ঢাকা ০৪:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

সাভার উপজেলা কমপ্লেক্সে সাংবাদিককে আটকে নির্যাতনের অভিযোগ

সাভার উপজেলা পরিষদ কমপ্লেক্সে এক সাংবাদিককে প্রায় দুই ঘণ্টা আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী দিদারুল ইসলাম, যিনি ঢাকা টুডে–এর স্টাফ রিপোর্টার এবং জুলাই গণঅভ্যুত্থানে দায়িত্ব পালনকালে আহত একজন ‘জুলাই যোদ্ধা’। ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, মঙ্গলবার (৭ জুলাই) রাতে ভ্রাম্যমাণ আদালতের একটি বিচারিক সিদ্ধান্ত নিয়ে তথ্য সংগ্রহ করতে উপজেলা পরিষদে যান দিদারুল ইসলাম। সেখানে তিনি সরকারের ব্যয় সংকোচন নীতির বিপরীতে উপজেলা পরিষদের কনফারেন্স রুমে এসি, ফ্যান ও লাইট চালিয়ে বহিরাগতদের নিয়ে আর্জেন্টিনা–মিশর বিশ্বকাপ ফুটবল ম্যাচ দেখছিলেন সাভার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল আমিন এবং আমিনবাজার রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) শাহাদাত হোসেন খান—এমন দৃশ্য দেখতে পান। এ বিষয়ে প্রশ্ন তুলতেই তাকে জোরপূর্বক আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয় বলে অভিযোগ করেন তিনি।

আরও পড়ুনঃ  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি

দিদারুল ইসলামের দাবি, নির্যাতনের পাশাপাশি তার ক্যামেরা ভাঙচুর করা হয়, মেমোরি কার্ড ছিনিয়ে নেওয়া হয় এবং মোবাইল ফোনে থাকা গুরুত্বপূর্ণ ছবি, ভিডিও ও নথি মুছে ফেলা হয়। এছাড়া জোর করে একটি মুচলেকায় স্বাক্ষর নেওয়া হয় এবং ঘটনা প্রকাশ করলে মামলা ও প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।

আরও পড়ুনঃ  সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৮ পরিবার পেল ৯৮ লাখ টাকার সহায়তা

পরে সাভার প্রেসক্লাবের সভাপতি নাজমুল হুদাসহ কয়েকজন সাংবাদিক প্রশাসনের সঙ্গে যোগাযোগ করলে তাকে মুক্তি দেওয়া হয়। সহকর্মীরা তাকে প্রথমে সাভার মডেল থানায় এবং পরে পুলিশের পরামর্শে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনার কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ে।

আরও পড়ুনঃ  বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরা হলো না, সড়ক দুর্ঘটনায় নিহত ৪

বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন দিদারুল ইসলাম। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত, দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং নিজের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম বলেন, উপজেলা কমপ্লেক্সের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে অভিযোগের সত্যতা যাচাই করা হবে। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

সাভার উপজেলা কমপ্লেক্সে সাংবাদিককে আটকে নির্যাতনের অভিযোগ

আপডেটের সময়: ১০:১৪:১৫ পূর্বাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬

সাভার উপজেলা পরিষদ কমপ্লেক্সে এক সাংবাদিককে প্রায় দুই ঘণ্টা আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী দিদারুল ইসলাম, যিনি ঢাকা টুডে–এর স্টাফ রিপোর্টার এবং জুলাই গণঅভ্যুত্থানে দায়িত্ব পালনকালে আহত একজন ‘জুলাই যোদ্ধা’। ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, মঙ্গলবার (৭ জুলাই) রাতে ভ্রাম্যমাণ আদালতের একটি বিচারিক সিদ্ধান্ত নিয়ে তথ্য সংগ্রহ করতে উপজেলা পরিষদে যান দিদারুল ইসলাম। সেখানে তিনি সরকারের ব্যয় সংকোচন নীতির বিপরীতে উপজেলা পরিষদের কনফারেন্স রুমে এসি, ফ্যান ও লাইট চালিয়ে বহিরাগতদের নিয়ে আর্জেন্টিনা–মিশর বিশ্বকাপ ফুটবল ম্যাচ দেখছিলেন সাভার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল আমিন এবং আমিনবাজার রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) শাহাদাত হোসেন খান—এমন দৃশ্য দেখতে পান। এ বিষয়ে প্রশ্ন তুলতেই তাকে জোরপূর্বক আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয় বলে অভিযোগ করেন তিনি।

আরও পড়ুনঃ  সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৮ পরিবার পেল ৯৮ লাখ টাকার সহায়তা

দিদারুল ইসলামের দাবি, নির্যাতনের পাশাপাশি তার ক্যামেরা ভাঙচুর করা হয়, মেমোরি কার্ড ছিনিয়ে নেওয়া হয় এবং মোবাইল ফোনে থাকা গুরুত্বপূর্ণ ছবি, ভিডিও ও নথি মুছে ফেলা হয়। এছাড়া জোর করে একটি মুচলেকায় স্বাক্ষর নেওয়া হয় এবং ঘটনা প্রকাশ করলে মামলা ও প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।

আরও পড়ুনঃ  ড্রোনের মাধ্যমেও ইয়াবা আসছে, পরিকল্পিতভাবে মাদক ঢোকানো হচ্ছে: আইনমন্ত্রী

পরে সাভার প্রেসক্লাবের সভাপতি নাজমুল হুদাসহ কয়েকজন সাংবাদিক প্রশাসনের সঙ্গে যোগাযোগ করলে তাকে মুক্তি দেওয়া হয়। সহকর্মীরা তাকে প্রথমে সাভার মডেল থানায় এবং পরে পুলিশের পরামর্শে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনার কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ে।

আরও পড়ুনঃ  সুটকেসে না ধরায় প্রেমিকার মরদেহ দুই টুকরো, গ্রেপ্তার প্রেমিকসহ ৩