রাজধানীর কাকলীতে মধ্যরাতে একটি ফুটওভার ব্রিজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে এ আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস জানায়, খবর পেয়ে রাত আড়াইটার দিকে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
আগুনে ফুটওভার ব্রিজটির একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত অংশের আবর্জনা ও ধ্বংসাবশেষ পরিষ্কার না করায় পথচারীদের চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
প্রতিবেদকের নাম 




















