ঢাকা ১১:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

দুই সপ্তাহের বিরতি শেষে চালু হচ্ছে রিয়াদ বিমানবন্দর

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:২০:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
  • ১৮ সময় দেখুন

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ধারাবাহিক হামলার কারণে দুই সপ্তাহ বন্ধ থাকার পর সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম আজ রোববার (২৫ অক্টোবর) থেকে আবারও শুরু হচ্ছে।

গত ১২ অক্টোবর নিরাপত্তাজনিত পরিস্থিতির কারণে বিমানবন্দরটি বন্ধ করে দেওয়া হয়। এর পর থেকে বিমানবন্দরটিকে লক্ষ্য করে একাধিক হামলার ঘটনা ঘটেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুনঃ  এক মাস পর সামাজিক মাধ্যমে ফিরলেন পাভেল, পোস্টে দিলেন ইঙ্গিতপূর্ণ বার্তা

শনিবার বিমানবন্দর কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানায়, ২৫ অক্টোবর থেকে অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনায় টার্মিনাল-১ এবং সৌদি এয়ারলাইন্স পরিচালিত আন্তর্জাতিক ফ্লাইটের জন্য টার্মিনাল-২ ব্যবহার করা হবে।

আরও পড়ুনঃ  প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী বাস নিয়ে ‘স্নাইপারের অভাব ছিল’ মন্তব্য, আদালতে আবু বকর বললেন—‘মজা করে বলেছি, ভুল হয়ে গেছে’

প্রতিবেদন অনুযায়ী, গত দুই সপ্তাহে রিয়াদ বিমানবন্দর লক্ষ্য করে একাধিক হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। এসব হামলায় বিমানবন্দরে অন্তত ১৮ জন নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। এ ছাড়া দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে হামলায় আরও অন্তত পাঁচজনের প্রাণহানির কথা উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুনঃ  ই-টিন নিয়েও রিটার্ন জমা দেননি? ৫ হাজার টাকা জরিমানার নিয়ম জেনে নিন

এমন পরিস্থিতির মধ্যেই রিয়াদ বিমানবন্দরের কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে সৌদি কর্তৃপক্ষ। বিমান চলাচল স্বাভাবিক করার পাশাপাশি নিরাপত্তা পরিস্থিতি কীভাবে সামাল দেওয়া হবে, তা এখন গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে।

সূত্র: বাংলাদেশ টাইমস

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

দুই সপ্তাহের বিরতি শেষে চালু হচ্ছে রিয়াদ বিমানবন্দর

আপডেটের সময়: ০৮:২০:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ধারাবাহিক হামলার কারণে দুই সপ্তাহ বন্ধ থাকার পর সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম আজ রোববার (২৫ অক্টোবর) থেকে আবারও শুরু হচ্ছে।

গত ১২ অক্টোবর নিরাপত্তাজনিত পরিস্থিতির কারণে বিমানবন্দরটি বন্ধ করে দেওয়া হয়। এর পর থেকে বিমানবন্দরটিকে লক্ষ্য করে একাধিক হামলার ঘটনা ঘটেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুনঃ  ইরানে যুক্তরাষ্ট্রের হামলার আশঙ্কা, বিশ্ববাজারে তেলের দামে নতুন রেকর্ড

শনিবার বিমানবন্দর কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানায়, ২৫ অক্টোবর থেকে অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনায় টার্মিনাল-১ এবং সৌদি এয়ারলাইন্স পরিচালিত আন্তর্জাতিক ফ্লাইটের জন্য টার্মিনাল-২ ব্যবহার করা হবে।

আরও পড়ুনঃ  প্রধানমন্ত্রীর জাপান সফরে নতুন বিনিয়োগের আশা