ঢাকা ১১:১৯ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
জামালপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, সহকারী জজ নিহত সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রী-প্রতিমন্ত্রীর শোক এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ জুলাই আন্দোলনের খবর প্রচার করা টিভি বন্ধের নির্দেশের দাবি, ট্রাইব্যুনালে কল রেকর্ড ‘পড়াশোনা না করলে বাড়তি নম্বর দিয়ে সন্তুষ্ট নই’: শিক্ষামন্ত্রী এসএসসির ফলাফলে ছেলেদের চেয়ে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫-এও ব্যবধান শিক্ষক নিয়োগে আগের নিয়মই বহাল, ম্যানেজিং কমিটিকে ক্ষমতা দেওয়ার সিদ্ধান্ত হয়নি বিএনপির মহাসচিব পদে রিজভী এগিয়ে, আলোচনায় আরও কয়েকজন তথ্যমন্ত্রীর গ্রামের বাড়িতে মার্কিন রাষ্ট্রদূত, ইলিশ-রসমালাইয়ে বরিশালের স্বাদ গুম হওয়া সোহেলের ছেলে এসএসসিতে উত্তীর্ণ, শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

তথ্যমন্ত্রীর গ্রামের বাড়িতে মার্কিন রাষ্ট্রদূত, ইলিশ-রসমালাইয়ে বরিশালের স্বাদ

বরিশাল সফরের দ্বিতীয় দিনে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনের গৌরনদীর গ্রামের বাড়িতে মধ্যাহ্নভোজে অংশ নিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন।

সোমবার (১০ আগস্ট) রাষ্ট্রদূত তথ্যমন্ত্রীর গৌরনদী উপজেলার বাসভবনে গেলে তাকে স্থানীয় ঐতিহ্যবাহী খাবার দিয়ে আপ্যায়ন করা হয়। তথ্যমন্ত্রীর ফেসবুক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুনঃ  নতুন মার্কিন হামলা হলে উপসাগরীয় জ্বালানি স্থাপনায় আঘাতের হুঁশিয়ারি ইরানের

মধ্যাহ্নভোজের আগে মন্ত্রীর বাড়ির আঙিনায় একটি গাছের চারা রোপণ করেন মার্কিন রাষ্ট্রদূত। এরপর দুপুরের খাবারে বরিশালের আঞ্চলিক খাবারের নানা আয়োজন করা হয়।

খাবারের তালিকায় ছিল বরিশালের ঐতিহ্যবাহী ইলিশ ও আইড়সহ বিভিন্ন ধরনের মাছের পদ। পাশাপাশি পরিবেশন করা হয় নানা ধরনের ভর্তা, ভাজি ও গ্রামবাংলার প্রচলিত দেশীয় খাবার।

আরও পড়ুনঃ  মক্কা প্রতিরক্ষা চুক্তিতে পরবর্তী ধাপে যোগ দিতে পারে মিসর

আয়োজনের মধ্য দিয়ে মার্কিন অতিথির সামনে বরিশালের স্থানীয় খাদ্যসংস্কৃতি ও বাঙালির ঐতিহ্যবাহী আতিথেয়তার চিত্র তুলে ধরা হয়। নদী ও প্রকৃতিনির্ভর বরিশালের খাবারের বৈচিত্র্যও উঠে আসে এই মধ্যাহ্নভোজে।

আরও পড়ুনঃ  ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান পাকিস্তানের

খাবারের শেষ পর্বে ছিল স্থানীয় মিষ্টান্ন। গৌরনদীর পরিচিত শচীন ঘোষের রসমালাই, দধি ও বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী মিষ্টি পরিবেশন করা হয়।

কূটনৈতিক ব্যস্ততার বাইরে স্থানীয় মানুষের জীবনযাপন, খাবার ও সংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ তৈরি হওয়ায় মার্কিন রাষ্ট্রদূতের বরিশাল সফরের দ্বিতীয় দিনের এই আয়োজন ভিন্নমাত্রা পেয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

জামালপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, সহকারী জজ নিহত

তথ্যমন্ত্রীর গ্রামের বাড়িতে মার্কিন রাষ্ট্রদূত, ইলিশ-রসমালাইয়ে বরিশালের স্বাদ

আপডেটের সময়: ১০:১০:০৭ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬

বরিশাল সফরের দ্বিতীয় দিনে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনের গৌরনদীর গ্রামের বাড়িতে মধ্যাহ্নভোজে অংশ নিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন।

সোমবার (১০ আগস্ট) রাষ্ট্রদূত তথ্যমন্ত্রীর গৌরনদী উপজেলার বাসভবনে গেলে তাকে স্থানীয় ঐতিহ্যবাহী খাবার দিয়ে আপ্যায়ন করা হয়। তথ্যমন্ত্রীর ফেসবুক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুনঃ  এসএসসির ফলাফলে ছেলেদের চেয়ে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫-এও ব্যবধান

মধ্যাহ্নভোজের আগে মন্ত্রীর বাড়ির আঙিনায় একটি গাছের চারা রোপণ করেন মার্কিন রাষ্ট্রদূত। এরপর দুপুরের খাবারে বরিশালের আঞ্চলিক খাবারের নানা আয়োজন করা হয়।

খাবারের তালিকায় ছিল বরিশালের ঐতিহ্যবাহী ইলিশ ও আইড়সহ বিভিন্ন ধরনের মাছের পদ। পাশাপাশি পরিবেশন করা হয় নানা ধরনের ভর্তা, ভাজি ও গ্রামবাংলার প্রচলিত দেশীয় খাবার।

আরও পড়ুনঃ  বাবা হারানো মেসিকে সান্ত্বনা দিল বার্সা-রিয়াল

আয়োজনের মধ্য দিয়ে মার্কিন অতিথির সামনে বরিশালের স্থানীয় খাদ্যসংস্কৃতি ও বাঙালির ঐতিহ্যবাহী আতিথেয়তার চিত্র তুলে ধরা হয়। নদী ও প্রকৃতিনির্ভর বরিশালের খাবারের বৈচিত্র্যও উঠে আসে এই মধ্যাহ্নভোজে।

আরও পড়ুনঃ  বেসরকারি হাসপাতাল-ক্লিনিকের লাইসেন্স হবে দুই বছরের