ঢাকা ১২:২০ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
তোমাকে নিয়ে আমি গর্বিত: অর্চিতা স্পর্শিয়া স্বাস্থ্য খাতের ১৬ হাজার কোটি টাকার টেন্ডারে দুর্নীতি বরদাস্ত করা হবে না: স্বাস্থ্য প্রতিমন্ত্রী পাঁচ বছরে বাংলাদেশে ৬.৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা জাপা‌নের সামুদ্রিক নিরাপত্তায় বাংলাদেশকে টহল জাহাজ দেবে জাপান চুল কাটার টাকা নিয়ে বিরোধ, ভালুকায় সেলুন ব্যবসায়ীকে হত্যা পাঁচ বছরে ডিজিটাল খাতে ১০ লাখ চাকরির লক্ষ্য, ৪ মাসে এআই নীতিমালা ঢামেকে অ্যাম্বুলেন্স ধর্মঘট, রোগী ও মরদেহ নিয়ে চরম ভোগান্তি শিক্ষিকার ব্যক্তিগত ছবি-ভিডিও ছড়ানোর মামলা, ইউপি চেয়ারম্যানসহ দুজন কারাগারে এমবাপ্পেকে ঘিরে বিতর্ক, চীনা দর্শকদের কাছে লা লিগার দুঃখ প্রকাশ ঘূর্ণিঝড় ‘অর্ণবের’ প্রভাবে ৫ দিন বৃষ্টি-বজ্রপাতের পূর্বাভাস
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার অভিযোগ, জিএম কাদেরের নিন্দা

বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা দেওয়ার অভিযোগে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। ঘটনাটিকে মুক্তিযুদ্ধের মর্যাদা ও মানবিক মূল্যবোধের চরম অবমাননা হিসেবে উল্লেখ করে তিনি এর নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

সোমবার (২৬ অক্টোবর) দেওয়া এক বিবৃতিতে জিএম কাদের এসব কথা বলেন।

বিবৃতিতে গণমাধ্যমে প্রকাশিত খবরের বরাত দিয়ে তিনি বলেন, মৃত্যুর প্রায় ১৫ ঘণ্টা পর গভীর রাতে পুলিশি পাহারায় মানিক পশারীর দাফন সম্পন্ন হয়। পরিবারের অভিযোগ, স্থানীয় জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা আগে থেকে খোঁড়া কবরটি মাটি দিয়ে ভরাট করে দেন। পরে তাঁর মেয়ে ও দুই বোন মুঠোফোনের আলোয় নিজেরাই কবর খনন করেন।

আরও পড়ুনঃ  বাংলাদেশে পাঁচ বছরে ৬৩৫ কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা জাপানের

জিএম কাদের বলেন, এমন ঘটনা শুধু হৃদয়বিদারক নয়, রাষ্ট্র ও সমাজের জন্যও অশনিসংকেত।

নিরপেক্ষ তদন্ত ও শাস্তির দাবি

মানিক পশারী জামায়াতে ইসলামীর সাবেক নায়েবে আমির মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় বাদীপক্ষের সাক্ষী ছিলেন। তাঁর জানাজা ও দাফনে বাধা দেওয়ার অভিযোগের পরিপ্রেক্ষিতে পিরোজপুরে ঘটনাটির নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন জিএম কাদের।

আরও পড়ুনঃ  স্বাস্থ্য খাতের ১৬ হাজার কোটি টাকার টেন্ডারে দুর্নীতি বরদাস্ত করা হবে না: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

তিনি বলেন, রাজনৈতিক প্রতিহিংসা কিংবা আদালতে সাক্ষ্য দেওয়ার কারণে কোনো মৃত ব্যক্তির মর্যাদা ক্ষুণ্ন করা বা শোকাহত পরিবারকে হয়রানি করার অধিকার কারও নেই। এ ধরনের ঘটনা ধর্মীয় মূল্যবোধ ও সামাজিক সম্প্রীতিরও পরিপন্থী।

পরিবারের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান

বিবৃতিতে জিএম কাদের বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর কবর ও তাঁর পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে মানবতাবিরোধী অপরাধের মামলার সাক্ষীদের সুরক্ষা এবং এ ঘটনায় প্রশাসনের কোনো গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

আরও পড়ুনঃ  নিরাপত্তা নিয়ে সরাইল থানায় রুমিন ফারহানা, ওসির সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়

এ সময় প্রয়াত মানিক পশারীর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেন জাতীয় পার্টির চেয়ারম্যান।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

তোমাকে নিয়ে আমি গর্বিত: অর্চিতা স্পর্শিয়া

মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার অভিযোগ, জিএম কাদেরের নিন্দা

আপডেটের সময়: ০৭:৫১:০৫ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা দেওয়ার অভিযোগে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। ঘটনাটিকে মুক্তিযুদ্ধের মর্যাদা ও মানবিক মূল্যবোধের চরম অবমাননা হিসেবে উল্লেখ করে তিনি এর নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

সোমবার (২৬ অক্টোবর) দেওয়া এক বিবৃতিতে জিএম কাদের এসব কথা বলেন।

বিবৃতিতে গণমাধ্যমে প্রকাশিত খবরের বরাত দিয়ে তিনি বলেন, মৃত্যুর প্রায় ১৫ ঘণ্টা পর গভীর রাতে পুলিশি পাহারায় মানিক পশারীর দাফন সম্পন্ন হয়। পরিবারের অভিযোগ, স্থানীয় জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা আগে থেকে খোঁড়া কবরটি মাটি দিয়ে ভরাট করে দেন। পরে তাঁর মেয়ে ও দুই বোন মুঠোফোনের আলোয় নিজেরাই কবর খনন করেন।

আরও পড়ুনঃ  আজকের শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যৎ নেতৃত্ব: রাষ্ট্রপতি

জিএম কাদের বলেন, এমন ঘটনা শুধু হৃদয়বিদারক নয়, রাষ্ট্র ও সমাজের জন্যও অশনিসংকেত।

নিরপেক্ষ তদন্ত ও শাস্তির দাবি

মানিক পশারী জামায়াতে ইসলামীর সাবেক নায়েবে আমির মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় বাদীপক্ষের সাক্ষী ছিলেন। তাঁর জানাজা ও দাফনে বাধা দেওয়ার অভিযোগের পরিপ্রেক্ষিতে পিরোজপুরে ঘটনাটির নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন জিএম কাদের।

আরও পড়ুনঃ  ঢাকা-দাম্মাম ও ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়ল ৪ নভেম্বর পর্যন্ত

তিনি বলেন, রাজনৈতিক প্রতিহিংসা কিংবা আদালতে সাক্ষ্য দেওয়ার কারণে কোনো মৃত ব্যক্তির মর্যাদা ক্ষুণ্ন করা বা শোকাহত পরিবারকে হয়রানি করার অধিকার কারও নেই। এ ধরনের ঘটনা ধর্মীয় মূল্যবোধ ও সামাজিক সম্প্রীতিরও পরিপন্থী।

পরিবারের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান

বিবৃতিতে জিএম কাদের বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর কবর ও তাঁর পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে মানবতাবিরোধী অপরাধের মামলার সাক্ষীদের সুরক্ষা এবং এ ঘটনায় প্রশাসনের কোনো গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

আরও পড়ুনঃ  চুমু দেওয়া একজন শিক্ষকের কাজ নয়: রাশেদ খান