ঢাকা ১২:৪১ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নতুন বইয়ের সঙ্গে জানুয়ারিতেই ইউনিফর্ম-শিক্ষা উপকরণ পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা গাজীপুরে পোশাক কারখানার আগুন ৪ ঘণ্টায় নিয়ন্ত্রণে বিচারপতিদের সম্পদের হিসাব প্রকাশে এখনো নেই বাধ্যতামূলক আইন ট্রাম্পের নৈশভোজে তারেক-জুবাইদা, প্রকাশ হলো ছবি দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ ছুটি, কোথাও টানা ১৬ দিন ঢাকার সাব-রেজিস্ট্রারদের পোস্টিংয়ে আসছে লটারি ব্যবস্থা ‘অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে কথা বলায় বাবাকে হেনস্তা করা হচ্ছে’ আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও মুক্তির দাবি গোলাম পরওয়ারের গেইলের ১৭৫ পেরিয়ে ইতিহাস প্রিটোরিয়াসের, ২০ বছরেই টি-টোয়েন্টির নতুন রেকর্ড আখতারুজ্জামান জামায়াতের ‘আওয়ামী লীগবিষয়ক সম্পাদক’: আবু হানিফ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

রাজধানীর বাজারে শিমের কেজি ২০০ টাকা, পেঁপে মিলছে ৩০ টাকায়

রাজধানীর বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দরে বড় ধরনের পরিবর্তন না হলেও আগাম শীতকালীন সবজি শিমের দাম বেড়ে কেজিপ্রতি ২০০ টাকায় উঠেছে। বিপরীতে তুলনামূলক কম দামে পাওয়া যাচ্ছে পেঁপে। প্রতি কেজি পেঁপে বিক্রি হচ্ছে ৩০ টাকায়।

শনিবার (৩ অক্টোবর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

বেশিরভাগ সবজি ৭০ থেকে ১২০ টাকা

বাজারে বেগুন, করলা, বরবটি, ঢ্যাঁড়স, পটল ও কাঁকরোলসহ সাধারণ সবজির বেশিরভাগই কেজিপ্রতি ৭০ থেকে ১২০ টাকা দরে বিক্রি হচ্ছে।

শসার দাম কিছুটা কমে কেজিপ্রতি ৫০ থেকে ৬০ টাকায় পাওয়া যাচ্ছে। তবে দেশি শসার দাম তুলনামূলক বেশি—প্রতি কেজি ৮০ থেকে ১০০ টাকা।

আরও পড়ুনঃ  ভিন্ন ঘটনা ঘটিয়ে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সাফল্য আড়ালের চেষ্টা হয়েছে: রুমন

কাঁচা মরিচ মানভেদে কেজিপ্রতি ১২০ থেকে ১৪০ টাকা দরে বিক্রি হচ্ছে।

মুরগি ও ডিমের দাম অপরিবর্তিত

রাজধানীর বাজারে মুরগির দামেও তেমন পরিবর্তন দেখা যায়নি। ব্রয়লার মুরগি প্রতি কেজি ১৮০ টাকা এবং সোনালি মুরগি ৩২০ টাকা দরে বিক্রি হচ্ছে।

ডিমও আগের উচ্চমূল্যেই বিক্রি হচ্ছে। ফার্মের মুরগির ডিমের এক ডজনের দাম ১৫৫ টাকা। চারটি ডিম কিনতে গুনতে হচ্ছে ৫৫ টাকা।

মাছের বাজারেও খুব একটা পরিবর্তন নেই

মাছের বাজারে বিভিন্ন ধরনের মাছ আগের দরেই বিক্রি হচ্ছে। তেলাপিয়া প্রতি কেজি ২৫০ থেকে ২৬০ টাকা এবং পাঙাশ ২২০ থেকে ২৩০ টাকা দরে পাওয়া যাচ্ছে।

আরও পড়ুনঃ  বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় আখতারুজ্জামানের এক দিনের রিমান্ড

রুই ও কাতলা মাছের দাম কেজিপ্রতি ৩৮০ থেকে ৪২০ টাকা। বড় আকারের রুই বিক্রি হচ্ছে ৪৫০ থেকে ৫০০ টাকা দরে।

এ ছাড়া পাবদা ৩৫০ থেকে ৪০০ টাকা, চিংড়ি ১ হাজার থেকে ১ হাজার ৩০০ টাকা, ট্যাংরা ৭০০ টাকা, ভেটকি ৪০০ থেকে ৫৫০ টাকা এবং মৃগেল ২৫০ থেকে ৩০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

বাইম মাছের দাম কেজিপ্রতি ৬০০ থেকে ৮০০ টাকা। দেশি কই ৭০০ থেকে ৮০০ টাকা এবং চাষের কই প্রায় ৩০০ টাকা দরে বিক্রি হচ্ছে। পোয়া ২৬০ টাকা এবং শোল মাছ ৭০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

আরও পড়ুনঃ  ‘বাঙালিকে হাইকোর্ট দেখানোর চেষ্টা করবেন না, রাজপথ দেখিয়ে দেবে’: মামুনুল হক

চাষের শিং মাছ আকারভেদে ৩০০ থেকে ৪৫০ টাকা এবং মাঝারি আকারের রুই ৩০০ থেকে ৩৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

বাজারভেদে দামে পার্থক্য

বাজারে রূপচাঁদা, শোল ও নদীর বেলে মাছ কিনতে কেজিপ্রতি এক হাজার টাকার বেশি খরচ হতে পারে। মাছের আকার, মান এবং জীবিত না মৃত—এসবের ওপর দাম নির্ভর করছে।

এ ছাড়া রাজধানীর একেক বাজারে একই পণ্যের দামে কেজিপ্রতি ১০ থেকে ২০ টাকা পর্যন্ত পার্থক্য দেখা যাচ্ছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

নতুন বইয়ের সঙ্গে জানুয়ারিতেই ইউনিফর্ম-শিক্ষা উপকরণ পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা

রাজধানীর বাজারে শিমের কেজি ২০০ টাকা, পেঁপে মিলছে ৩০ টাকায়

আপডেটের সময়: ০৩:২৫:৪৯ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬

রাজধানীর বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দরে বড় ধরনের পরিবর্তন না হলেও আগাম শীতকালীন সবজি শিমের দাম বেড়ে কেজিপ্রতি ২০০ টাকায় উঠেছে। বিপরীতে তুলনামূলক কম দামে পাওয়া যাচ্ছে পেঁপে। প্রতি কেজি পেঁপে বিক্রি হচ্ছে ৩০ টাকায়।

শনিবার (৩ অক্টোবর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

বেশিরভাগ সবজি ৭০ থেকে ১২০ টাকা

বাজারে বেগুন, করলা, বরবটি, ঢ্যাঁড়স, পটল ও কাঁকরোলসহ সাধারণ সবজির বেশিরভাগই কেজিপ্রতি ৭০ থেকে ১২০ টাকা দরে বিক্রি হচ্ছে।

শসার দাম কিছুটা কমে কেজিপ্রতি ৫০ থেকে ৬০ টাকায় পাওয়া যাচ্ছে। তবে দেশি শসার দাম তুলনামূলক বেশি—প্রতি কেজি ৮০ থেকে ১০০ টাকা।

আরও পড়ুনঃ  টানা তৃতীয়বার কমল সোনার দাম, ভরিতে কমেছে ২ হাজার ২১৬ টাকা

কাঁচা মরিচ মানভেদে কেজিপ্রতি ১২০ থেকে ১৪০ টাকা দরে বিক্রি হচ্ছে।

মুরগি ও ডিমের দাম অপরিবর্তিত

রাজধানীর বাজারে মুরগির দামেও তেমন পরিবর্তন দেখা যায়নি। ব্রয়লার মুরগি প্রতি কেজি ১৮০ টাকা এবং সোনালি মুরগি ৩২০ টাকা দরে বিক্রি হচ্ছে।

ডিমও আগের উচ্চমূল্যেই বিক্রি হচ্ছে। ফার্মের মুরগির ডিমের এক ডজনের দাম ১৫৫ টাকা। চারটি ডিম কিনতে গুনতে হচ্ছে ৫৫ টাকা।

মাছের বাজারেও খুব একটা পরিবর্তন নেই

মাছের বাজারে বিভিন্ন ধরনের মাছ আগের দরেই বিক্রি হচ্ছে। তেলাপিয়া প্রতি কেজি ২৫০ থেকে ২৬০ টাকা এবং পাঙাশ ২২০ থেকে ২৩০ টাকা দরে পাওয়া যাচ্ছে।

আরও পড়ুনঃ  ‘পড়ালেখার চাপে’ স্কুল পালিয়ে ঢাকায় বরিশালের ৩ কিশোরী