ঢাকা ০৮:২২ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দিল্লিতে ডা. জাহেদের সাথে অনাকাঙ্ক্ষিত ঘটনা ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব প্রিয় দলের জার্সি পরে খেলা দেখায় কেন বাড়ে আবেগ? লিবিয়া হয়ে অবৈধ প্রবেশে কড়াকড়ি, সতর্ক করল ইতালি দূতাবাস গাইবান্ধার হত্যা মামলার প্রধান আসামি রংপুরে গ্রেফতার জানুন বাস্তব টিভি আয়ু ও নষ্ট হওয়ার কারণ মন্ত্রীর কাছে টাকা নিয়ে ঘুরেছি—এ দাবি সত্য নয়: আদ-দ্বীন ফাউন্ডেশনের মহিউদ্দিন ১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করছে যুক্তরাজ্য সাংবাদিকদের দেশের উন্নয়নে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিকভাবে শুরু হলো হাঁড়িভাঙ্গা আমের বাজারজাত বিচার বিভাগীয় পৃথক সচিবালয় রায় নিয়ে আপিল শুনানির প্রস্তুতি
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

বিলাসপুরে কলাবাগানে ভয়াবহ বিস্ফোরণ, বোমা তৈরির আলামত উদ্ধার

শরীয়তপুরের জাজিরা উপজেলার আলোচিত বিলাসপুর এলাকায় একটি কলাবাগানে মজুদ রাখা হাতবোমা বা ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। শনিবার (১৩ জুন) দুপুরে মুলাই বেপারী কান্দি এলাকায় সংঘটিত এ বিস্ফোরণে মাটিতে বড় ধরনের গর্ত সৃষ্টি হলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ঘটনার প্রায় এক ঘণ্টা পর সরেজমিনে গিয়ে দেখা যায়, বিস্ফোরণে সৃষ্ট গর্ত ও আশপাশের এলাকা বালু দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। পাশাপাশি কলাগাছ, কলাপাতা ও বিভিন্ন লতাপাতা দিয়ে ঘটনাস্থল আড়াল করার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। এমনকি বারুদের গন্ধ ঢাকতে গাছের পাতার ওপরও বালু ছিটানো হয়েছে বলে স্থানীয়দের দাবি।

আরও পড়ুনঃ  চলন্ত অবস্থায় বিচ্ছিন্ন হলো ট্রেনের ইঞ্জিন, মাঝপথে আটকা যাত্রীরা

তবে আলামত মুছে ফেলার চেষ্টার পরও ঘটনাস্থলে বারুদের তীব্র গন্ধ পাওয়া যায়। এছাড়া স্কচটেপের টুকরো, জর্দার কৌটা, মার্বেল এবং প্লাস্টিকের বালতির ভাঙা অংশসহ বিস্ফোরক তৈরিতে ব্যবহৃত বলে ধারণা করা বিভিন্ন উপকরণের চিহ্ন দেখা যায়। পরে পুলিশ এসব আলামত সংগ্রহ করে নিয়ে যায়।

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, তারা বিস্ফোরণের শব্দ শুনেছেন। তবে ঘটনাস্থলের আশপাশের অনেকেই এ বিষয়ে কথা বলতে অনীহা প্রকাশ করেন। কয়েকজন শিশু বিস্ফোরণের বিষয়টি স্বীকার করলেও অধিকাংশ প্রাপ্তবয়স্ক কিছু জানেন না বলে দাবি করেন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, ঘটনাস্থলের বাড়িতে কাউকে পাওয়া না গেলেও সেখানে অবস্থানরত এক নারী দ্রুত ঘরে তালা লাগিয়ে পাশের বাড়িতে চলে যান। এ সময় ঘরের জানালা খোলা এবং রান্নার চুলায় আগুন জ্বলতে দেখা যায় বলেও তারা জানান।

আরও পড়ুনঃ  যশোরে পুকুরে গোসলে নেমে শিশুদের হাতে মিলল গুলি ও রাইফেলের চার্জার

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালেহ আহমেদ বলেন, বিলাসপুর এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। সাম্প্রতিক বিস্ফোরণের ঘটনায় কারা জড়িত এবং এর উদ্দেশ্য কী ছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বিলাসপুর এলাকায় দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও বোমাবাজির ঘটনা ঘটে আসছে। কয়েক মাস আগে একই এলাকায় বিস্ফোরক তৈরির সময় আরেকটি বিস্ফোরণে তিনজন নিহত হন। ওই ঘটনার পর সেনাবাহিনী, পুলিশ ও ডগ স্কোয়াড যৌথভাবে অভিযান চালিয়ে বিস্ফোরক উদ্ধার করে।

আরও পড়ুনঃ  ‘কালো মানিক’ উপহার দিয়ে আলোচনায় আসা সোহাগ এবার কারাগারে

এদিকে পূর্বের একটি বিস্ফোরক মামলায় চেয়ারম্যান কুদ্দুস বেপারি ও তার সহযোগী হিসেবে পরিচিত কুন্ডেরচর ইউনিয়নের চেয়ারম্যান আক্তার বেপারির নাম আসামির তালিকায় রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

এ প্রসঙ্গে শরীয়তপুরের নড়িয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মহিউদ্দিন মিরাজ বলেন, বিষয়টি সম্পর্কে বিস্তারিত খোঁজ নেওয়া হবে। সংশ্লিষ্ট ব্যক্তি যদি কোনো মামলার পলাতক আসামি হয়ে থাকেন এবং জামিনে না থাকেন, তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, বিলাসপুর এলাকায় অতীতেও একাধিকবার সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ ও হতাহতের ঘটনা ঘটেছে। সাম্প্রতিক এ বিস্ফোরণের ঘটনায় এলাকায় নতুন করে উদ্বেগ সৃষ্টি হয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

দিল্লিতে ডা. জাহেদের সাথে অনাকাঙ্ক্ষিত ঘটনা ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব

বিলাসপুরে কলাবাগানে ভয়াবহ বিস্ফোরণ, বোমা তৈরির আলামত উদ্ধার

আপডেটের সময়: ০৬:৪৮:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬

শরীয়তপুরের জাজিরা উপজেলার আলোচিত বিলাসপুর এলাকায় একটি কলাবাগানে মজুদ রাখা হাতবোমা বা ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। শনিবার (১৩ জুন) দুপুরে মুলাই বেপারী কান্দি এলাকায় সংঘটিত এ বিস্ফোরণে মাটিতে বড় ধরনের গর্ত সৃষ্টি হলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ঘটনার প্রায় এক ঘণ্টা পর সরেজমিনে গিয়ে দেখা যায়, বিস্ফোরণে সৃষ্ট গর্ত ও আশপাশের এলাকা বালু দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। পাশাপাশি কলাগাছ, কলাপাতা ও বিভিন্ন লতাপাতা দিয়ে ঘটনাস্থল আড়াল করার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। এমনকি বারুদের গন্ধ ঢাকতে গাছের পাতার ওপরও বালু ছিটানো হয়েছে বলে স্থানীয়দের দাবি।

আরও পড়ুনঃ  যশোরে পুকুরে গোসলে নেমে শিশুদের হাতে মিলল গুলি ও রাইফেলের চার্জার

তবে আলামত মুছে ফেলার চেষ্টার পরও ঘটনাস্থলে বারুদের তীব্র গন্ধ পাওয়া যায়। এছাড়া স্কচটেপের টুকরো, জর্দার কৌটা, মার্বেল এবং প্লাস্টিকের বালতির ভাঙা অংশসহ বিস্ফোরক তৈরিতে ব্যবহৃত বলে ধারণা করা বিভিন্ন উপকরণের চিহ্ন দেখা যায়। পরে পুলিশ এসব আলামত সংগ্রহ করে নিয়ে যায়।

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, তারা বিস্ফোরণের শব্দ শুনেছেন। তবে ঘটনাস্থলের আশপাশের অনেকেই এ বিষয়ে কথা বলতে অনীহা প্রকাশ করেন। কয়েকজন শিশু বিস্ফোরণের বিষয়টি স্বীকার করলেও অধিকাংশ প্রাপ্তবয়স্ক কিছু জানেন না বলে দাবি করেন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, ঘটনাস্থলের বাড়িতে কাউকে পাওয়া না গেলেও সেখানে অবস্থানরত এক নারী দ্রুত ঘরে তালা লাগিয়ে পাশের বাড়িতে চলে যান। এ সময় ঘরের জানালা খোলা এবং রান্নার চুলায় আগুন জ্বলতে দেখা যায় বলেও তারা জানান।

আরও পড়ুনঃ  মৌলভীবাজার সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত