ঢাকা ১২:০২ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
তোমাকে নিয়ে আমি গর্বিত: অর্চিতা স্পর্শিয়া স্বাস্থ্য খাতের ১৬ হাজার কোটি টাকার টেন্ডারে দুর্নীতি বরদাস্ত করা হবে না: স্বাস্থ্য প্রতিমন্ত্রী পাঁচ বছরে বাংলাদেশে ৬.৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা জাপা‌নের সামুদ্রিক নিরাপত্তায় বাংলাদেশকে টহল জাহাজ দেবে জাপান চুল কাটার টাকা নিয়ে বিরোধ, ভালুকায় সেলুন ব্যবসায়ীকে হত্যা পাঁচ বছরে ডিজিটাল খাতে ১০ লাখ চাকরির লক্ষ্য, ৪ মাসে এআই নীতিমালা ঢামেকে অ্যাম্বুলেন্স ধর্মঘট, রোগী ও মরদেহ নিয়ে চরম ভোগান্তি শিক্ষিকার ব্যক্তিগত ছবি-ভিডিও ছড়ানোর মামলা, ইউপি চেয়ারম্যানসহ দুজন কারাগারে এমবাপ্পেকে ঘিরে বিতর্ক, চীনা দর্শকদের কাছে লা লিগার দুঃখ প্রকাশ ঘূর্ণিঝড় ‘অর্ণবের’ প্রভাবে ৫ দিন বৃষ্টি-বজ্রপাতের পূর্বাভাস
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

শেরপুরের গারো পাহাড়ে ২৯-৩০ অক্টোবর তীর্থোৎসব, প্রস্তুতি শেষ পর্যায়ে

শেরপুরের গারো পাহাড়ে বারোমারী সাধু লিওর খ্রিস্টান ধর্মপল্লীতে আগামী ২৯ ও ৩০ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিনব্যাপী ‘ফাতেমা রাণী মা মারিয়া’র ২৯তম তীর্থোৎসব। ‘মানবতার জননী ফাতেমা রাণী মা মারিয়া’ মূলসুরকে সামনে রেখে উৎসবের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। পুণ্যার্থীদের স্বাগত জানাতে বর্ণিল সাজে সাজানো হচ্ছে তীর্থস্থানটি।

আয়োজকদের আশা, এবারের তীর্থোৎসবেও দেশ-বিদেশের বিপুলসংখ্যক পুণ্যার্থী অংশ নেবেন। শেরপুরের সীমান্তবর্তী গারো পাহাড়ে আয়োজিত এ ধর্মীয় সমাবেশ দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ খ্রিস্টান তীর্থোৎসব হিসেবে পরিচিত।

প্রতি বছর শেরপুর, বৃহত্তর ময়মনসিংহসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে খ্রিস্টান ধর্মাবলম্বীরা এ আয়োজনে যোগ দেন। উৎসবের অন্যতম আকর্ষণ আলোক শোভাযাত্রা। এ ছাড়া রয়েছে প্রার্থনা, নিশি জাগরণ, জীবন্ত ক্রুশের পথ ও মহাখ্রিস্টযোগসহ নানা ধর্মীয় অনুষ্ঠান।

আরও পড়ুনঃ  রাস্তায় কুড়িয়ে পাওয়া ৮০ হাজার টাকা ফেরত দিলেন দুই বন্ধু, মালিককে খুঁজতে মাইকিং

এবারের তীর্থোৎসবে প্রধান পুরোহিত হিসেবে দায়িত্ব পালন করবেন ময়মনসিংহ ধর্মপ্রদেশের বিশপ পনেল পল কুবি সিএসসি।

১৯৪২ সালে প্রতিষ্ঠিত ধর্মপল্লী

প্রায় ৪২ একর জমির ওপর ১৯৪২ সালে প্রতিষ্ঠিত হয় বারোমারী সাধু লিওর ধর্মপল্লী। পরে ১৯৯৮ সাল থেকে স্থানটিকে বার্ষিক তীর্থস্থান হিসেবে বেছে নেওয়া হয়। পর্তুগালের ফাতেমা নগরীর আদলে গড়ে ওঠা এই ধর্মপল্লী পাহাড়ের বুকে খ্রিস্টান সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ তীর্থস্থানে পরিণত হয়েছে।

আরও পড়ুনঃ  শাহজালালের মাজারের দানবাক্সে ৮৮ লাখ টাকা, মিলেছে স্বর্ণ-রুপা ও বৈদেশিক মুদ্রা

আয়োজক কমিটির সমন্বয়ক ও বারোমারী মিশনের ফাদার তরুণ বানোয়ারী জানান, আবহাওয়া ও দেশের সার্বিক পরিস্থিতি অনুকূলে থাকায় শান্তিপূর্ণ পরিবেশে উৎসব সম্পন্ন হওয়ার আশা করছেন তাঁরা। আয়োজনের প্রায় সব প্রস্তুতি শেষ হয়েছে। বাকি কাজও এক-দুই দিনের মধ্যে সম্পন্ন হবে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা তীর্থস্থান পরিদর্শন করে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

নিরাপত্তায় চার শতাধিক পুলিশ ও এপিবিএন সদস্য

তীর্থোৎসবকে কেন্দ্র করে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তাব্যবস্থা। পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন। পুরো ধর্মপল্লী গোয়েন্দা নজরদারির আওতায় থাকবে। পাশাপাশি সিসি ক্যামেরার মাধ্যমেও সার্বক্ষণিক পর্যবেক্ষণের ব্যবস্থা রাখা হবে।

আরও পড়ুনঃ  মেরিনড্রাইভে অবৈধ স্থাপনার বিরুদ্ধে অভিযান, ভাঙা হলো বে-হিলটন রিসোর্ট

শেরপুরের পুলিশ সুপার মো. জহিরুল ইসলাম জানান, উৎসব ঘিরে পোশাকি ও সাদা পোশাকে চার শতাধিক পুলিশ ও এপিবিএন সদস্য মোতায়েন থাকবেন। তাঁদের মধ্যে প্রায় ২০০ জন থাকবেন এপিবিএনের সদস্য। এ ছাড়া এসআরবি ও বিজিবির নিয়মিত টহলও অব্যাহত থাকবে।

তিনি আশা প্রকাশ করেন, প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে খ্রিস্টান ধর্মাবলম্বীরা উৎসবের শুরু থেকে শেষ পর্যন্ত শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে ধর্মীয় আনুষ্ঠানিকতায় অংশ নিতে পারবেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

তোমাকে নিয়ে আমি গর্বিত: অর্চিতা স্পর্শিয়া

শেরপুরের গারো পাহাড়ে ২৯-৩০ অক্টোবর তীর্থোৎসব, প্রস্তুতি শেষ পর্যায়ে

আপডেটের সময়: ০৭:৩৭:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

শেরপুরের গারো পাহাড়ে বারোমারী সাধু লিওর খ্রিস্টান ধর্মপল্লীতে আগামী ২৯ ও ৩০ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিনব্যাপী ‘ফাতেমা রাণী মা মারিয়া’র ২৯তম তীর্থোৎসব। ‘মানবতার জননী ফাতেমা রাণী মা মারিয়া’ মূলসুরকে সামনে রেখে উৎসবের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। পুণ্যার্থীদের স্বাগত জানাতে বর্ণিল সাজে সাজানো হচ্ছে তীর্থস্থানটি।

আয়োজকদের আশা, এবারের তীর্থোৎসবেও দেশ-বিদেশের বিপুলসংখ্যক পুণ্যার্থী অংশ নেবেন। শেরপুরের সীমান্তবর্তী গারো পাহাড়ে আয়োজিত এ ধর্মীয় সমাবেশ দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ খ্রিস্টান তীর্থোৎসব হিসেবে পরিচিত।

প্রতি বছর শেরপুর, বৃহত্তর ময়মনসিংহসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে খ্রিস্টান ধর্মাবলম্বীরা এ আয়োজনে যোগ দেন। উৎসবের অন্যতম আকর্ষণ আলোক শোভাযাত্রা। এ ছাড়া রয়েছে প্রার্থনা, নিশি জাগরণ, জীবন্ত ক্রুশের পথ ও মহাখ্রিস্টযোগসহ নানা ধর্মীয় অনুষ্ঠান।

আরও পড়ুনঃ  কুমিল্লায় টিকটক-ফেসবুকে অস্ত্র বিক্রির প্রচার, যুবক আটক

এবারের তীর্থোৎসবে প্রধান পুরোহিত হিসেবে দায়িত্ব পালন করবেন ময়মনসিংহ ধর্মপ্রদেশের বিশপ পনেল পল কুবি সিএসসি।

১৯৪২ সালে প্রতিষ্ঠিত ধর্মপল্লী

প্রায় ৪২ একর জমির ওপর ১৯৪২ সালে প্রতিষ্ঠিত হয় বারোমারী সাধু লিওর ধর্মপল্লী। পরে ১৯৯৮ সাল থেকে স্থানটিকে বার্ষিক তীর্থস্থান হিসেবে বেছে নেওয়া হয়। পর্তুগালের ফাতেমা নগরীর আদলে গড়ে ওঠা এই ধর্মপল্লী পাহাড়ের বুকে খ্রিস্টান সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ তীর্থস্থানে পরিণত হয়েছে।

আরও পড়ুনঃ  রাস্তায় কুড়িয়ে পাওয়া ৮০ হাজার টাকা ফেরত দিলেন দুই বন্ধু, মালিককে খুঁজতে মাইকিং

আয়োজক কমিটির সমন্বয়ক ও বারোমারী মিশনের ফাদার তরুণ বানোয়ারী জানান, আবহাওয়া ও দেশের সার্বিক পরিস্থিতি অনুকূলে থাকায় শান্তিপূর্ণ পরিবেশে উৎসব সম্পন্ন হওয়ার আশা করছেন তাঁরা। আয়োজনের প্রায় সব প্রস্তুতি শেষ হয়েছে। বাকি কাজও এক-দুই দিনের মধ্যে সম্পন্ন হবে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা তীর্থস্থান পরিদর্শন করে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

নিরাপত্তায় চার শতাধিক পুলিশ ও এপিবিএন সদস্য

তীর্থোৎসবকে কেন্দ্র করে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তাব্যবস্থা। পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন। পুরো ধর্মপল্লী গোয়েন্দা নজরদারির আওতায় থাকবে। পাশাপাশি সিসি ক্যামেরার মাধ্যমেও সার্বক্ষণিক পর্যবেক্ষণের ব্যবস্থা রাখা হবে।

আরও পড়ুনঃ  ‘আমি এই দেশে আর নাই’— বিতর্কের মধ্যেই দেশ ছাড়ার দাবি শিশুটির বাবা রুমির