ঢাকা ০৯:০৩ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
‘রাজুর স্ত্রী’ পরিচয়ে কক্সবাজারের হোটেলে উঠেছিলেন স্কুলছাত্রী তাজমিন, রেজিস্টারে বয়স ১৮ প্যারিস বিমানবন্দরে ইসরায়েলি সামরিক চালান আটকালেন কার্গো কর্মীরা সোবহানার রেকর্ড সেঞ্চুরি, তবু অস্ট্রেলিয়ার কাছে বড় ব্যবধানে হার বাংলাদেশের ছয় দিন পর চালু ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ ফেরি, ড্রেজিং না হলে ফের বন্ধের শঙ্কা মক্কা-মদিনার নিরাপত্তা চেয়ে আজহারীর দোয়া, সৌদিতে হামলায় উদ্বেগ দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর মামলায় ফের জামিন পেলেন না এমপি গাজী নজরুল পুলিশকে একা চলাচলে নিষেধাজ্ঞা কেন, প্রশ্ন গোলাম পরওয়ারের কোমরের চোটে বিপাকে নাহিদ রানা, উন্নত চিকিৎসায় বিদেশে নেওয়ার পরিকল্পনা জিবুতি উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবি, শিশুসহ নিহত ১০৯ ইউপি নির্বাচন নিয়ে কাল ইসির গুরুত্বপূর্ণ বৈঠক, আলোচনায় ভোটের সময়সূচি
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ব্যাংকের টাকা চুরির মামলায় ৩ বছরের সাজা, চৌদ্দগ্রামে গণঅধিকার পরিষদ নেতা গ্রেপ্তার

ব্যাংকের টাকা চুরির মামলায় তিন বছরের কারাদণ্ডপ্রাপ্ত গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও চৌদ্দগ্রাম উপজেলা যুব অধিকার পরিষদের আহ্বায়ক কেএম ফরিদ আমিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১১ অক্টোবর) ভোররাতে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের বাংপাই গ্রামে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের রুহুল আমিনের ছেলে।

আরও পড়ুনঃ  সড়ক পরিবহণে মাফিয়াতন্ত্র ও চাঁদাবাজি বন্ধের আহ্বান রিজভীর

পুলিশ জানায়, টাঙ্গাইলের মির্জাপুর থানায় করা ব্যাংকের টাকা চুরির একটি মামলায় তিন বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে ফরিদ আমিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। মামলায় সাজা হওয়ার পর থেকে তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

চৌদ্দগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) মো. আবুল কালাম বলেন, “টাঙ্গাইলের মির্জাপুর থানার একটি ব্যাংকের টাকা চুরির মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত আসামি হিসেবে দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন কেএম ফরিদ আমিন। ওই সময়ে তিনি ব্যাংকের গাড়িচালক হিসেবে কর্মরত ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়।” তিনি আরও জানান, রোববার দুপুরে ফরিদ আমিনকে আদালতে সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুনঃ  ফেসবুকের পোস্ট-কমেন্ট ঘিরে সংঘর্ষ, যুবক হত্যায় দুইজন গ্রেপ্তার

এদিকে, ফরিদ আমিনের বিরুদ্ধে বাবাকে মারধরের অভিযোগও রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। গত বছরের ৪ ডিসেম্বর তাঁর বাবা রুহুল আমিন চৌদ্দগ্রাম থানায় এ বিষয়ে লিখিত অভিযোগ করেন। পরে ৮ ডিসেম্বর ছেলের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলনও করেন তিনি।

আরও পড়ুনঃ  সৌদি আরব থেকে আসা ৩০ কেজির পার্সেলে মিলল ১৯ কেজি, ক্ষতিপূরণ চেয়ে অভিযোগ

প্রতিবেদন অনুযায়ী, গত জাতীয় সংসদ নির্বাচনে গণঅধিকার পরিষদের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার কথা ছিল ফরিদ আমিনের। তবে তাঁর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের বিষয়টিও সামনে এসেছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

‘রাজুর স্ত্রী’ পরিচয়ে কক্সবাজারের হোটেলে উঠেছিলেন স্কুলছাত্রী তাজমিন, রেজিস্টারে বয়স ১৮

ব্যাংকের টাকা চুরির মামলায় ৩ বছরের সাজা, চৌদ্দগ্রামে গণঅধিকার পরিষদ নেতা গ্রেপ্তার

আপডেটের সময়: ০৫:৫৯:২২ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬

ব্যাংকের টাকা চুরির মামলায় তিন বছরের কারাদণ্ডপ্রাপ্ত গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও চৌদ্দগ্রাম উপজেলা যুব অধিকার পরিষদের আহ্বায়ক কেএম ফরিদ আমিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১১ অক্টোবর) ভোররাতে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের বাংপাই গ্রামে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের রুহুল আমিনের ছেলে।

আরও পড়ুনঃ  কুমিল্লায় তাজমিন হত্যা: আদালতে দায় স্বীকার অটোরিকশাচালক সুমনের