ঢাকা ১২:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ঢাকা ট্যাক্সেস বার এসোসিয়েশন বেনাভোলেন্ট অর্থ বার এসোসিয়েশন ফান্ডে অর্থ প্রদান করলেন জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম। আইডি নম্বর S01731 দ্রুত দশম ওয়েজবোর্ড ঘোষণার দাবি সাংবাদিক নেতাদের জুলাই আন্দোলন নিয়ে বিতর্কিত মন্তব্যে আলোচনায় ছিলেন আরাফাত প্রফেসর ইউনূসের সঙ্গে দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রীর সাক্ষাৎ ঝাড়খণ্ডে চাকরির পরীক্ষা বাতিলের দাবিতে বিক্ষোভ, অনশনে ছাত্রনেতা ভারতের টেস্ট দলে কাশ্মিরি পেসার আকিব নবি পাকিস্তানে থানায় আত্মঘাতী হামলা, নিহত ১৭ টাঙ্গুয়ার হাওরের ইসিএ এলাকায় ইঞ্জিনচালিত নৌযান নিষিদ্ধ ‘শেখ হাসিনার ভাষায় কথা বলছে বিরোধী দল’ চোখে ব্যান্ডেজ বেঁধে নাসীরউদ্দীনের প্রতীকী প্রতিবাদ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

১৬ ডিআইজির বাধ্যতামূলক অবসর ‘রুটিন প্রক্রিয়া’: স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশের ১৬ জন ডিআইজিকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্তকে স্বাভাবিক প্রশাসনিক প্রক্রিয়া হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, নিয়োগ, বদলি, পদোন্নতি কিংবা শৃঙ্খলামূলক ব্যবস্থা—সবই মন্ত্রণালয়ের নিয়মিত কার্যক্রমের অংশ এবং এর কোনো নির্দিষ্ট সময়সীমা নেই।

সোমবার (৪ মে) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে কথা বলেন তিনি। মন্ত্রী জানান, এসব সিদ্ধান্ত প্রতিদিনের কাজের অংশ হিসেবেই নেওয়া হয় এবং তা চলমান প্রক্রিয়ার মধ্যেই পড়ে।

আরও পড়ুনঃ  মহাসড়কে বাড়ছে ডাকাতির দৌরাত্ম্য, আতঙ্কে যাত্রী ও পরিবহন খাত

অবসরে পাঠানো কর্মকর্তাদের বিরুদ্ধে রাজনৈতিক সম্পৃক্ততার কোনো অভিযোগ ছিল কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়গুলো সম্পূর্ণভাবে মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ যাচাই-বাছাইয়ের আওতায় পড়ে। সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে যেন কারও প্রতি অন্যায় না হয়, সে বিষয়টি গুরুত্ব দিয়েই দেখা হয়েছে।

আরও পড়ুনঃ  সামগ্রিকভাবে সাহসী সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার: আসিফ মাহমুদ

এর আগে রোববার (৩ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে ১৬ জন কর্মকর্তাকে অবসরে পাঠানোর তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, সংশ্লিষ্ট কর্মকর্তারা বিধি অনুযায়ী সব ধরনের অবসর সুবিধা পাবেন এবং জনস্বার্থে এ সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর করা হয়েছে।

আরও পড়ুনঃ  ‘আওয়ামী লীগ দেশকে ধ্বংস করতে চেয়েছিল’—শিক্ষামন্ত্রী

অবসরপ্রাপ্তদের তালিকায় বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিট ও দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তারা রয়েছেন। এর মধ্যে এন্টি টেরোরিজম ইউনিট, হাইওয়ে পুলিশ, সিআইডি, পুলিশ অধিদপ্তর, এনএসআই, পুলিশ স্টাফ কলেজসহ বিভিন্ন সংস্থার দায়িত্বশীল পদে থাকা কর্মকর্তারাও অন্তর্ভুক্ত।

উল্লেখ্য, এর আগেও গত ২২ এপ্রিল ডিআইজি ও অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার আরও ১৩ জন কর্মকর্তাকে একইভাবে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছিল।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ঢাকা ট্যাক্সেস বার এসোসিয়েশন বেনাভোলেন্ট অর্থ বার এসোসিয়েশন ফান্ডে অর্থ প্রদান করলেন জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম। আইডি নম্বর S01731

১৬ ডিআইজির বাধ্যতামূলক অবসর ‘রুটিন প্রক্রিয়া’: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেটের সময়: ০৪:৫২:৩৮ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬

পুলিশের ১৬ জন ডিআইজিকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্তকে স্বাভাবিক প্রশাসনিক প্রক্রিয়া হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, নিয়োগ, বদলি, পদোন্নতি কিংবা শৃঙ্খলামূলক ব্যবস্থা—সবই মন্ত্রণালয়ের নিয়মিত কার্যক্রমের অংশ এবং এর কোনো নির্দিষ্ট সময়সীমা নেই।

সোমবার (৪ মে) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে কথা বলেন তিনি। মন্ত্রী জানান, এসব সিদ্ধান্ত প্রতিদিনের কাজের অংশ হিসেবেই নেওয়া হয় এবং তা চলমান প্রক্রিয়ার মধ্যেই পড়ে।

আরও পড়ুনঃ  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৮০