ঢাকা ০৯:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, সম্ভাব্য নাম ‘অর্ণব’; বাংলাদেশে আঘাতের আশঙ্কা কম নিখোঁজের পর সেতুর নিচে অচেতন অবস্থায় উদ্ধার, হাসপাতালে নেওয়ার পথে মাদ্রাসাশিক্ষকের মৃত্যু শাহজালাল রুমিকে গ্রেফতারে পুলিশের কোনো অভিযান নেই: রাশেদ খাঁন দুই সপ্তাহের বিরতি শেষে চালু হচ্ছে রিয়াদ বিমানবন্দর পাঁচ ধাপে ইউপি নির্বাচন, ভোট শুরু ২১ জানুয়ারি; প্রার্থী বাছাইয়ে চাপে বিএনপি শাহজালালের মাজারের দানবাক্সে ৮৮ লাখ টাকা, মিলেছে স্বর্ণ-রুপা ও বৈদেশিক মুদ্রা পালমারের প্রথম লাল কার্ড, টটেনহ্যামের কাছে হেরে চেলসির শততম বহিষ্কার ২৯ অক্টোবর প্রকাশ হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল হৃদযন্ত্র সুস্থ রাখতে ডালিম নাকি আপেল, কোন ফলের পুষ্টিগুণ বেশি? চট্টগ্রামে সাংবাদিককে জিম্মি করে মুক্তিপণ আদায়ের অভিযোগ, প্রধান আসামি ‘ভেড়া সাইফুল’ গ্রেপ্তার
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

শাহজালালের মাজারের দানবাক্সে ৮৮ লাখ টাকা, মিলেছে স্বর্ণ-রুপা ও বৈদেশিক মুদ্রা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:১৫:২৫ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
  • ৬ সময় দেখুন

সিলেটের হজরত শাহজালালের (রহ.) মাজারের তিনটি ডেগ ও পাঁচটি দানবাক্স থেকে নগদ ৮৮ লাখ ৬৫ হাজার ৬০৮ টাকা পাওয়া গেছে। এ ছাড়া দানবাক্সগুলো থেকে স্বর্ণ, রুপা ও বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রা উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় দানবাক্স ও ডেগ খোলার পর পাওয়া অর্থ ও মূল্যবান সামগ্রীর হিসাব ঘোষণা করেন সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন।

আরও পড়ুনঃ  ৪০ লাখ কৃষক পাবেন কার্ড, মিলবে বৃষ্টির পূর্বাভাস জানার সুবিধা

গণনা অনুযায়ী, প্রাপ্ত স্বর্ণের পরিমাণ ১ ভরি সাড়ে ৮ আনা এবং রুপার পরিমাণ ৩ ভরি ১৩ আনা। এ ছাড়া যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন দেশের মুদ্রা পাওয়া গেছে।

প্রাপ্ত বৈদেশিক মুদ্রার মধ্যে রয়েছে ২৯ মার্কিন ডলার, ১৪ ব্রিটিশ পাউন্ড, ৭ হাজার ৬৪৭ ভারতীয় রুপি, ৯৩ সৌদি রিয়াল, ৬৫ সংযুক্ত আরব আমিরাতের দিরহাম এবং ৭ ইউরো ৩৩ সেন্ট। পাশাপাশি থাইল্যান্ড, মালয়েশিয়া, ওমান, কাতার, বাহরাইন, নেপাল, পাকিস্তান, রাশিয়া, শ্রীলঙ্কাসহ আরও কয়েকটি দেশের মুদ্রা পাওয়া যায়।

আরও পড়ুনঃ  সড়ক নিরাপত্তার বার্তা দিতেন যারা, সড়ক দুর্ঘটনাতেই ঝরল তাঁদের প্রাণ

মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করতে গত ২৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত কমিটির সভায় আয়ের অর্থ ব্যবহারের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী, মাজারের মোট আয়ের ৩৫ শতাংশ উন্নয়নকাজে ব্যয় করা হবে এবং বাকি ৬৫ শতাংশ অন্যান্য খরচ মেটাতে ব্যবহার করা হবে। সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির।

আরও পড়ুনঃ  বলাৎকার ও ধর্ষণের বিরুদ্ধে আলেমদের আরও সোচ্চার হওয়ার আহ্বান আসিফ নজরুলের

এর আগে ২২ জুন, ১১ জুলাই, ১৫ আগস্ট ও ১৯ সেপ্টেম্বর মাজারের ডেগ ও দানবাক্স খুলে অর্থ গণনা করা হয়েছিল। গণনা শেষে পাওয়া অর্থ জেলা প্রশাসকের ব্যবস্থাপনায় খোলা ব্যাংক হিসাবে জমা রাখা হয়।

 

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, সম্ভাব্য নাম ‘অর্ণব’; বাংলাদেশে আঘাতের আশঙ্কা কম

শাহজালালের মাজারের দানবাক্সে ৮৮ লাখ টাকা, মিলেছে স্বর্ণ-রুপা ও বৈদেশিক মুদ্রা

আপডেটের সময়: ০৮:১৫:২৫ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

সিলেটের হজরত শাহজালালের (রহ.) মাজারের তিনটি ডেগ ও পাঁচটি দানবাক্স থেকে নগদ ৮৮ লাখ ৬৫ হাজার ৬০৮ টাকা পাওয়া গেছে। এ ছাড়া দানবাক্সগুলো থেকে স্বর্ণ, রুপা ও বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রা উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় দানবাক্স ও ডেগ খোলার পর পাওয়া অর্থ ও মূল্যবান সামগ্রীর হিসাব ঘোষণা করেন সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন।

আরও পড়ুনঃ  মোহাম্মদপুরে ‘মুখে ল’ গ্রুপের সদস্য দিদার গ্রেপ্তার

গণনা অনুযায়ী, প্রাপ্ত স্বর্ণের পরিমাণ ১ ভরি সাড়ে ৮ আনা এবং রুপার পরিমাণ ৩ ভরি ১৩ আনা। এ ছাড়া যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন দেশের মুদ্রা পাওয়া গেছে।

প্রাপ্ত বৈদেশিক মুদ্রার মধ্যে রয়েছে ২৯ মার্কিন ডলার, ১৪ ব্রিটিশ পাউন্ড, ৭ হাজার ৬৪৭ ভারতীয় রুপি, ৯৩ সৌদি রিয়াল, ৬৫ সংযুক্ত আরব আমিরাতের দিরহাম এবং ৭ ইউরো ৩৩ সেন্ট। পাশাপাশি থাইল্যান্ড, মালয়েশিয়া, ওমান, কাতার, বাহরাইন, নেপাল, পাকিস্তান, রাশিয়া, শ্রীলঙ্কাসহ আরও কয়েকটি দেশের মুদ্রা পাওয়া যায়।

আরও পড়ুনঃ  বিয়ের ২০ দিনের মাথায় স্ত্রীর চলে যাওয়ার অভিযোগ, ‘মামাসহ’ গ্রেপ্তার বিএনপি নেতা

মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করতে গত ২৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত কমিটির সভায় আয়ের অর্থ ব্যবহারের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী, মাজারের মোট আয়ের ৩৫ শতাংশ উন্নয়নকাজে ব্যয় করা হবে এবং বাকি ৬৫ শতাংশ অন্যান্য খরচ মেটাতে ব্যবহার করা হবে। সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির।

আরও পড়ুনঃ  সিদ্ধিরগঞ্জে ফার্নেস অয়েলের গুদামে আগুন, আধা ঘণ্টায় নিয়ন্ত্রণে

এর আগে ২২ জুন, ১১ জুলাই, ১৫ আগস্ট ও ১৯ সেপ্টেম্বর মাজারের ডেগ ও দানবাক্স খুলে অর্থ গণনা করা হয়েছিল। গণনা শেষে পাওয়া অর্থ জেলা প্রশাসকের ব্যবস্থাপনায় খোলা ব্যাংক হিসাবে জমা রাখা হয়।