ঢাকা ০৬:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৫ ঘণ্টা পর জামালপুরে দূরপাল্লার বাস চলাচল স্বাভাবিক গাজায় ভয়াবহ পয়ঃনিষ্কাশন সংকট, প্রতিদিন সাগরে যাচ্ছে ৪০ হাজার ঘনমিটার বর্জ্য নেপালের ভয়াবহ বন্যায় ৯১ বছরের গুণা মায়ার অবিশ্বাস্য বেঁচে ফেরা কুয়েত ও আমিরাতে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা ইরাকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মৃত্যু, ২৫ দিন পর দেশে ফিরল রেজাউলের লাশ অসুস্থ হয়ে মিডটার্মে অনুপস্থিত, দিতে হবে জরিমানা—ক্ষুব্ধ বেরোবির শিক্ষার্থীরা কম্বোডিয়ার স্ক্যাম কম্পাউন্ড থেকে উদ্ধার ৩৮ বাংলাদেশি দেশে ফিরেছেন মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন আমিরাতের প্রেসিডেন্ট এশিয়া-ইউরোপে চামড়াজাত পণ্যের বাজার বাড়াতে সরকারের নতুন উদ্যোগ শাড়ি প্রতারণার অভিযোগে তিশার বিরুদ্ধে পিবিআইয়ের তদন্তে যা উঠে এলো
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

অসুস্থ হয়ে মিডটার্মে অনুপস্থিত, দিতে হবে জরিমানা—ক্ষুব্ধ বেরোবির শিক্ষার্থীরা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৬:০৩:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • ১৪ সময় দেখুন

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) অসুস্থতার কারণে মিড সেমিস্টার পরীক্ষায় অনুপস্থিত হলে জরিমানা দিয়ে পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন শিক্ষার্থীরা। এ ক্ষেত্রে স্নাতক (সম্মান) পর্যায়ের শিক্ষার্থীদের ১ হাজার ২০০ টাকা এবং স্নাতকোত্তরের শিক্ষার্থীদের ১ হাজার ৫০০ টাকা জরিমানা দিতে হবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। তাদের দাবি, অসুস্থতা বা অনিবার্য পরিস্থিতির কারণে পরীক্ষায় অনুপস্থিত হলে শিক্ষার্থীদের ওপর অতিরিক্ত আর্থিক চাপ তৈরি করা অযৌক্তিক।

যেভাবে কার্যকর হয়েছে সিদ্ধান্ত

বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সূত্রে জানা গেছে, গত ১১ জুন অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের ৫৭তম সভার সুপারিশের ভিত্তিতে ৩০ জুন সিন্ডিকেটের ১২তম সভায় সিদ্ধান্তটি অনুমোদন করা হয়। গত ১ জুলাই থেকে এটি কার্যকর হয়েছে।

আরও পড়ুনঃ  আইইউবির বিজনেস স্কুলের নতুন ডিন অধ্যাপক ইমরান রহমান

সিদ্ধান্ত অনুযায়ী, কোনো শিক্ষার্থী অসুস্থতার কারণে মিড সেমিস্টার পরীক্ষায় অনুপস্থিত হলে বিভাগীয় একাডেমিক কমিটির সুপারিশের ভিত্তিতে জরিমানা দিয়ে তাকে পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া যেতে পারে।

এ ক্ষেত্রে স্নাতক (সম্মান) শিক্ষার্থীকে ১ হাজার ২০০ টাকা এবং স্নাতকোত্তরের শিক্ষার্থীকে ১ হাজার ৫০০ টাকা দিতে হবে। পরীক্ষা-সংক্রান্ত ব্যয় নির্বাহের শর্তে প্রচলিত নিয়ম অনুযায়ী এ অর্থ আদায় করা হবে।

সিন্ডিকেটের সিদ্ধান্তে আরও বলা হয়েছে, পরীক্ষা সংশ্লিষ্ট শিক্ষকরা যথানিয়মে পারিতোষিক বিলের মাধ্যমে পরীক্ষার পারিতোষিক পাবেন।

শিক্ষার্থীদের ক্ষোভ

বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্তকে অদূরদর্শী বলে মন্তব্য করেছেন ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জাহেদুল ইসলাম। তার ভাষ্য, বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের। অসুস্থতা কারও নিয়ন্ত্রণে থাকে না। এমন পরিস্থিতিতে ১ হাজার ২০০ বা ১ হাজার ৫০০ টাকা জরিমানা নেওয়া শিক্ষার্থীদের জন্য বাড়তি চাপ তৈরি করবে।

আরও পড়ুনঃ  জানুয়ারিতে দুই পর্বে বিশ্ব ইজতেমা, প্রথম পর্ব ৮-১০ ও দ্বিতীয় পর্ব ১৫-১৭

জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী নেজাজ আহমেদ বলেন, বিশ্ববিদ্যালয়ের ৮ হাজারের বেশি শিক্ষার্থীর মধ্যে যেকোনো সময় কেউ অসুস্থতা, বিপদ বা পারিবারিক সমস্যার মুখে পড়তে পারেন। সবার আর্থিক সক্ষমতাও সমান নয়। তাই মিডটার্ম পরীক্ষাকে কেন্দ্র করে এমন জরিমানা আরোপ না করে শিক্ষার্থীদের বাস্তবতা বিবেচনায় নেওয়া উচিত।

পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তুহিন রানাও সিদ্ধান্তটি প্রত্যাহারের দাবি জানিয়েছেন। তার মতে, এত বেশি জরিমানা না নিয়ে চাইলে নামমাত্র ফি নির্ধারণ করা যেত।

আরও পড়ুনঃ  পাকিস্তানে আটক সেই অভিনন্দন এবার যাত্রীবাহী বিমানের পাইলট

প্রশাসনের ব্যাখ্যা

তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দাবি, জরিমানা আদায় করাই এ সিদ্ধান্তের মূল উদ্দেশ্য নয়। শিক্ষার্থীদের নিয়মিতভাবে মিডটার্ম পরীক্ষায় অংশগ্রহণে উৎসাহিত করতেই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ড. ফেরদৌস রহমান বলেন, জরিমানার বিষয়টি মূল উদ্দেশ্য নয়। কারণে-অকারণে শিক্ষার্থীদের মিডটার্ম পরীক্ষায় অনুপস্থিত থাকার প্রবণতা বেড়ে গেছে। যে হারে শিক্ষার্থীরা মিডটার্ম পরীক্ষায় অংশ নিচ্ছেন না, ফাইনাল পরীক্ষায় অনুপস্থিতির হার সে তুলনায় কম।

প্রশাসনের ভাষ্য, নতুন নিয়মের ফলে শিক্ষার্থীদের মিড সেমিস্টার পরীক্ষায় নিয়মিত অংশগ্রহণের প্রবণতা বাড়বে। তবে অসুস্থতার মতো অনিবার্য কারণে পরীক্ষায় অনুপস্থিত শিক্ষার্থীদের ক্ষেত্রেও জরিমানা দিতে হবে—এই বিষয়টির যৌক্তিকতা নিয়েই মূলত আপত্তি তুলেছেন শিক্ষার্থীরা।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

১৫ ঘণ্টা পর জামালপুরে দূরপাল্লার বাস চলাচল স্বাভাবিক

অসুস্থ হয়ে মিডটার্মে অনুপস্থিত, দিতে হবে জরিমানা—ক্ষুব্ধ বেরোবির শিক্ষার্থীরা

আপডেটের সময়: ০৬:০৩:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) অসুস্থতার কারণে মিড সেমিস্টার পরীক্ষায় অনুপস্থিত হলে জরিমানা দিয়ে পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন শিক্ষার্থীরা। এ ক্ষেত্রে স্নাতক (সম্মান) পর্যায়ের শিক্ষার্থীদের ১ হাজার ২০০ টাকা এবং স্নাতকোত্তরের শিক্ষার্থীদের ১ হাজার ৫০০ টাকা জরিমানা দিতে হবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। তাদের দাবি, অসুস্থতা বা অনিবার্য পরিস্থিতির কারণে পরীক্ষায় অনুপস্থিত হলে শিক্ষার্থীদের ওপর অতিরিক্ত আর্থিক চাপ তৈরি করা অযৌক্তিক।

যেভাবে কার্যকর হয়েছে সিদ্ধান্ত

বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সূত্রে জানা গেছে, গত ১১ জুন অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের ৫৭তম সভার সুপারিশের ভিত্তিতে ৩০ জুন সিন্ডিকেটের ১২তম সভায় সিদ্ধান্তটি অনুমোদন করা হয়। গত ১ জুলাই থেকে এটি কার্যকর হয়েছে।

আরও পড়ুনঃ  জুলাই জাদুঘর পরিদর্শনে আইপিইউ মহাসচিব অ্যান্ডা ফিলিপ

সিদ্ধান্ত অনুযায়ী, কোনো শিক্ষার্থী অসুস্থতার কারণে মিড সেমিস্টার পরীক্ষায় অনুপস্থিত হলে বিভাগীয় একাডেমিক কমিটির সুপারিশের ভিত্তিতে জরিমানা দিয়ে তাকে পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া যেতে পারে।

এ ক্ষেত্রে স্নাতক (সম্মান) শিক্ষার্থীকে ১ হাজার ২০০ টাকা এবং স্নাতকোত্তরের শিক্ষার্থীকে ১ হাজার ৫০০ টাকা দিতে হবে। পরীক্ষা-সংক্রান্ত ব্যয় নির্বাহের শর্তে প্রচলিত নিয়ম অনুযায়ী এ অর্থ আদায় করা হবে।

সিন্ডিকেটের সিদ্ধান্তে আরও বলা হয়েছে, পরীক্ষা সংশ্লিষ্ট শিক্ষকরা যথানিয়মে পারিতোষিক বিলের মাধ্যমে পরীক্ষার পারিতোষিক পাবেন।

শিক্ষার্থীদের ক্ষোভ

বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্তকে অদূরদর্শী বলে মন্তব্য করেছেন ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জাহেদুল ইসলাম। তার ভাষ্য, বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের। অসুস্থতা কারও নিয়ন্ত্রণে থাকে না। এমন পরিস্থিতিতে ১ হাজার ২০০ বা ১ হাজার ৫০০ টাকা জরিমানা নেওয়া শিক্ষার্থীদের জন্য বাড়তি চাপ তৈরি করবে।

আরও পড়ুনঃ  জামায়াতের লংমার্চ ঘিরে আওয়ামী লীগকে নিয়ে রাশেদ খাঁনের বিস্ফোরক অভিযোগ