ঢাকা ০২:৩৩ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

হৃদয়-সাকিবদের হারিয়ে এলপিএলের চ্যাম্পিয়ন সোহানের গল

সাকিব আল হাসানের দুর্দান্ত বোলিংয়েও ফাইনালে জ্যাফনা কিংসকে হারানো থেকে গলকে থামানো যায়নি। ব্যাটারদের ব্যর্থতার পর বল হাতে টি-টোয়েন্টি ক্যারিয়ারের শেষ ফাইনালে দারুণ বোলিং করেও দলকে শিরোপা এনে দিতে পারেননি সাকিব। কলম্বোয় শনিবার রাতে জ্যাফনা কিংসকে ৫ উইকেটে হারিয়ে লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) ষষ্ঠ আসরের চ্যাম্পিয়ন হয়েছে গল।

টস জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে জ্যাফনা। পাওয়ার প্লের মধ্যেই দুই উইকেট হারায় তারা। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় বড় সংগ্রহ গড়তে পারেনি টুর্নামেন্টের সফলতম দলটি। ১৯.৩ ওভারে ১২৩ রানে অলআউট হয় জ্যাফনা।

আরও পড়ুনঃ  ফরিদপুরে রেলস্টেশন থেকে নিখোঁজ শিশু, এক বছর ধরেও সন্তানের অপেক্ষায় মা

দলের হয়ে সর্বোচ্চ ৩২ বলে ৪১ রান করেন কামিল মিশারা। শেষদিকে চামিন্দা উইক্রামাসিংহে ১৬ বলে ২৪ রান করে কিছুটা প্রতিরোধ গড়েন। গলের হয়ে চারিথ আসালাঙ্কা ও ইশান মালিঙ্গা তিনটি করে উইকেট নেন।

জ্যাফনার ইনিংসে বড় ধাক্কা দেন সাকিব আল হাসান। নবম ওভারে বোলিংয়ে এসে একই ওভারে থমাস রজার্স ও দিনুরা কালুপাহানাকে সাজঘরে ফেরান তিনি। রজার্স ২৭ বলে ৩৪ এবং কালুপাহানা ১৯ বলে ৩১ রান করেন।

আরও পড়ুনঃ  আগস্টেই আবার টানা ৪ দিনের ছুটির সুযোগ

৪ ওভারে মাত্র ১৫ রান দিয়ে ২ উইকেট নিয়ে গলের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন সাকিব। টি-টোয়েন্টিতে ১৭তম ফাইনাল খেলতে নেমে এটিই ফাইনালে তার সেরা বোলিং। তবে ব্যাট হাতে সাত নম্বরে নেমে ১৩ বলে মাত্র ৯ রান করেন তিনি।

এদিকে ফাইনালে জ্বলে উঠতে পারেননি তাওহীদ হৃদয়ও। চার নম্বরে ব্যাট করতে নেমে ১০ বলে ১০ রান করে আউট হন বাংলাদেশের এই ব্যাটার। তবে পুরো টুর্নামেন্টে পাঁচ ইনিংসে ৭৫.৫০ গড় ও ১৯৮.৬৮ স্ট্রাইক রেটে ১৫১ রান করেছেন হৃদয়।

জ্যাফনার দেওয়া ১২৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে ধাক্কা খেলেও পরে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় গল। চামিকা করুনারত্নে ১৬, শাহান আরাচিগে ১৪ এবং অধিনায়ক দাসুন শানাকা ৯ বলে অপরাজিত ২০ রানের ঝোড়ো ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। ২৫ বল হাতে রেখেই ৫ উইকেটের জয় নিশ্চিত করে গল।

আরও পড়ুনঃ  ১১-দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ ঘোষণা

এলপিএলের আগের পাঁচ আসরে গলের কোনো দল তিনবার ফাইনালে উঠেও শিরোপা জিততে পারেনি। ষষ্ঠ আসরে এসে প্রথমবারের মতো ট্রফি ঘরে তুলল গল। অন্যদিকে শিরোপার লড়াইয়ে আবারও হতাশ হতে হলো জ্যাফনা কিংসকে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

হৃদয়-সাকিবদের হারিয়ে এলপিএলের চ্যাম্পিয়ন সোহানের গল

আপডেটের সময়: ০৯:১১:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬

সাকিব আল হাসানের দুর্দান্ত বোলিংয়েও ফাইনালে জ্যাফনা কিংসকে হারানো থেকে গলকে থামানো যায়নি। ব্যাটারদের ব্যর্থতার পর বল হাতে টি-টোয়েন্টি ক্যারিয়ারের শেষ ফাইনালে দারুণ বোলিং করেও দলকে শিরোপা এনে দিতে পারেননি সাকিব। কলম্বোয় শনিবার রাতে জ্যাফনা কিংসকে ৫ উইকেটে হারিয়ে লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) ষষ্ঠ আসরের চ্যাম্পিয়ন হয়েছে গল।

টস জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে জ্যাফনা। পাওয়ার প্লের মধ্যেই দুই উইকেট হারায় তারা। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় বড় সংগ্রহ গড়তে পারেনি টুর্নামেন্টের সফলতম দলটি। ১৯.৩ ওভারে ১২৩ রানে অলআউট হয় জ্যাফনা।

আরও পড়ুনঃ  ১১-দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ ঘোষণা

দলের হয়ে সর্বোচ্চ ৩২ বলে ৪১ রান করেন কামিল মিশারা। শেষদিকে চামিন্দা উইক্রামাসিংহে ১৬ বলে ২৪ রান করে কিছুটা প্রতিরোধ গড়েন। গলের হয়ে চারিথ আসালাঙ্কা ও ইশান মালিঙ্গা তিনটি করে উইকেট নেন।

জ্যাফনার ইনিংসে বড় ধাক্কা দেন সাকিব আল হাসান। নবম ওভারে বোলিংয়ে এসে একই ওভারে থমাস রজার্স ও দিনুরা কালুপাহানাকে সাজঘরে ফেরান তিনি। রজার্স ২৭ বলে ৩৪ এবং কালুপাহানা ১৯ বলে ৩১ রান করেন।

আরও পড়ুনঃ  গানে অপূর্বর নতুন যাত্রায় কুমার বিশ্বজিৎ ও ফাহমিদার শুভেচ্ছা

৪ ওভারে মাত্র ১৫ রান দিয়ে ২ উইকেট নিয়ে গলের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন সাকিব। টি-টোয়েন্টিতে ১৭তম ফাইনাল খেলতে নেমে এটিই ফাইনালে তার সেরা বোলিং। তবে ব্যাট হাতে সাত নম্বরে নেমে ১৩ বলে মাত্র ৯ রান করেন তিনি।

এদিকে ফাইনালে জ্বলে উঠতে পারেননি তাওহীদ হৃদয়ও। চার নম্বরে ব্যাট করতে নেমে ১০ বলে ১০ রান করে আউট হন বাংলাদেশের এই ব্যাটার। তবে পুরো টুর্নামেন্টে পাঁচ ইনিংসে ৭৫.৫০ গড় ও ১৯৮.৬৮ স্ট্রাইক রেটে ১৫১ রান করেছেন হৃদয়।

জ্যাফনার দেওয়া ১২৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে ধাক্কা খেলেও পরে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় গল। চামিকা করুনারত্নে ১৬, শাহান আরাচিগে ১৪ এবং অধিনায়ক দাসুন শানাকা ৯ বলে অপরাজিত ২০ রানের ঝোড়ো ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। ২৫ বল হাতে রেখেই ৫ উইকেটের জয় নিশ্চিত করে গল।

আরও পড়ুনঃ  ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচন, ভোট দেবেন এমপিরা