ঢাকা ০১:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’, ফেসবুক পোস্টে চিকিৎসক ভারতের সঙ্গে গঙ্গার পানি চুক্তি পুনর্গঠনের দাবি নাহিদ ইসলামের টাঙ্গাইলের মধুপুরে স্বামীকে বেঁধে রেখে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে দুইজনকে যাবজ্জীবন মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনের গ্রাউন্ড ফ্লোরে বসানো ভাসমান দোকানপাট উচ্ছেদ করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড চার-পাঁচ ঘণ্টার পথেই পাকা পেঁপে, নান্দাইলে কৃত্রিমভাবে পাকানোর অভিযোগ স্বামীর বাধা পেরিয়ে ইংরেজি শেখালেন যশোদা, প্রশংসায় প্রিয়াঙ্কা চোপড়া প্রবাসীদের ভোটে বাংলাদেশের পোস্টাল মডেল অনুসরণ করতে চায় নেপাল সৌদির দুই বিমানবন্দর ও চার সামরিক স্থাপনায় হামলার দাবি হুথিদের দিল্লিতে পাঁচতলা ভবন ধস, ধ্বংসস্তূপে আটকা বহু মানুষ যুদ্ধবিরতিতে ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কমানোর শর্ত যুক্তরাষ্ট্রের
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

শিমু হত্যা মামলায় ময়নাতদন্তকারী চিকিৎসকের সাক্ষ্য

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৭:৪৩:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • ১৯ সময় দেখুন

চিত্রনায়িকা রাইমা ইসলাম শিমু হত্যা মামলায় তার স্বামী সাখাওয়াত আলী নোবেল ও সহযোগী এস এম ফরহাদের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন ময়নাতদন্তকারী চিকিৎসক প্রজ্ঞা পারমিতা দত্ত। তিনি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন এবং শিমুর ময়নাতদন্ত করেন।

মঙ্গলবার (৬ অক্টোবর) ঢাকার চতুর্থ অতিরিক্ত জেলা ও দায়রা জজ নুসরাত জাবীন নিম্মীর আদালতে চিকিৎসক প্রজ্ঞা পারমিতা দত্তের সাক্ষ্য গ্রহণ করা হয়। তার সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক আগামী ২৬ অক্টোবর আসামিদের আত্মপক্ষ সমর্থনের শুনানির দিন ধার্য করেন।

আরও পড়ুনঃ  রুবেল হত্যা মামলায় সাবেক সিইসি হাবিবুল আউয়াল গ্রেপ্তার দেখানো

আদালতের বেঞ্চ সহকারী সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, মামলায় মোট ৩৩ জন সাক্ষীর মধ্যে এ পর্যন্ত ২০ জনের সাক্ষ্য গ্রহণ করেছেন আদালত।

মামলার নথি অনুযায়ী, ২০২২ সালের ১৭ জানুয়ারি সকাল ১০টার দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে কলাতিয়া ফাঁড়ির পুলিশ, কেরানীগঞ্জ মডেল থানার ওসি এবং কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হযরতপুর ইউনিয়নের আলীপুর ব্রিজের প্রায় ৩০০ গজ উত্তর পাশে পাকা সড়কের পাশের ঝোপ থেকে বস্তাবন্দি অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করেন।

আরও পড়ুনঃ  আখতারুজ্জামানকে কারাগারে পাঠানোর নির্দেশ, আদালতকক্ষে হট্টগোল

মরদেহটি ছিল আনুমানিক ৩২ বছর বয়সী এক অজ্ঞাত নারীর। পরিচয় শনাক্তের জন্য ঘটনাস্থলে তার আঙুলের ছাপ সংগ্রহ করা হয় এবং ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হয় মিটফোর্ড হাসপাতালে। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় মরদেহের পরিচয় শনাক্ত করা হয়। তখন জানা যায়, নিহত নারীই চিত্রনায়িকা রাইমা ইসলাম শিমু।

আরও পড়ুনঃ  কাজী জাফর উল্ল্যাহ ও পরিবারের ১৭১ ব্যাংক হিসাবে ১৫৫ কোটি টাকা ফ্রিজ

মামলার তদন্তে উঠে আসে, দাম্পত্য কলহের জেরে ১৬ জানুয়ারি সকাল আনুমানিক ৭টা থেকে ৮টার মধ্যে কোনো একসময় শিমুকে হত্যা করা হয়। এ ঘটনায় শিমুর ভাই হারুনুর রশীদ বাদী হয়ে কেরানীগঞ্জ মডেল থানায় মামলা করেন।

মামলাটিতে শিমুর স্বামী সাখাওয়াত আলী নোবেল ও তার সহযোগী এস এম ফরহাদ আসামি হিসেবে রয়েছেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’, ফেসবুক পোস্টে চিকিৎসক

শিমু হত্যা মামলায় ময়নাতদন্তকারী চিকিৎসকের সাক্ষ্য

আপডেটের সময়: ০৭:৪৩:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬

চিত্রনায়িকা রাইমা ইসলাম শিমু হত্যা মামলায় তার স্বামী সাখাওয়াত আলী নোবেল ও সহযোগী এস এম ফরহাদের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন ময়নাতদন্তকারী চিকিৎসক প্রজ্ঞা পারমিতা দত্ত। তিনি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন এবং শিমুর ময়নাতদন্ত করেন।

মঙ্গলবার (৬ অক্টোবর) ঢাকার চতুর্থ অতিরিক্ত জেলা ও দায়রা জজ নুসরাত জাবীন নিম্মীর আদালতে চিকিৎসক প্রজ্ঞা পারমিতা দত্তের সাক্ষ্য গ্রহণ করা হয়। তার সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক আগামী ২৬ অক্টোবর আসামিদের আত্মপক্ষ সমর্থনের শুনানির দিন ধার্য করেন।

আরও পড়ুনঃ  দেনমোহর পরিশোধে গড়িমসি করলে ক্ষতিপূরণের নির্দেশ দিতে পারবে পারিবারিক আদালত