ঢাকা ০৫:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
জামায়াতকে নিষিদ্ধের তিন দিনের মাথায় সরকার পালাতে বাধ্য হয়েছিল: ডা. শফিকুর রহমান পাকিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ৩২ বাঁশখালীতে মৎস্যঘের দখল নিয়ে গোলাগুলি, নিহত ১ শিক্ষার্থীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, কুয়াকাটা মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহকারী সাময়িক বরখাস্ত রাজধানীর পাশে কেরানীগঞ্জে ইয়াবা তৈরির কারখানায় র‌্যাবের অভিযান, আটক ৪ ফিফার নিষেধাজ্ঞা উঠে গেলে বাংলাদেশের গ্রুপেই খেলবে নেপাল ধান রোপণের সময় বিদ্যুৎস্পৃষ্টে কৃষি শ্রমিকের মৃত্যু জুলাইয়ের অর্জন ১৮ কোটি মানুষের, কোনো ব্যক্তি বা দলের নয়: জামায়াত আমির পাকিস্তানের বেলুচিস্তানে কয়লা খনিতে বিস্ফোরণ, নিহত ৩৪ শ্রমিক ১২ বছরের সেই শিশুর গর্ভে জন্ম নেওয়া নবজাতকের ডিএনএ নমুনা সংগ্রহ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

অসংক্রামক রোগ প্রতিরোধে পুষ্টিবিদদের ভূমিকা জোরদারের তাগিদ

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০১:৫০:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • ১২ সময় দেখুন

দেশে অসংক্রামক রোগ প্রতিরোধ, জনস্বাস্থ্যের উন্নয়ন এবং প্রমাণভিত্তিক পুষ্টিসেবা নিশ্চিত করতে পুষ্টিবিদ ও পথ্যবিদদের ভূমিকা আরও শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। তাদের মতে, আধুনিক পথ্য ব্যবস্থাপনা ও দক্ষ মানবসম্পদ গড়ে তোলার মাধ্যমে রোগীদের আরও কার্যকর চিকিৎসাসেবা নিশ্চিত করা সম্ভব।

বুধবার (২৯ জুলাই) রাজধানীর সার্ডাপ (CIRDAP) মিলনায়তনে ‘উন্নত রোগী সেবা নিশ্চিত করতে ক্লিনিক্যাল পথ্যবিদ্যার অগ্রগতি’ শীর্ষক জাতীয় সংলাপে এসব মতামত তুলে ধরা হয়। ‘সুস্বাস্থ্যের বাংলাদেশ’-এর উদ্যোগে আয়োজিত এ সংলাপে চিকিৎসক, পুষ্টিবিদ, শিক্ষাবিদ, গবেষক এবং স্বাস্থ্য খাতের নীতিনির্ধারকেরা অংশ নেন।

আরও পড়ুনঃ  আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৬৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ‘সুস্বাস্থ্যের বাংলাদেশ’-এর চেয়ারম্যান ও বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদের (বিএমআরসি) পরিচালক ডা. কাজী সাইফউদ্দীন বেননূর বলেন, পুষ্টিবিদদের গবেষণায় আরও সক্রিয় হতে হবে এবং গবেষণার ফলাফল জনকল্যাণে কাজে লাগানোর পাশাপাশি পুষ্টিভিত্তিক উদ্যোক্তা তৈরিতেও গুরুত্ব দিতে হবে। এ ক্ষেত্রে বিএমআরসির সহযোগিতার আশ্বাসও দেন তিনি।

প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা. এস. এম. জিয়াউদ্দিন হায়দার বলেন, দেশের স্বাস্থ্যব্যবস্থাকে চিকিৎসানির্ভর না রেখে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবার দিকে এগিয়ে নিতে হবে। তিনি বলেন, স্বাস্থ্যকর্মীদের সংখ্যা ও দক্ষতা বাড়ানোর পাশাপাশি মূল চিকিৎসা ব্যবস্থায় পুষ্টিবিদদের সম্পৃক্ততা বৃদ্ধি এখন সময়ের দাবি।

তিনি আরও জানান, মাঠপর্যায় পর্যন্ত পথ্যবিদদের কার্যক্রম সম্প্রসারণ, শিক্ষার মানোন্নয়ন, যুগোপযোগী পাঠ্যক্রম প্রণয়ন এবং ভবিষ্যতে ডায়েটিশিয়ানদের জন্য একটি সুনির্দিষ্ট নিয়ন্ত্রক (রেগুলেটরি) ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বারডেম হাসপাতালের প্রধান পুষ্টিবিদ শামসুন্নাহার মহুয়া। তিনি বলেন, অপুষ্টি, স্থূলতা, ডায়াবেটিস, হৃদরোগ, কিডনি রোগ ও ক্যানসারের মতো অসংক্রামক রোগ মোকাবিলায় বৈজ্ঞানিক পুষ্টিসেবার গুরুত্ব দিন দিন বাড়ছে। এ জন্য দক্ষ জনবল তৈরি, পেশাগত সক্ষমতা বৃদ্ধি এবং গবেষণার পরিধি সম্প্রসারণ অপরিহার্য।

সংলাপের শুরুতে স্বাগত বক্তব্য দেন ‘সুস্বাস্থ্যের বাংলাদেশ’-এর সদস্য সাইদ মো. বাকী বিল্লাহ টুটুল এবং এভারকেয়ার হাসপাতালের প্রিন্সিপাল ডায়েটিশিয়ান তামান্না চৌধুরী। সমাপনী বক্তব্য দেন কন্টিনেন্টাল হাসপাতালের চিফ ডায়েটিশিয়ান চৌধুরী তাসনিম হাসিন।

আলোচনায় হেলথ সেক্টর রিফর্ম কমিটির সদস্য ও গবেষক ডা. লিয়াকত আলী পেশাদার ডায়েটিশিয়ানদের জন্য সরকারি নিবন্ধন ও লাইসেন্সিং বাধ্যতামূলক করার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া রেনেটা ফার্মাসিউটিক্যালসের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকারি-বেসরকারি অংশীদারিত্বের মাধ্যমে পথ্য উন্নয়ন ও উৎপাদনের সুযোগ আরও সম্প্রসারণের আহ্বান জানান।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

জামায়াতকে নিষিদ্ধের তিন দিনের মাথায় সরকার পালাতে বাধ্য হয়েছিল: ডা. শফিকুর রহমান

অসংক্রামক রোগ প্রতিরোধে পুষ্টিবিদদের ভূমিকা জোরদারের তাগিদ

আপডেটের সময়: ০১:৫০:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬