন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, রিনা আক্তার দীর্ঘদিন ধরে মানসিক অসুস্থতায় ভুগছিলেন। সম্প্রতি তিনি স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে বেড়াতে আসেন। রোববার রাতে বাড়িতে মায়ের ওপর হামলার ঘটনা ঘটে। পরে ঘরের দরজা বন্ধ করে দেন তিনি। এতে সেতারা বেগমের মৃত্যু হয়।
খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় ঘরের দরজা খুলে মরদেহ উদ্ধার করে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে হামলায় ব্যবহৃত বটিসহ রিনা আক্তারকে আটক করা হয়।
মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম নোমান জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
প্রতিবেদকের নাম 

























