ঢাকা ১১:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রোহিঙ্গা সংকট এখন মানবিকতার পাশাপাশি নিরাপত্তা ও অভিবাসন উদ্বেগ: ঢাকা অবৈধ সম্পদ অনুসন্ধান: যুবলীগের সাবেক চেয়ারম্যান আনোয়ারুল ও স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা বাংলামোটরে চাঁদা দাবির পর গুলিবর্ষণের অভিযোগ, বহিষ্কৃত যুবদল নেতা কারাগারে জুলাই যোদ্ধাদের সুরক্ষা ও দায়মুক্তি সাংবিধানিকভাবে নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভাঙারি কুড়িয়ে জীবন কাটানো বৃদ্ধের পেনশন অ্যাকাউন্টে ৭২ লাখ টাকা মসজিদের ছাদে সৌরবিদ্যুৎ প্রকল্পের সুপারিশ সংসদীয় কমিটির শিমু হত্যা মামলায় ময়নাতদন্তকারী চিকিৎসকের সাক্ষ্য চীন-ভারত-জাপানসহ এশিয়ার বাজারে বাড়ছে বাংলাদেশের রপ্তানি শাহজালালে তিন যাত্রীর লাগেজে ৬৩১ কার্টন বিদেশি সিগারেট জব্দ নীতিমালার আওতায় আসছে রাজধানীর ব্যাটারিচালিত অটোরিকশা: সড়কমন্ত্রী
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

রোহিঙ্গা সংকট এখন মানবিকতার পাশাপাশি নিরাপত্তা ও অভিবাসন উদ্বেগ: ঢাকা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৭:৫৪:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • ১৪ সময় দেখুন

দীর্ঘদিন ধরে চলা রোহিঙ্গা সংকট এখন শুধু মানবিক সমস্যার মধ্যে সীমাবদ্ধ নেই; এর সঙ্গে বৃহত্তর নিরাপত্তা ঝুঁকি ও অনিয়মিত অভিবাসনের বিষয়ও যুক্ত হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। একই সঙ্গে রোহিঙ্গাদের দ্রুত ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর উদ্যোগ প্রয়োজন বলেও মন্তব্য করেছেন তিনি।

মঙ্গলবার (৬ অক্টোবর) বাংলাদেশবিষয়ক যুক্তরাজ্যের অল-পার্টি পার্লামেন্টারি গ্রুপের (এপিপিজি) চেয়ার ও এমপি আফসানা বেগমের নেতৃত্বে একটি প্রতিনিধিদল পররাষ্ট্র মন্ত্রণালয়ে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

আরও পড়ুনঃ  শাহজালালে তিন যাত্রীর লাগেজে ৬৩১ কার্টন বিদেশি সিগারেট জব্দ

সাক্ষাৎকালে হুমায়ুন কবির প্রতিনিধিদলকে স্বাগত জানান এবং বাংলাদেশ ও যুক্তরাজ্যের সম্পর্ক আরও জোরদারে এপিপিজির ধারাবাহিক আগ্রহের প্রশংসা করেন। প্রতিনিধিদলে হাউস অব লর্ডসের সদস্য শওকত আদম এমপি এবং লর্ড কুরবান হুসেইনও ছিলেন।

আলোচনায় বাংলাদেশের গণতান্ত্রিক সংহতি ও চলমান সংস্কার কার্যক্রমে যুক্তরাজ্য সরকারের সমর্থনের বিষয়টি তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। পাশাপাশি যুক্তরাজ্যের পার্লামেন্ট, বাংলাদেশ এবং ব্রিটিশ-বাংলাদেশি সম্প্রদায়ের মধ্যে যোগাযোগ তৈরিতে এপিপিজির ভূমিকার কথাও উল্লেখ করেন তিনি।

আরও পড়ুনঃ  বিলাসবহুল গাড়ির মালিকদের আয়-সম্পদের হিসাব খতিয়ে দেখবে এনবিআর

বাংলাদেশের অগ্রগতি ও দেশের বাস্তব পরিস্থিতি যুক্তরাজ্যের পার্লামেন্টে আরও কার্যকরভাবে তুলে ধরতে এপিপিজির সহযোগিতা কামনা করেন হুমায়ুন কবির।

এপিপিজির প্রতিনিধিরা জানান, বুধবার তারা রোহিঙ্গা শিবির পরিদর্শনে যাবেন। এ সময় তারা রোহিঙ্গা জনগোষ্ঠীর দুর্ভোগ মোকাবিলায় নিজেদের সমর্থনের কথাও জানান।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা অব্যাহত রাখা এবং তাদের নিজভূমিতে টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে যুক্তরাজ্যের পার্লামেন্টসহ বিভিন্ন আন্তর্জাতিক প্ল্যাটফর্মে সোচ্চার থাকার আশ্বাস দিয়েছে প্রতিনিধিদলটি।

আরও পড়ুনঃ  ডিসেম্বর থেকে দেশজুড়ে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ, চাকরিপ্রার্থীদের জন্য নতুন উদ্যোগ

সাক্ষাতে বাংলাদেশ-যুক্তরাজ্যের মধ্যে সংসদীয় সহযোগিতা ও পারস্পরিক বিনিময় বাড়ানোর বিষয়টি গুরুত্ব পায়। এর পাশাপাশি গণতান্ত্রিক সংহতি, বাণিজ্য ও বিনিয়োগ, অভিবাসন, দক্ষ জনশক্তির ব্যবহার এবং মানবাধিকারসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়।

এ ছাড়া আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন ইস্যুতে মতবিনিময় করেন দুই পক্ষের প্রতিনিধিরা। সংশ্লিষ্ট দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় চ্যানেলের মাধ্যমে ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখার আগ্রহ প্রকাশ করেন তারা।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রোহিঙ্গা সংকট এখন মানবিকতার পাশাপাশি নিরাপত্তা ও অভিবাসন উদ্বেগ: ঢাকা

রোহিঙ্গা সংকট এখন মানবিকতার পাশাপাশি নিরাপত্তা ও অভিবাসন উদ্বেগ: ঢাকা

আপডেটের সময়: ০৭:৫৪:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬

দীর্ঘদিন ধরে চলা রোহিঙ্গা সংকট এখন শুধু মানবিক সমস্যার মধ্যে সীমাবদ্ধ নেই; এর সঙ্গে বৃহত্তর নিরাপত্তা ঝুঁকি ও অনিয়মিত অভিবাসনের বিষয়ও যুক্ত হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। একই সঙ্গে রোহিঙ্গাদের দ্রুত ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর উদ্যোগ প্রয়োজন বলেও মন্তব্য করেছেন তিনি।

মঙ্গলবার (৬ অক্টোবর) বাংলাদেশবিষয়ক যুক্তরাজ্যের অল-পার্টি পার্লামেন্টারি গ্রুপের (এপিপিজি) চেয়ার ও এমপি আফসানা বেগমের নেতৃত্বে একটি প্রতিনিধিদল পররাষ্ট্র মন্ত্রণালয়ে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

আরও পড়ুনঃ  ডিসেম্বর থেকে দেশজুড়ে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ, চাকরিপ্রার্থীদের জন্য নতুন উদ্যোগ

সাক্ষাৎকালে হুমায়ুন কবির প্রতিনিধিদলকে স্বাগত জানান এবং বাংলাদেশ ও যুক্তরাজ্যের সম্পর্ক আরও জোরদারে এপিপিজির ধারাবাহিক আগ্রহের প্রশংসা করেন। প্রতিনিধিদলে হাউস অব লর্ডসের সদস্য শওকত আদম এমপি এবং লর্ড কুরবান হুসেইনও ছিলেন।

আলোচনায় বাংলাদেশের গণতান্ত্রিক সংহতি ও চলমান সংস্কার কার্যক্রমে যুক্তরাজ্য সরকারের সমর্থনের বিষয়টি তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। পাশাপাশি যুক্তরাজ্যের পার্লামেন্ট, বাংলাদেশ এবং ব্রিটিশ-বাংলাদেশি সম্প্রদায়ের মধ্যে যোগাযোগ তৈরিতে এপিপিজির ভূমিকার কথাও উল্লেখ করেন তিনি।

আরও পড়ুনঃ  অধ্যক্ষ নিয়োগের টানাপোড়েনের মধ্যে কলেজে পেট্রল ঢেলে আগুন

বাংলাদেশের অগ্রগতি ও দেশের বাস্তব পরিস্থিতি যুক্তরাজ্যের পার্লামেন্টে আরও কার্যকরভাবে তুলে ধরতে এপিপিজির সহযোগিতা কামনা করেন হুমায়ুন কবির।

এপিপিজির প্রতিনিধিরা জানান, বুধবার তারা রোহিঙ্গা শিবির পরিদর্শনে যাবেন। এ সময় তারা রোহিঙ্গা জনগোষ্ঠীর দুর্ভোগ মোকাবিলায় নিজেদের সমর্থনের কথাও জানান।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা অব্যাহত রাখা এবং তাদের নিজভূমিতে টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে যুক্তরাজ্যের পার্লামেন্টসহ বিভিন্ন আন্তর্জাতিক প্ল্যাটফর্মে সোচ্চার থাকার আশ্বাস দিয়েছে প্রতিনিধিদলটি।

আরও পড়ুনঃ  জুলাই যোদ্ধাদের সুরক্ষা ও দায়মুক্তি সাংবিধানিকভাবে নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী