ঢাকা ০৪:০৪ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

হামের উপসর্গে আরও ৯ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১ হাজার ৩৪১ রোগী

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৫:৪৪:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
  • ১৯ সময় দেখুন

দেশে হাম পরিস্থিতি নিয়ে উদ্বেগ যেন কাটছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ৩৪১ জন রোগী।

রোববার (২৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর নিশ্চিত হামে এখন পর্যন্ত ১০১ জনের মৃত্যু হয়েছে। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ৯৯৫ জন। সব মিলিয়ে হাম ও এর উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৯৬ জনে।

আরও পড়ুনঃ  জিমির প্রত্যাবর্তনের দিনে ইন্দোনেশিয়াকে হারিয়ে বাংলাদেশের দ্বিতীয় জয়

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া ৯ জনের মধ্যে ৪ জনই ঢাকা বিভাগের। এ সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও এর উপসর্গ নিয়ে ভর্তি হওয়া ১ হাজার ৩৪১ রোগীর মধ্যে বিভাগভিত্তিক হিসাবে—

  • ঢাকা বিভাগে: ৪৪২ জন
  • চট্টগ্রাম বিভাগে: ৩৩৮ জন
  • বরিশাল বিভাগে: ১২৭ জন
  • ময়মনসিংহ বিভাগে: ১২২ জন
  • খুলনা বিভাগে: ৯৩ জন
  • রংপুর বিভাগে: ৩৬ জন
  • রাজশাহী বিভাগে: ৩০ জন
  • সিলেট বিভাগে: ১৫৩ জন
আরও পড়ুনঃ  কাশফুলের মাঝে পূজা চেরীর শরৎবন্দনা

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৬৬ হাজার ৩১০ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৫৯ হাজার ৫১৯ জন।

আরও পড়ুনঃ  নাগাল্যান্ডে সন্দেহভাজন ভেজাল মদে ১৯ মৃত্যু, গ্রেপ্তার ১৯

এদিকে, একই সময় থেকে দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৮৮ হাজার ৪১ জনে। তাদের মধ্যে পরীক্ষায় ২১ হাজার ২১২ জনের হাম নিশ্চিত হয়েছে।

ফলে নতুন করে মৃত্যু ও হাসপাতালে রোগী ভর্তির এই সংখ্যা দেশে হাম পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য খাতের উদ্বেগ আরও বাড়াচ্ছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১

হামের উপসর্গে আরও ৯ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১ হাজার ৩৪১ রোগী

আপডেটের সময়: ০৫:৪৪:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

দেশে হাম পরিস্থিতি নিয়ে উদ্বেগ যেন কাটছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ৩৪১ জন রোগী।

রোববার (২৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর নিশ্চিত হামে এখন পর্যন্ত ১০১ জনের মৃত্যু হয়েছে। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ৯৯৫ জন। সব মিলিয়ে হাম ও এর উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৯৬ জনে।

আরও পড়ুনঃ  স্ত্রীসহ সাবেক এমপির বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা, আদালতে দুদকের অভিযোগ

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া ৯ জনের মধ্যে ৪ জনই ঢাকা বিভাগের। এ সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও এর উপসর্গ নিয়ে ভর্তি হওয়া ১ হাজার ৩৪১ রোগীর মধ্যে বিভাগভিত্তিক হিসাবে—

  • ঢাকা বিভাগে: ৪৪২ জন
  • চট্টগ্রাম বিভাগে: ৩৩৮ জন
  • বরিশাল বিভাগে: ১২৭ জন
  • ময়মনসিংহ বিভাগে: ১২২ জন
  • খুলনা বিভাগে: ৯৩ জন
  • রংপুর বিভাগে: ৩৬ জন
  • রাজশাহী বিভাগে: ৩০ জন
  • সিলেট বিভাগে: ১৫৩ জন
আরও পড়ুনঃ  জিমির প্রত্যাবর্তনের দিনে ইন্দোনেশিয়াকে হারিয়ে বাংলাদেশের দ্বিতীয় জয়

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৬৬ হাজার ৩১০ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৫৯ হাজার ৫১৯ জন।

আরও পড়ুনঃ  কক্সবাজার নিয়ে বিপাকে সরকার, উন্নয়ন আটকে যাচ্ছে আইনি বাধায়: প্রতিমন্ত্রী