ঢাকা ০৮:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ধর্ষণ মামলায় ১৬ বছর পর যুবকের ১০ বছরের আটকাদেশ জামানতবিহীন ঋণ বাড়াতে উদ্যোগ নেবে সরকার: বাণিজ্যমন্ত্রী হজে যেতে ইচ্ছুকদের জন্য বড় সুখবর, বাড়ল বাংলাদেশের কোটা অভ্যন্তরীণ নিরাপত্তা খাত ঢেলে সাজাতে ৯২ প্রকল্পের উদ্যোগ সরকারের মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ক্রিকেট-ফুটবল ঘিরে অনলাইন জুয়া, টাকা পাচার হতো বিদেশে হাসিনাকে ফেরাতে আনুষ্ঠানিক কোনো শর্ত দেয়নি ভারত: শামা ওবায়েদ একই সঙ্গে বরখাস্ত হলেন সেনাবাহিনীর কর্মকর্তা দম্পতি নামাজ পড়ার পরামর্শ দেওয়ায় নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বাধ্যতামূলক হচ্ছে ১০ ধরনের খেলাধুলা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

অপরাজিত থেকেও বিশ্বকাপ থেকে বিদায় ইরান, নকআউটে ৩২ দলের লড়াই শুরু

বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ হয়েছে নাটকীয়তায় ভরপুর। ৪৮ দলের এই আসর থেকে বিদায় নিয়েছে ১৬ দল, আর নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে ৩২টি দল। এখন থেকে প্রতিটি ম্যাচই ‘ডু অর ডাই’—একটি হারই শেষ করে দিতে পারে শিরোপা জয়ের স্বপ্ন।

গ্রুপ পর্বের শেষ দিনে অস্ট্রিয়া ও আলজেরিয়ার ৩-৩ গোলের রোমাঞ্চকর ড্রয়ের মধ্য দিয়ে নিশ্চিত হয়েছে রাউন্ড অব ৩২-এর সব দল। ম্যাচের ফলাফলে গ্রুপ রানার্সআপ হিসেবে নকআউটে ওঠে অস্ট্রিয়া। অন্যদিকে সেরা তৃতীয় স্থান অধিকারী দলগুলোর একটি হিসেবে জায়গা করে নেয় আলজেরিয়া।

আরও পড়ুনঃ  পাঁচ গোলের আক্ষেপ নিয়েই বেলজিয়াম জাতীয় দলকে বিদায় জানালেন লুকাকু

এবারের ৪৮ দলের বিশ্বকাপে ১২টি গ্রুপের শীর্ষ দুই দলের পাশাপাশি সেরা আটটি তৃতীয় স্থান অধিকারী দল নকআউটে ওঠার সুযোগ পেয়েছে। সেই হিসেবে শেষ ৩২-এ জায়গা নিশ্চিত করেছে ডিআর কঙ্গো, সুইডেন, ঘানা, ইকুয়েডর, বসনিয়া ও হার্জেগোভিনা, আলজেরিয়া, প্যারাগুয়ে ও সেনেগাল।

ডিআর কঙ্গো, সুইডেন, ঘানা, ইকুয়েডর, বসনিয়া ও হার্জেগোভিনা, আলজেরিয়া এবং প্যারাগুয়ে একটি করে জয় ও একটি ড্র থেকে ৪ পয়েন্ট সংগ্রহ করে নকআউটে ওঠে। অন্যদিকে সেনেগাল মাত্র ৩ পয়েন্ট নিয়েও +২ গোল ব্যবধানে সেরা তৃতীয় দল হিসেবে শেষ ৩২-এ জায়গা করে নেয়।

আরও পড়ুনঃ  ১০৪ রানের উদ্বোধনী জুটিতে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশের মেয়েরা

সবচেয়ে হতাশাজনক বিদায় হয়েছে ইরানের। গ্রুপ পর্বে কোনো ম্যাচ না হারিয়েও তারা নকআউটে উঠতে পারেনি। ৩ পয়েন্ট ও শূন্য গোল ব্যবধান নিয়ে তারা বাদ পড়ে। একই পয়েন্ট পাওয়া দক্ষিণ কোরিয়া (-১) ও স্কটল্যান্ড (-৩) গোল ব্যবধানেও পিছিয়ে থাকায় তারাও বিদায় নেয়। অন্যদিকে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ে মাত্র ২ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে।

আরও পড়ুনঃ  অশ্রুসিক্ত বিদায় পচেত্তিনোর, ম্যানইউর প্রস্তাব ফেরানো কঠিন ছিল

গ্রুপ পর্বের ৭০টি ম্যাচ শেষে শুরু হচ্ছে বিশ্বকাপের সবচেয়ে উত্তেজনাপূর্ণ অধ্যায়। আজ রাত থেকেই মাঠে গড়াবে রাউন্ড অব ৩২-এর লড়াই। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক কানাডার মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। এরপর প্রতিদিনই অনুষ্ঠিত হবে হাইভোল্টেজ নকআউট ম্যাচ, যেখানে প্রতিটি জয় দলগুলোকে শিরোপার আরও এক ধাপ কাছে নিয়ে যাবে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ধর্ষণ মামলায় ১৬ বছর পর যুবকের ১০ বছরের আটকাদেশ

অপরাজিত থেকেও বিশ্বকাপ থেকে বিদায় ইরান, নকআউটে ৩২ দলের লড়াই শুরু

আপডেটের সময়: ০৫:৫১:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬

বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ হয়েছে নাটকীয়তায় ভরপুর। ৪৮ দলের এই আসর থেকে বিদায় নিয়েছে ১৬ দল, আর নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে ৩২টি দল। এখন থেকে প্রতিটি ম্যাচই ‘ডু অর ডাই’—একটি হারই শেষ করে দিতে পারে শিরোপা জয়ের স্বপ্ন।

গ্রুপ পর্বের শেষ দিনে অস্ট্রিয়া ও আলজেরিয়ার ৩-৩ গোলের রোমাঞ্চকর ড্রয়ের মধ্য দিয়ে নিশ্চিত হয়েছে রাউন্ড অব ৩২-এর সব দল। ম্যাচের ফলাফলে গ্রুপ রানার্সআপ হিসেবে নকআউটে ওঠে অস্ট্রিয়া। অন্যদিকে সেরা তৃতীয় স্থান অধিকারী দলগুলোর একটি হিসেবে জায়গা করে নেয় আলজেরিয়া।

আরও পড়ুনঃ  পর্দায় রোনালদো, সঙ্গে থিয়েরি অঁরি; কমেডি সিরিজে নতুন চমক

এবারের ৪৮ দলের বিশ্বকাপে ১২টি গ্রুপের শীর্ষ দুই দলের পাশাপাশি সেরা আটটি তৃতীয় স্থান অধিকারী দল নকআউটে ওঠার সুযোগ পেয়েছে। সেই হিসেবে শেষ ৩২-এ জায়গা নিশ্চিত করেছে ডিআর কঙ্গো, সুইডেন, ঘানা, ইকুয়েডর, বসনিয়া ও হার্জেগোভিনা, আলজেরিয়া, প্যারাগুয়ে ও সেনেগাল।

ডিআর কঙ্গো, সুইডেন, ঘানা, ইকুয়েডর, বসনিয়া ও হার্জেগোভিনা, আলজেরিয়া এবং প্যারাগুয়ে একটি করে জয় ও একটি ড্র থেকে ৪ পয়েন্ট সংগ্রহ করে নকআউটে ওঠে। অন্যদিকে সেনেগাল মাত্র ৩ পয়েন্ট নিয়েও +২ গোল ব্যবধানে সেরা তৃতীয় দল হিসেবে শেষ ৩২-এ জায়গা করে নেয়।

আরও পড়ুনঃ  মাঠে মাঠে খেলার আয়োজন, লক্ষ্য সামাজিক বিপ্লব—ক্রীড়া প্রতিমন্ত্রী

সবচেয়ে হতাশাজনক বিদায় হয়েছে ইরানের। গ্রুপ পর্বে কোনো ম্যাচ না হারিয়েও তারা নকআউটে উঠতে পারেনি। ৩ পয়েন্ট ও শূন্য গোল ব্যবধান নিয়ে তারা বাদ পড়ে। একই পয়েন্ট পাওয়া দক্ষিণ কোরিয়া (-১) ও স্কটল্যান্ড (-৩) গোল ব্যবধানেও পিছিয়ে থাকায় তারাও বিদায় নেয়। অন্যদিকে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ে মাত্র ২ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে।

আরও পড়ুনঃ  সাফ সেমিফাইনালে বাংলাদেশের একাদশে দুই পরিবর্তন, রেকর্ড ৮ প্রবাসী ফুটবলার