ঢাকা ০৬:১৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চোখের চিকিৎসা পেলেন ৬ হাজার মানুষ অষ্টমবার বর্ষসেরা হয়ে ইতিহাস গড়ল বিটিএস, মামা অ্যাওয়ার্ডসে ৮০তম গ্র্যান্ড প্রাইজ মিরপুর থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গ্রেপ্তার, বিশৃঙ্খলায় মদদ দেওয়ার অভিযোগ আয়কর রিটার্ন দাখিলে কোন হিসাবের জন্য লাগবে যেসব নথি নামের কারণে দলে জায়গা হয়নি সিরাজের, অভিযোগ কংগ্রেস এমপির ‘বেনাপোল দিয়ে টুস করে ঢুকে যাওয়ার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে’: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৮ কোটি ২১ লাখ টাকা, ছাড়াল আগের সব রেকর্ড ভুল করে সীমান্ত পেরোনোর পর বাংলাদেশি শ্রমিককে ধরে নিয়ে গেল বিএসএফ বক্স অফিস সাফল্যের মধ্যেই ‘রামায়ণ’ নিষিদ্ধের দাবি পাকিস্তানে দারিদ্র্য কমানোর দুই দশকের সাফল্য কেন ভেঙে পড়ল
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

সরকারি চাকরিজীবীদের রাজনৈতিক প্রভাবমুক্ত থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জনপ্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের রাজনৈতিক পক্ষপাত থেকে সম্পূর্ণ মুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রোববার (১৯ জুলাই) সকালে রাজধানীর শাহবাগে বিসিএস প্রশাসন একাডেমি মিলনায়তনে জাতীয় পাবলিক সার্ভিস দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত চার দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। ‘দক্ষ, জনবান্ধব ও জবাবদিহিমূলক জনপ্রশাসন: সরকারের অঙ্গীকার বাস্তবায়ন কর্মকৌশল’ শীর্ষক কর্মশালার আয়োজন করে বিসিএস প্রশাসন একাডেমি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সিভিল সার্ভিস রাষ্ট্র পরিচালনার অন্যতম প্রধান চালিকাশক্তি। বিগত বছরের প্রশাসনিক রাজনীতিকরণের ধারা থেকে বেরিয়ে এসে জনপ্রশাসনকে জনগণের প্রকৃত সেবকে পরিণত করতে হবে। তিনি কর্মকর্তাদের উদ্দেশে বলেন, নিজেদের শাসক নয়, বরং জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালন করতে হবে।

আরও পড়ুনঃ  পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আপাতত স্থগিত, পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি ২৩ নভেম্বর

তিনি আরও বলেন, কেবল আনুষ্ঠানিকতা রক্ষার জন্য কর্মশালা বা প্রকল্প গ্রহণের কোনো অর্থ নেই। জনগণের প্রকৃত কল্যাণ নিশ্চিত করতে পারে—এমন কার্যকর উদ্যোগই গ্রহণ করতে হবে।

দেশের নীতি প্রণয়নে নির্ভুল তথ্যের গুরুত্ব তুলে ধরে সালাহউদ্দিন আহমদ বলেন, অতীতে রাজনৈতিক উদ্দেশ্যে দেশের বিভিন্ন পরিসংখ্যান বিকৃত করা হয়েছে। আদমশুমারি, কৃষি উৎপাদন ও মাথাপিছু আয়ের তথ্যেও ভুল উপস্থাপন করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এ কারণে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)-কে আরও নির্ভরযোগ্য ও শক্তিশালী প্রতিষ্ঠানে রূপান্তরের ওপর গুরুত্বারোপ করেন।

আরও পড়ুনঃ  ১ হাজার ৪০০ শিশু-কিশোর হত্যার পরও সহিংসতা থামেনি: রিজভী

অর্থনৈতিক ভিত্তি আরও মজবুত করতে কৃষি ও রেমিট্যান্স খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদভিত্তিক শিল্প সম্প্রসারণের পাশাপাশি দক্ষ জনশক্তি গড়ে তুলতে কারিগরি শিক্ষার ওপর আরও জোর দিতে হবে। একই সঙ্গে জনসংখ্যা নিয়ন্ত্রণে পরিবার পরিকল্পনা কার্যক্রমকে আরও সক্রিয় করার কথাও জানান তিনি।

আরও পড়ুনঃ  মতবিরোধ মিটলে আবারও ঘনিষ্ঠ মিত্র হতে পারে পাকিস্তান ও তালেবান

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রশাসনের কোনো কর্মকাণ্ডই নিয়মের বাইরে হতে পারে না। সরকারের রাজনৈতিক ম্যান্ডেট অনুযায়ী নীতি নির্ধারণ হয়, আর সেই নীতির আলোকে প্রকল্প বাস্তবায়ন করাই আমলাতন্ত্রের দায়িত্ব। জনগণের ভোটে পাওয়া নির্বাচনি অঙ্গীকার ও ৩১ দফা কর্মসূচি বিধি অনুযায়ী বাস্তবায়নে প্রশাসনকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হক। এতে বিসিএস প্রশাসন একাডেমির রেক্টরসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চোখের চিকিৎসা পেলেন ৬ হাজার মানুষ

সরকারি চাকরিজীবীদের রাজনৈতিক প্রভাবমুক্ত থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

আপডেটের সময়: ০৪:১৭:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬

জনপ্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের রাজনৈতিক পক্ষপাত থেকে সম্পূর্ণ মুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রোববার (১৯ জুলাই) সকালে রাজধানীর শাহবাগে বিসিএস প্রশাসন একাডেমি মিলনায়তনে জাতীয় পাবলিক সার্ভিস দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত চার দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। ‘দক্ষ, জনবান্ধব ও জবাবদিহিমূলক জনপ্রশাসন: সরকারের অঙ্গীকার বাস্তবায়ন কর্মকৌশল’ শীর্ষক কর্মশালার আয়োজন করে বিসিএস প্রশাসন একাডেমি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সিভিল সার্ভিস রাষ্ট্র পরিচালনার অন্যতম প্রধান চালিকাশক্তি। বিগত বছরের প্রশাসনিক রাজনীতিকরণের ধারা থেকে বেরিয়ে এসে জনপ্রশাসনকে জনগণের প্রকৃত সেবকে পরিণত করতে হবে। তিনি কর্মকর্তাদের উদ্দেশে বলেন, নিজেদের শাসক নয়, বরং জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালন করতে হবে।

আরও পড়ুনঃ  সশস্ত্র বাহিনীই দেশের ঢাল, ভবিষ্যতেও থাকবে অগ্রণী ভূমিকায়: অর্থমন্ত্রী আমির খসরু

তিনি আরও বলেন, কেবল আনুষ্ঠানিকতা রক্ষার জন্য কর্মশালা বা প্রকল্প গ্রহণের কোনো অর্থ নেই। জনগণের প্রকৃত কল্যাণ নিশ্চিত করতে পারে—এমন কার্যকর উদ্যোগই গ্রহণ করতে হবে।

দেশের নীতি প্রণয়নে নির্ভুল তথ্যের গুরুত্ব তুলে ধরে সালাহউদ্দিন আহমদ বলেন, অতীতে রাজনৈতিক উদ্দেশ্যে দেশের বিভিন্ন পরিসংখ্যান বিকৃত করা হয়েছে। আদমশুমারি, কৃষি উৎপাদন ও মাথাপিছু আয়ের তথ্যেও ভুল উপস্থাপন করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এ কারণে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)-কে আরও নির্ভরযোগ্য ও শক্তিশালী প্রতিষ্ঠানে রূপান্তরের ওপর গুরুত্বারোপ করেন।

আরও পড়ুনঃ  বিইউপিতে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ, আবেদন শুরু ১ ডিসেম্বর

অর্থনৈতিক ভিত্তি আরও মজবুত করতে কৃষি ও রেমিট্যান্স খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদভিত্তিক শিল্প সম্প্রসারণের পাশাপাশি দক্ষ জনশক্তি গড়ে তুলতে কারিগরি শিক্ষার ওপর আরও জোর দিতে হবে। একই সঙ্গে জনসংখ্যা নিয়ন্ত্রণে পরিবার পরিকল্পনা কার্যক্রমকে আরও সক্রিয় করার কথাও জানান তিনি।

আরও পড়ুনঃ  গণপিটুনিতে নিহত মেহেদীর মরদেহ নিতে হাসপাতালে যায়নি পরিবার