ঢাকা ১১:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সমালোচনার মুখে টিকটক লাইভে তরুণীর মৃত্যু, ঘিরে চাঞ্চল্য বিসিবির লেভেল-২ কোচিং কোর্সে পাস মাত্র ৮, ফেল ২৪ স্বজনপ্রীতিভিত্তিক ব্যবসার সুযোগ থাকবে না: অর্থমন্ত্রী আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৩৫ হাজার টাকা চাঁদপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ ভিসার এশিয়া-প্যাসিফিক প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত ৩ পাটকল চালু হচ্ছে, কর্মসংস্থান হবে ১১ হাজারের বেশি তিক্ততা ভুলে দুই প্রতিবেশীর এগিয়ে যাওয়ার বার্তা রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী এখনও চূড়ান্ত হয়নি: চিফ হুইপ ভারতের ভূমিকা নিয়ে বাংলাদেশের জনগণের মধ্যে সন্দেহ রয়েছে: তথ্য উপদেষ্টা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

১ জুলাই থেকে সারাদেশে বাংলা কিউআর কোড ব্যবহার বাধ্যতামূলক

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৬:২১:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
  • ৩৩ সময় দেখুন

দেশে ক্যাশলেস লেনদেনকে আরও জনপ্রিয় ও সহজতর করতে বাংলা কিউআর কোড (বাংলা QR Code) ব্যবহার বাধ্যতামূলক করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন এই ব্যবস্থা আগামী ১ জুলাই থেকে সারাদেশে কার্যকর হবে।

বৃহস্পতিবার (২৫ জুন) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে আয়োজিত এক অনুষ্ঠানে কেন্দ্রীয় ব্যাংকের শীর্ষ কর্মকর্তারা ‘বাংলা কিউআর কোড ক্যাম্পেইন’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ উপলক্ষে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে একটি মেলারও আয়োজন করা হয়।

আরও পড়ুনঃ  রাষ্ট্রপতি পদে ড. ইউনূসকে কোনো প্রস্তাব নয়, আলোচনায় মির্জা ফখরুল: প্রতিবেদন

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, একীভূত এই কিউআর কোড ব্যবস্থার মাধ্যমে বিভিন্ন ব্যাংক ও মোবাইল আর্থিক সেবার গ্রাহকরা সহজেই ডিজিটাল লেনদেন সম্পন্ন করতে পারবেন। এতে লেনদেন প্রক্রিয়া আরও স্বচ্ছ, নিরাপদ ও সময়সাশ্রয়ী হবে।

আরও পড়ুনঃ  জুলাইযোদ্ধাদের সিএনজি ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী

তারা আরও বলেন, ডিজিটাল লেনদেনের প্রসার ঘটলে নগদ অর্থের ব্যবহার কমবে, ফলে টাকা ছাপানো ও ব্যবস্থাপনার ব্যয় হ্রাস পাবে। একই সঙ্গে আর্থিক লেনদেনের স্বচ্ছতা বৃদ্ধি পাওয়ায় সরকারের রাজস্ব আয়ও বাড়বে বলে আশা করা হচ্ছে।

ক্যাম্পেইনের উদ্বোধন শেষে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরসহ শীর্ষ কর্মকর্তারা মেলায় অংশ নেওয়া বিভিন্ন প্রতিষ্ঠানের স্টল পরিদর্শন করেন। মেলায় দেশের শীর্ষস্থানীয় রিটেইল প্রতিষ্ঠানগুলোর মধ্যে স্বপ্ন, আগোরাসহ বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নেয়।

আরও পড়ুনঃ  জুলাই আন্দোলনের খবর প্রচার করা টিভি বন্ধের নির্দেশের দাবি, ট্রাইব্যুনালে কল রেকর্ড

বাংলাদেশ ব্যাংক আশা করছে, বাংলা কিউআর কোড চালুর মাধ্যমে দেশের ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেম আরও শক্তিশালী হবে এবং নগদবিহীন অর্থনৈতিক কার্যক্রম সম্প্রসারণে নতুন গতি সঞ্চার করবে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

সমালোচনার মুখে টিকটক লাইভে তরুণীর মৃত্যু, ঘিরে চাঞ্চল্য

১ জুলাই থেকে সারাদেশে বাংলা কিউআর কোড ব্যবহার বাধ্যতামূলক

আপডেটের সময়: ০৬:২১:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

দেশে ক্যাশলেস লেনদেনকে আরও জনপ্রিয় ও সহজতর করতে বাংলা কিউআর কোড (বাংলা QR Code) ব্যবহার বাধ্যতামূলক করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন এই ব্যবস্থা আগামী ১ জুলাই থেকে সারাদেশে কার্যকর হবে।

বৃহস্পতিবার (২৫ জুন) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে আয়োজিত এক অনুষ্ঠানে কেন্দ্রীয় ব্যাংকের শীর্ষ কর্মকর্তারা ‘বাংলা কিউআর কোড ক্যাম্পেইন’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ উপলক্ষে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে একটি মেলারও আয়োজন করা হয়।

আরও পড়ুনঃ  রাষ্ট্রপতি পদে ড. ইউনূসকে কোনো প্রস্তাব নয়, আলোচনায় মির্জা ফখরুল: প্রতিবেদন

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, একীভূত এই কিউআর কোড ব্যবস্থার মাধ্যমে বিভিন্ন ব্যাংক ও মোবাইল আর্থিক সেবার গ্রাহকরা সহজেই ডিজিটাল লেনদেন সম্পন্ন করতে পারবেন। এতে লেনদেন প্রক্রিয়া আরও স্বচ্ছ, নিরাপদ ও সময়সাশ্রয়ী হবে।

আরও পড়ুনঃ  জুলাই আন্দোলনের খবর প্রচার করা টিভি বন্ধের নির্দেশের দাবি, ট্রাইব্যুনালে কল রেকর্ড

তারা আরও বলেন, ডিজিটাল লেনদেনের প্রসার ঘটলে নগদ অর্থের ব্যবহার কমবে, ফলে টাকা ছাপানো ও ব্যবস্থাপনার ব্যয় হ্রাস পাবে। একই সঙ্গে আর্থিক লেনদেনের স্বচ্ছতা বৃদ্ধি পাওয়ায় সরকারের রাজস্ব আয়ও বাড়বে বলে আশা করা হচ্ছে।

ক্যাম্পেইনের উদ্বোধন শেষে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরসহ শীর্ষ কর্মকর্তারা মেলায় অংশ নেওয়া বিভিন্ন প্রতিষ্ঠানের স্টল পরিদর্শন করেন। মেলায় দেশের শীর্ষস্থানীয় রিটেইল প্রতিষ্ঠানগুলোর মধ্যে স্বপ্ন, আগোরাসহ বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নেয়।

আরও পড়ুনঃ  তথ্যমন্ত্রীর গ্রামের বাড়িতে মার্কিন রাষ্ট্রদূত, ইলিশ-রসমালাইয়ে বরিশালের স্বাদ