ঢাকা ০৮:০১ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দুর্নীতি-অনিয়ম প্রমাণ হলে দায়িত্ব ছাড়ব: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী আগামী পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপমাত্রা দাবি আফরোজা আব্বাসের দাবি আন্দোলনে রাজপথে থাকা নারীদের মূল্যায়ন ছয় মাসে সরকারি খাদ্য মজুত বেড়েছে দেড় লাখ টন গুলশানে আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে গ্রেপ্তার ৩২ শীতলক্ষ্যায় নিখোঁজ ৪ জনের মধ্যে দু’জনের মরদেহ উদ্ধার ধর্ষণ ও নারী-শিশু নির্যাতন বন্ধে কাজ করবে মহিলা দল: রিজভী ফ্রান্সে ট্রেন লাইনচ্যুত, আহত ৪৪; তরুণীর অবস্থা আশঙ্কাজনক রাঙ্গুনিয়ায় অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার লিভার ভালো রাখতে প্রতিদিনের খাবারে যা রাখবেন, এড়িয়ে চলবেন যা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

বাঁধনের ওপর হামলা নিয়ে ক্ষোভ, জয়কে নিয়ে আসিফ নজরুলের প্রশ্ন

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:০৪:৪১ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
  • ১৯ সময় দেখুন

অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর আওয়ামী লীগের কিছু কর্মীর হামলার অভিযোগে বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা আসিফ নজরুল। একই সঙ্গে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের ‘নতুন বেশ’ প্রসঙ্গ টেনে দলের কর্মীদের উদ্দেশে প্রশ্ন তুলেছেন তিনি।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে এসব কথা বলেন আসিফ নজরুল। তাঁর পোস্টে বাঁধনের ওপর হামলার অভিযোগ এবং এর পরিণতি নিয়ে আওয়ামী লীগের কর্মীদের সতর্ক হতে বলেন তিনি।

‘এভাবে হামলা করতে পারলেন?’

আসিফ নজরুল তাঁর পোস্টে লেখেন, আওয়ামী লীগের কিছু কর্মীর কর্মকাণ্ড দেখে তিনি বিস্মিত। অভিনেত্রী বাঁধনের ওপর এভাবে হামলা কীভাবে করা হলো এবং হামলার ঘটনা নিজেরাই প্রচার করে এর ‘অকাট্য সাক্ষী’ রেখে গেছেন বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুনঃ  গুলশানে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে এনসিপির মশাল মিছিল

তিনি প্রশ্ন তোলেন, এ ধরনের কর্মকাণ্ডের কারণে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলে শূন্য হাতে দেশে ফিরতে হবে—এটি তাদের বা তাদের পরিবারের জন্য ভালো হবে কি না।

জয়কে নিয়ে প্রশ্ন আসিফ নজরুলের

সজীব ওয়াজেদ জয়ের নতুন বেশের প্রসঙ্গ টেনে আসিফ নজরুল আওয়ামী লীগের কর্মীদের উদ্দেশে প্রশ্ন করেন, তাঁরা কি সত্যিই বিশ্বাস করেন যে জয় বা তাঁর মা শেখ হাসিনার হৃদয় তাঁদের জন্য কাঁদে?

আরও পড়ুনঃ  চট্টগ্রাম বন্দর বিদেশি অপারেটরের হাতে দেওয়ার বিরোধিতা আনু মুহাম্মদের

তাঁরা সত্যিই বিশ্বাস করেন কি না যে তাঁদের ভাগ্য বদলে দিতে পারবেন জয় বা শেখ হাসিনা, কিংবা তাঁদের কোনো করুণ পরিণতি হলে তাঁরা সাহায্য করবেন—এমন প্রশ্নও তোলেন তিনি।

‘নিজেকে বিপন্ন করা ও দেশের সম্মান ক্ষুণ্ন করা বাদ দেন’

আওয়ামী লীগের কর্মীদের নিজের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করার আহ্বান জানিয়ে আসিফ নজরুল বলেন, নিজেদের বিপন্ন করা এবং দেশের সম্মান ক্ষুণ্ন করার চেষ্টা থেকে বিরত থাকা উচিত।

দলকে ভালোবাসলে নিয়মতান্ত্রিকভাবে বিদেশে কাজ করার পরামর্শ দিয়ে তিনি বলেন, কেন বাংলাদেশের সব স্তরের মানুষ নিজের জীবন বিপন্ন করে শেখ হাসিনার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল, গোপনে হলেও তা বোঝার চেষ্টা করা উচিত।

আরও পড়ুনঃ  শ্রীলংকার বাজারে বাংলাদেশি আলু-পেঁয়াজ রপ্তানির নতুন সম্ভাবনা

এ সময় দলের ‘স্বার্থপর নেতাদের’ প্রশ্ন করার আহ্বানও জানান তিনি।

জেনেভার ঘটনার প্রসঙ্গ

নিজের সঙ্গে দুই বছর আগে জেনেভায় ঘটে যাওয়া একটি ঘটনার প্রসঙ্গও তুলে ধরেন আসিফ নজরুল।

তিনি দাবি করেন, সেখানে তাঁর বিরুদ্ধে ‘মব’ করার পর তাঁর ব্যবস্থা নেওয়ার সুযোগ ছিল, কিন্তু তিনি তা নেননি। এরপর আওয়ামী লীগের কিছু কর্মী আরও ‘নোংরা ও বেপরোয়া’ হয়েছেন বলে মন্তব্য করেন তিনি।

পোস্টের শেষ দিকে তিনি বলেন, এ ধরনের কর্মকাণ্ড আর সহ্য করার মতো নয়।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

দুর্নীতি-অনিয়ম প্রমাণ হলে দায়িত্ব ছাড়ব: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

বাঁধনের ওপর হামলা নিয়ে ক্ষোভ, জয়কে নিয়ে আসিফ নজরুলের প্রশ্ন

আপডেটের সময়: ০৮:০৪:৪১ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬

অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর আওয়ামী লীগের কিছু কর্মীর হামলার অভিযোগে বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা আসিফ নজরুল। একই সঙ্গে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের ‘নতুন বেশ’ প্রসঙ্গ টেনে দলের কর্মীদের উদ্দেশে প্রশ্ন তুলেছেন তিনি।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে এসব কথা বলেন আসিফ নজরুল। তাঁর পোস্টে বাঁধনের ওপর হামলার অভিযোগ এবং এর পরিণতি নিয়ে আওয়ামী লীগের কর্মীদের সতর্ক হতে বলেন তিনি।

‘এভাবে হামলা করতে পারলেন?’

আসিফ নজরুল তাঁর পোস্টে লেখেন, আওয়ামী লীগের কিছু কর্মীর কর্মকাণ্ড দেখে তিনি বিস্মিত। অভিনেত্রী বাঁধনের ওপর এভাবে হামলা কীভাবে করা হলো এবং হামলার ঘটনা নিজেরাই প্রচার করে এর ‘অকাট্য সাক্ষী’ রেখে গেছেন বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুনঃ  মুক্তিযুদ্ধের অর্জন বৃথা হতে দেওয়া যাবে না, তরুণদের প্রতি ফজলুর রহমানের আহ্বান

তিনি প্রশ্ন তোলেন, এ ধরনের কর্মকাণ্ডের কারণে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলে শূন্য হাতে দেশে ফিরতে হবে—এটি তাদের বা তাদের পরিবারের জন্য ভালো হবে কি না।

জয়কে নিয়ে প্রশ্ন আসিফ নজরুলের

সজীব ওয়াজেদ জয়ের নতুন বেশের প্রসঙ্গ টেনে আসিফ নজরুল আওয়ামী লীগের কর্মীদের উদ্দেশে প্রশ্ন করেন, তাঁরা কি সত্যিই বিশ্বাস করেন যে জয় বা তাঁর মা শেখ হাসিনার হৃদয় তাঁদের জন্য কাঁদে?

আরও পড়ুনঃ  নবম পে-স্কেলের গেজেট কবে, ২০ গ্রেডে কার বেতন কত?