ঢাকা ১১:৩৭ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চোখের চিকিৎসা পেলেন ৬ হাজার মানুষ অষ্টমবার বর্ষসেরা হয়ে ইতিহাস গড়ল বিটিএস, মামা অ্যাওয়ার্ডসে ৮০তম গ্র্যান্ড প্রাইজ মিরপুর থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গ্রেপ্তার, বিশৃঙ্খলায় মদদ দেওয়ার অভিযোগ আয়কর রিটার্ন দাখিলে কোন হিসাবের জন্য লাগবে যেসব নথি নামের কারণে দলে জায়গা হয়নি সিরাজের, অভিযোগ কংগ্রেস এমপির ‘বেনাপোল দিয়ে টুস করে ঢুকে যাওয়ার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে’: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৮ কোটি ২১ লাখ টাকা, ছাড়াল আগের সব রেকর্ড ভুল করে সীমান্ত পেরোনোর পর বাংলাদেশি শ্রমিককে ধরে নিয়ে গেল বিএসএফ বক্স অফিস সাফল্যের মধ্যেই ‘রামায়ণ’ নিষিদ্ধের দাবি পাকিস্তানে দারিদ্র্য কমানোর দুই দশকের সাফল্য কেন ভেঙে পড়ল
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

মতবিরোধ মিটলে আবারও ঘনিষ্ঠ মিত্র হতে পারে পাকিস্তান ও তালেবান

পাকিস্তান ও আফগানিস্তানের তালেবান সরকারের মধ্যে সাম্প্রতিক সময়ে উত্তেজনা ও পারস্পরিক অভিযোগ বাড়লেও মতবিরোধ মিটে গেলে দুই পক্ষ আবারও ঘনিষ্ঠ মিত্র হয়ে উঠতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

আফগানিস্তানের সাবেক আইনপ্রণেতা শিনকাই কারোখাইল ডয়চে ভেলেকে (ডিডব্লিউ) বলেন, পাকিস্তানের সহায়তা ছাড়া তালেবানবিরোধী আফগান গোষ্ঠীগুলোর পক্ষে সীমান্ত পেরিয়ে আফগানিস্তানে প্রবেশ করা প্রায় অসম্ভব। নব্বইয়ের দশকে তালেবান প্রথমবার ক্ষমতায় আসার সময় পাকিস্তানের সঙ্গে তাদের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল।

২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলার পরও পাকিস্তান তালেবানকে সমর্থন দিয়েছিল বলে অভিযোগ রয়েছে। তবে ইসলামাবাদ বরাবরই এ অভিযোগ অস্বীকার করে আসছে।

পাকিস্তানের সাবেক সিনেটর আফ্রাসিয়াব খাত্তাকের দাবি, দেশটি তালেবানবিরোধী গোষ্ঠীগুলোকে সমর্থন দিচ্ছে। এসব গোষ্ঠীর সদস্যরা ইসলামাবাদে গিয়ে বৈঠকও করছেন বলে জানান তিনি।

তবে কায়েদ-ই-আজম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কান্দিল আব্বাসের দাবি, পাকিস্তান এসব গোষ্ঠীকে রাজনৈতিক সমর্থন দিলেও সামরিক সহায়তা দিচ্ছে না।

আরও পড়ুনঃ  তারেক রহমানের আমন্ত্রণে ২০২৭ সালের শুরুতে বাংলাদেশ সফরে আসতে চান শ্রীলঙ্কার প্রেসিডেন্ট

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটির অধ্যাপক আলী আহমদ জালালির মতে, নিজেদের কৌশলগত স্বার্থে পাকিস্তান তালেবানবিরোধী গোষ্ঠীগুলোকে ব্যবহার করতে পারে। অতীত অভিজ্ঞতা বিবেচনায় দেশটি এসব গোষ্ঠীকে সমর্থন দিলে তা অবাক হওয়ার মতো হবে না।

ইসলামাবাদের পাল্টা অভিযোগ

পাকিস্তানও তালেবানের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ তুলেছে। দেশটির কর্মকর্তারা বারবার দাবি করছেন, পাকিস্তানবিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে আফগান তালেবানকে ব্যবস্থা নিতে হবে।

এসব গোষ্ঠীর মধ্যে রয়েছে পাকিস্তানে হামলার জন্য দায়ী ‘তেহরিক-ই-তালেবান পাকিস্তান’ (টিটিপি) এবং বেলুচিস্তানে সক্রিয় নিষিদ্ধ বিচ্ছিন্নতাবাদী সংগঠন ‘বেলুচ লিবারেশন আর্মি’ (বিএলএ)।

ইসলামাবাদের অভিযোগ, তালেবানের সহায়তায় এসব গোষ্ঠী আফগান ভূখণ্ড ব্যবহার করে পাকিস্তানে হামলার পরিকল্পনা ও কার্যক্রম চালায়।

চলতি সপ্তাহে ইসলামাবাদে অনুষ্ঠিত ইকোনমিক কো-অপারেশন অর্গানাইজেশনের (ইসিও) সম্মেলনে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেন, প্রতিবেশী দেশগুলোর নিরাপত্তা উদ্বেগ, বিশেষ করে সন্ত্রাসবাদের হুমকি মোকাবিলায় আফগান কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

আরও পড়ুনঃ  গোপালগঞ্জে দেশীয় অস্ত্র নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মহড়া, হাসপাতালে হামলা ও অগ্নিসংযোগ

শুক্রবার পাকিস্তান সরকার জানায়, কাবুলের তালেবান সরকারকে স্বীকৃতি না দেওয়ায় ইসিও সম্মেলনে আফগানিস্তানকে আমন্ত্রণ জানানো হয়নি।

২০০৩ থেকে ২০০৫ সাল পর্যন্ত আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করা আলী আহমদ জালালির মতে, পাকিস্তানের দাবিগুলো পূরণে তালেবান হয়তো আগ্রহী নয়, অথবা তাদের সেই সক্ষমতা নেই।

তিনি বলেন, টিটিপির সঙ্গে আফগান তালেবানের দীর্ঘদিনের যুদ্ধের সম্পর্ক রয়েছে। দুই গোষ্ঠীর মধ্যে আদর্শিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কও বিদ্যমান। উভয় গোষ্ঠী একই ধরনের রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায়। এমনকি টিটিপির যোদ্ধাদের মধ্যে আফগান তালেবানের সদস্যও থাকতে পারেন।

এ ছাড়া পাকিস্তানের দীর্ঘদিনের আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ভারতের সঙ্গে আফগান তালেবানের সম্পর্ক ঘনিষ্ঠ হওয়ায় ইসলামাবাদ উদ্বিগ্ন বলে মনে করেন তিনি।

আফগানিস্তানবিষয়ক আন্তর্জাতিক সম্পর্কের গবেষক মালেক সিটেজ বলেন, কাবুলের সঙ্গে নয়াদিল্লির ঘনিষ্ঠতা পাকিস্তান ভালোভাবে নেয়নি। তবে অতীতে আফগানিস্তানের ওপর পাকিস্তানের যে প্রভাব ছিল, বর্তমানে তা আর নেই।

আরও পড়ুনঃ  মিরপুরে ‘আইটি এক্সিকিউটিভ কোর্স’-এর প্রথম ব্যাচ শুরু

পাকিস্তান কি তালেবানকে ক্ষমতা থেকে সরাতে চায়?

দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগের মধ্যেও অধ্যাপক আলী আহমদ জালালি মনে করেন, পাকিস্তান আফগানিস্তানে ক্ষমতার পরিবর্তন চায় না। তাঁর মতে, পাকিস্তান তালেবানকে ক্ষমতাচ্যুত করে অন্য কোনো গোষ্ঠীকে ক্ষমতায় বসাতে চায়, কিংবা সে ধরনের সক্ষমতা দেশটির রয়েছে—এমনটা মনে হয় না।

বরং ইসলামাবাদের মূল লক্ষ্য হলো, টিটিপির বিরুদ্ধে ব্যবস্থা নিতে তালেবানকে চাপ দেওয়া এবং এ বিষয়ে তাদের সহযোগিতা আদায় করা।

রাজনৈতিক বিশ্লেষক আজিজ বারেজের মতে, তালেবানবিরোধী আফগান গোষ্ঠীগুলো পাকিস্তানকে পুরোপুরি বিশ্বাস করে না। তারা পাকিস্তানের কথিত সমর্থনকে স্বাগত জানালেও জানে, এই সমর্থন সাময়িক হতে পারে।

ডয়চে ভেলেকে তিনি বলেন, পাকিস্তান ও তালেবানের মধ্যে মতবিরোধ মিটে গেলে দুই পক্ষ আবারও ঘনিষ্ঠ মিত্র হয়ে উঠতে পারে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চোখের চিকিৎসা পেলেন ৬ হাজার মানুষ

মতবিরোধ মিটলে আবারও ঘনিষ্ঠ মিত্র হতে পারে পাকিস্তান ও তালেবান

আপডেটের সময়: ১০:২১:০৯ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬

পাকিস্তান ও আফগানিস্তানের তালেবান সরকারের মধ্যে সাম্প্রতিক সময়ে উত্তেজনা ও পারস্পরিক অভিযোগ বাড়লেও মতবিরোধ মিটে গেলে দুই পক্ষ আবারও ঘনিষ্ঠ মিত্র হয়ে উঠতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

আফগানিস্তানের সাবেক আইনপ্রণেতা শিনকাই কারোখাইল ডয়চে ভেলেকে (ডিডব্লিউ) বলেন, পাকিস্তানের সহায়তা ছাড়া তালেবানবিরোধী আফগান গোষ্ঠীগুলোর পক্ষে সীমান্ত পেরিয়ে আফগানিস্তানে প্রবেশ করা প্রায় অসম্ভব। নব্বইয়ের দশকে তালেবান প্রথমবার ক্ষমতায় আসার সময় পাকিস্তানের সঙ্গে তাদের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল।

২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলার পরও পাকিস্তান তালেবানকে সমর্থন দিয়েছিল বলে অভিযোগ রয়েছে। তবে ইসলামাবাদ বরাবরই এ অভিযোগ অস্বীকার করে আসছে।

পাকিস্তানের সাবেক সিনেটর আফ্রাসিয়াব খাত্তাকের দাবি, দেশটি তালেবানবিরোধী গোষ্ঠীগুলোকে সমর্থন দিচ্ছে। এসব গোষ্ঠীর সদস্যরা ইসলামাবাদে গিয়ে বৈঠকও করছেন বলে জানান তিনি।

তবে কায়েদ-ই-আজম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কান্দিল আব্বাসের দাবি, পাকিস্তান এসব গোষ্ঠীকে রাজনৈতিক সমর্থন দিলেও সামরিক সহায়তা দিচ্ছে না।

আরও পড়ুনঃ  পরীক্ষামূলক উৎপাদনের প্রস্তুতি সম্পন্ন, আজই গ্রিডে যুক্ত হতে পারে রূপপুরের বিদ্যুৎ

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটির অধ্যাপক আলী আহমদ জালালির মতে, নিজেদের কৌশলগত স্বার্থে পাকিস্তান তালেবানবিরোধী গোষ্ঠীগুলোকে ব্যবহার করতে পারে। অতীত অভিজ্ঞতা বিবেচনায় দেশটি এসব গোষ্ঠীকে সমর্থন দিলে তা অবাক হওয়ার মতো হবে না।

ইসলামাবাদের পাল্টা অভিযোগ

পাকিস্তানও তালেবানের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ তুলেছে। দেশটির কর্মকর্তারা বারবার দাবি করছেন, পাকিস্তানবিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে আফগান তালেবানকে ব্যবস্থা নিতে হবে।

এসব গোষ্ঠীর মধ্যে রয়েছে পাকিস্তানে হামলার জন্য দায়ী ‘তেহরিক-ই-তালেবান পাকিস্তান’ (টিটিপি) এবং বেলুচিস্তানে সক্রিয় নিষিদ্ধ বিচ্ছিন্নতাবাদী সংগঠন ‘বেলুচ লিবারেশন আর্মি’ (বিএলএ)।

ইসলামাবাদের অভিযোগ, তালেবানের সহায়তায় এসব গোষ্ঠী আফগান ভূখণ্ড ব্যবহার করে পাকিস্তানে হামলার পরিকল্পনা ও কার্যক্রম চালায়।

চলতি সপ্তাহে ইসলামাবাদে অনুষ্ঠিত ইকোনমিক কো-অপারেশন অর্গানাইজেশনের (ইসিও) সম্মেলনে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেন, প্রতিবেশী দেশগুলোর নিরাপত্তা উদ্বেগ, বিশেষ করে সন্ত্রাসবাদের হুমকি মোকাবিলায় আফগান কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

আরও পড়ুনঃ  আজিমপুর থেকে ডিবি হেফাজতে অভিনেতা তমাল মাহবুব

শুক্রবার পাকিস্তান সরকার জানায়, কাবুলের তালেবান সরকারকে স্বীকৃতি না দেওয়ায় ইসিও সম্মেলনে আফগানিস্তানকে আমন্ত্রণ জানানো হয়নি।

২০০৩ থেকে ২০০৫ সাল পর্যন্ত আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করা আলী আহমদ জালালির মতে, পাকিস্তানের দাবিগুলো পূরণে তালেবান হয়তো আগ্রহী নয়, অথবা তাদের সেই সক্ষমতা নেই।

তিনি বলেন, টিটিপির সঙ্গে আফগান তালেবানের দীর্ঘদিনের যুদ্ধের সম্পর্ক রয়েছে। দুই গোষ্ঠীর মধ্যে আদর্শিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কও বিদ্যমান। উভয় গোষ্ঠী একই ধরনের রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায়। এমনকি টিটিপির যোদ্ধাদের মধ্যে আফগান তালেবানের সদস্যও থাকতে পারেন।

এ ছাড়া পাকিস্তানের দীর্ঘদিনের আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ভারতের সঙ্গে আফগান তালেবানের সম্পর্ক ঘনিষ্ঠ হওয়ায় ইসলামাবাদ উদ্বিগ্ন বলে মনে করেন তিনি।

আফগানিস্তানবিষয়ক আন্তর্জাতিক সম্পর্কের গবেষক মালেক সিটেজ বলেন, কাবুলের সঙ্গে নয়াদিল্লির ঘনিষ্ঠতা পাকিস্তান ভালোভাবে নেয়নি। তবে অতীতে আফগানিস্তানের ওপর পাকিস্তানের যে প্রভাব ছিল, বর্তমানে তা আর নেই।

আরও পড়ুনঃ  সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ