ঢাকা ০৪:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ফ্লাইদুবাই বিমান ছিনতাই হলে ভূপাতিতের প্রস্তুতি ছিল ইসরাইলের মেয়ের সঙ্গে দেখা করে ফেরার পথে ট্রাকের চাকায় পিষ্ট সিআইডি কর্মকর্তা ‘ঘুষ খাওয়ার জন্যই পুলিশের পোশাক পরেছি’ মন্তব্য, চুনারুঘাটের এএসআই ক্লোজড রিকশাচালক আল আমিন হত্যা মামলায় সাবেক এমপি নাঈমুজ্জামান গ্রেফতার আলোহীন এডেন: বিদ্যুৎ সংকটে হাসপাতালেও থমকে যাচ্ছে চিকিৎসাসেবা অনিয়ম ঠেকাতে ঢাকায় লটারিতে ১৮ সাবরেজিস্ট্রার বদলি বিতর্কিত কর্মকাণ্ডে প্রশ্নের মুখে জামায়াত, দ্রুত সাংগঠনিক পদক্ষেপেই সামলানোর চেষ্টা দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, ১৭ অক্টোবর সরকারি অফিস খোলা টেস্টে নতুন ওপেনার খুঁজছে নির্বাচকরা, ভাবনায় মাহফিজুল ইসলাম রবিন রাজধানীতে ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেফতার ৪৪৭
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

হাকিমপুরে পাওনা টাকা চাইতে গিয়ে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১০:০৩:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • ১৩ সময় দেখুন

দিনাজপুরের হাকিমপুরে পাওনা টাকা চাইতে গিয়ে এক নারী ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর মায়ের করা মামলায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলার আরও এক আসামি পলাতক রয়েছেন।

রোববার (৪ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাদশা আলম।

আরও পড়ুনঃ  হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ‘গালপোড়া রঞ্জু’ গ্রেপ্তার

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৩০ সেপ্টেম্বর উপজেলার পালপাড়া গ্রামের এক ব্যক্তির বাড়িতে পাওনা টাকা চাইতে যান ওই নারী। এ সময় সেখানে থাকা তিন ব্যক্তি তাকে আটকে রেখে জোরপূর্বক ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে।

এজাহারে আরও বলা হয়, ঘটনার সময় অভিযুক্তরা মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন এবং তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখান।

আরও পড়ুনঃ  ঝিনাইদহ বাস টার্মিনালে পরিত্যক্ত অবস্থায় ৪২৫ গ্রাম হেরোইন উদ্ধার

পরে স্থানীয় লোকজন বিষয়টি জানতে পেরে ওই বাড়ি থেকে দুজনকে আটক করেন। খবর পেয়ে হাকিমপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নেয় এবং ভুক্তভোগী নারীকে উদ্ধার করে।

মামলায় গ্রেপ্তার দুইজন

ঘটনার পর রোববার দুপুরে ভুক্তভোগীর মা বাদী হয়ে হাকিমপুর থানায় ধর্ষণের অভিযোগে মামলা করেন। মামলার পর দুই আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।

আরও পড়ুনঃ  শাহজালালে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৮০ স্বর্ণের বার

মামলার অপর আসামি ফেরদৌস মিয়া পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

ওসি বাদশা আলম বলেন, ভুক্তভোগীর মায়ের করা মামলাটি বর্তমানে তদন্তাধীন। ঘটনার সঙ্গে জড়িত পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ফ্লাইদুবাই বিমান ছিনতাই হলে ভূপাতিতের প্রস্তুতি ছিল ইসরাইলের

হাকিমপুরে পাওনা টাকা চাইতে গিয়ে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

আপডেটের সময়: ১০:০৩:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬

দিনাজপুরের হাকিমপুরে পাওনা টাকা চাইতে গিয়ে এক নারী ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর মায়ের করা মামলায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলার আরও এক আসামি পলাতক রয়েছেন।

রোববার (৪ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাদশা আলম।

আরও পড়ুনঃ  শাহজালালে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৮০ স্বর্ণের বার

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৩০ সেপ্টেম্বর উপজেলার পালপাড়া গ্রামের এক ব্যক্তির বাড়িতে পাওনা টাকা চাইতে যান ওই নারী। এ সময় সেখানে থাকা তিন ব্যক্তি তাকে আটকে রেখে জোরপূর্বক ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে।

এজাহারে আরও বলা হয়, ঘটনার সময় অভিযুক্তরা মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন এবং তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখান।

আরও পড়ুনঃ  বাংলামোটরে চাঁদাবাজির মামলায় বহিষ্কৃত যুবদল নেতাসহ ৪ জন রিমান্ডে