ঢাকা ১২:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
‘প্রিন্স’-এর পর নতুন সিনেমায় কবে ফিরছেন তাসনিয়া ফারিণ? চাহিদামতো টাকা তুলতে পারবেন ন্যাশনাল ব্যাংকের গ্রাহকরা আলেমদের বিভক্তি দূর করে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান আবরার হত্যা মামলায় শিশির মনিরের ভূমিকা নিয়ে প্রশ্ন, বহিষ্কারের দাবি রাশেদের বাংলাদেশ-যুক্তরাজ্য সংসদীয় সহযোগিতা বাড়াতে ব্রিটিশ আইনপ্রণেতাদের প্রতি রাষ্ট্রপতির আহ্বান এনসিটি ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ, পুলিশের লাঠিচার্জের অভিযোগ মাত্র ৮৫২ মিটারের জন্য রক্ষা, ভারতের স্যাটেলাইটের ধ্বংসাবশেষ এড়াল বাংলাদেশ স্যাটেলাইট-১ দুই মাসের সর্বনিম্নের পর বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ল ডিসেম্বর ঘিরে দেশজুড়ে সাঁড়াশি অভিযান, এক মাসে গ্রেপ্তার ৫৩ হাজার স্বামীকে খুঁজতে ভারতে গিয়ে জানলেন তাঁর আগেই সংসার, থাই নারীর ৬০ লাখ রুপি দেওয়ার অভিযোগ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

বানিয়াচং মোড়-দীর্ঘসাইর সড়ক যেন নদী, চরম দুর্ভোগে হাজারো মানুষ

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৫:১০:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • ১৪ সময় দেখুন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের বানিয়াচং মোড় থেকে দীর্ঘসাইর পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় বেহাল হয়ে পড়েছে। সামান্য বৃষ্টিতেই সড়কের বিভিন্ন অংশ কাদা-পানিতে তলিয়ে গিয়ে তৈরি হচ্ছে খানাখন্দ। স্থানীয়দের ভাষ্য, বর্তমান পরিস্থিতিতে এটি সড়ক নাকি নদী—তা বোঝাই কঠিন।

সড়কটি দিয়ে প্রতিদিন স্থানীয় বিপুলসংখ্যক মানুষ যাতায়াত করেন। এর মধ্যে স্কুল-কলেজের শিক্ষার্থী, রোগী ও সাধারণ পথচারীদের দুর্ভোগ সবচেয়ে বেশি। বৃষ্টির সময় নর্দমার পানি জমে পুরো সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। ছোট যানবাহন চলাচলের সময়ও প্রায়ই ঘটছে দুর্ঘটনা।

আরও পড়ুনঃ  বাঁশির সুরে স্কুল শুরু, দেশসেরা প্রধান শিক্ষক বিলকিসের অনন্য নেতৃত্ব

২০০৯ সালে জনপ্রিয় ব্যান্ড শিরোনামহীনের তৃতীয় অ্যালবাম ‘বন্ধ জানালা’য় প্রকাশিত ‘রাস্তা মানে অবারিত নদী’ গানটির কথা মনে করিয়ে দিয়ে স্থানীয়রা বলছেন, বানিয়াচং মোড় থেকে দীর্ঘসাইর পর্যন্ত সড়কের বর্তমান অবস্থা যেন সেই কথাকেই বাস্তবে রূপ দিয়েছে। কাদা-পানিতে ডুবে থাকা সড়ক দেখে অনেকটা নদীর মতোই মনে হয়।

আরও পড়ুনঃ  মিঠামইনে আগুনে পুড়ল বসতঘর ও সারের গুদাম, ক্ষতি ১ কোটি ২০ লাখ টাকা

স্থানীয় বাসিন্দা রুবেল মিয়া বলেন, ‘আমাদের কষ্ট দেখার কেউ নেই। সবাই শুধু প্রতিশ্রুতি দিয়েই শেষ।’

মানিক দাস বলেন, বৃষ্টি হলে এলাকার মানুষের দুর্ভোগ বেড়ে যায়। বিশেষ করে শিশুরা স্কুলে যেতে পারে না। দ্রুত সংস্কার করা না হলে সড়কটি একসময় খালে পরিণত হতে পারে বলেও আশঙ্কা করেন তিনি।

পরান আহমেদ বলেন, ‘নতুন কেউ এখানে এলে রাস্তাকে খাল মনে করবে।’

আরও পড়ুনঃ  পুঠিয়ায় বিদ্যালয়ে তালা, মাঠে কলাগাছ: জমিদাতার দাবি পুত্রবধূকে চাকরি না দেওয়ার অভিযোগ

অটোরিকশাচালক সিদ্দিক বেপারী বলেন, সড়কের এমন অবস্থায় গাড়ি চালানো কঠিন হয়ে পড়েছে।

এলাকাবাসী ও ভুক্তভোগীরা বলছেন, দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে গুরুত্বপূর্ণ এই সড়কটির অবস্থা ক্রমেই খারাপ হচ্ছে। জনদুর্ভোগ কমাতে এবং স্বাভাবিক যোগাযোগ ব্যবস্থা ফিরিয়ে আনতে বানিয়াচং মোড় থেকে দীর্ঘসাইর পর্যন্ত সড়কটি জরুরি ভিত্তিতে সংস্কারের উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন তারা। একই সঙ্গে এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্যের (এমপি) সরাসরি হস্তক্ষেপ ও সুদৃষ্টি কামনা করেছেন ভুক্তভোগীরা।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

‘প্রিন্স’-এর পর নতুন সিনেমায় কবে ফিরছেন তাসনিয়া ফারিণ?

বানিয়াচং মোড়-দীর্ঘসাইর সড়ক যেন নদী, চরম দুর্ভোগে হাজারো মানুষ

আপডেটের সময়: ০৫:১০:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের বানিয়াচং মোড় থেকে দীর্ঘসাইর পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় বেহাল হয়ে পড়েছে। সামান্য বৃষ্টিতেই সড়কের বিভিন্ন অংশ কাদা-পানিতে তলিয়ে গিয়ে তৈরি হচ্ছে খানাখন্দ। স্থানীয়দের ভাষ্য, বর্তমান পরিস্থিতিতে এটি সড়ক নাকি নদী—তা বোঝাই কঠিন।

সড়কটি দিয়ে প্রতিদিন স্থানীয় বিপুলসংখ্যক মানুষ যাতায়াত করেন। এর মধ্যে স্কুল-কলেজের শিক্ষার্থী, রোগী ও সাধারণ পথচারীদের দুর্ভোগ সবচেয়ে বেশি। বৃষ্টির সময় নর্দমার পানি জমে পুরো সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। ছোট যানবাহন চলাচলের সময়ও প্রায়ই ঘটছে দুর্ঘটনা।

আরও পড়ুনঃ  মিঠামইনে আগুনে পুড়ল বসতঘর ও সারের গুদাম, ক্ষতি ১ কোটি ২০ লাখ টাকা

২০০৯ সালে জনপ্রিয় ব্যান্ড শিরোনামহীনের তৃতীয় অ্যালবাম ‘বন্ধ জানালা’য় প্রকাশিত ‘রাস্তা মানে অবারিত নদী’ গানটির কথা মনে করিয়ে দিয়ে স্থানীয়রা বলছেন, বানিয়াচং মোড় থেকে দীর্ঘসাইর পর্যন্ত সড়কের বর্তমান অবস্থা যেন সেই কথাকেই বাস্তবে রূপ দিয়েছে। কাদা-পানিতে ডুবে থাকা সড়ক দেখে অনেকটা নদীর মতোই মনে হয়।

আরও পড়ুনঃ  ছাত্রদল-শিবির উত্তেজনায় কেসি কলেজে পাঠদান বন্ধ, রাজনৈতিক কর্মসূচি নিষিদ্ধ

স্থানীয় বাসিন্দা রুবেল মিয়া বলেন, ‘আমাদের কষ্ট দেখার কেউ নেই। সবাই শুধু প্রতিশ্রুতি দিয়েই শেষ।’

মানিক দাস বলেন, বৃষ্টি হলে এলাকার মানুষের দুর্ভোগ বেড়ে যায়। বিশেষ করে শিশুরা স্কুলে যেতে পারে না। দ্রুত সংস্কার করা না হলে সড়কটি একসময় খালে পরিণত হতে পারে বলেও আশঙ্কা করেন তিনি।

পরান আহমেদ বলেন, ‘নতুন কেউ এখানে এলে রাস্তাকে খাল মনে করবে।’

আরও পড়ুনঃ  ঝিনাইদহে বিভাগীয় পদোন্নতি পরীক্ষার্থীদের ক্যাম্প প্রশিক্ষণ অনুষ্ঠিত