ঢাকা ০৫:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

আইনশৃঙ্খলা নিয়ে কথা বলায় কটূক্তির অভিযোগ, ওয়াকআউটের পর নাহিদ

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:৫৪:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
  • ৮ সময় দেখুন

দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, বিরোধী দলের ওপর দমন-পীড়ন এবং সংসদে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলে ওয়াকআউট করেছে বিরোধী দল। ওয়াকআউটের পর এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, সংসদে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কথা বলায় তাঁদের কটূক্তির শিকার হতে হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রথম দিনে বিরোধী দলের ওয়াকআউটের পর এক ব্রিফিংয়ে এসব অভিযোগ করেন নাহিদ ইসলাম।

আরও পড়ুনঃ  চীনে মেডিকেল পড়ার স্বপ্ন পূরণ নাটোরের ফাতেমার, প্রধানমন্ত্রীর সহায়তা

তিনি বলেন, সারাদেশের মানুষ অনিরাপত্তার মধ্যে রয়েছে। বিরোধী দলের নেতাকর্মীদের ওপর দমন-পীড়ন চলছে। বিভিন্ন তথ্য-উপাত্তের ভিত্তিতে সংসদে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিষয়টি তুলে ধরলে কটূক্তি করা হয়েছে। একই সঙ্গে স্পিকার পক্ষপাতমূলক আচরণ করেছেন বলেও অভিযোগ করেন তিনি।

নাহিদ ইসলাম আরও অভিযোগ করেন, মানবাধিকার ও গুম প্রতিরোধ-সংক্রান্ত আইনগুলো বিচ্ছিন্নভাবে সংসদে আনা হচ্ছে এবং সরকারি দলের ইচ্ছা অনুযায়ী তা পাস করিয়ে নেওয়া হচ্ছে। তাঁর দাবি, এসব কর্মকাণ্ডের প্রতিবাদ জানাতেই বিরোধী দল ওয়াকআউট করেছে।

আরও পড়ুনঃ  নুসরাত হত্যা মামলার রায় ঘিরে সোনাগাজীতে বাড়তি নিরাপত্তা

তিনি বলেন, সংসদে এ ধরনের আচরণের মাধ্যমে ‘সংসদীয় স্বৈরতন্ত্র’ প্রতিষ্ঠার চেষ্টা করা হচ্ছে। এর প্রতিবাদ হিসেবেই তাঁরা অধিবেশন থেকে বেরিয়ে গেছেন।

এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের একটি বক্তব্যকে কেন্দ্র করে সংসদে উত্তেজনা তৈরি হয়। বিরোধী দলের সদস্যরা অভিযোগ করেন, বক্তব্যের মাধ্যমে তাদের তুচ্ছ-তাচ্ছিল্য করা হয়েছে। এ নিয়ে বিরোধী দলের সদস্যদের মধ্যে ব্যাপক ক্ষোভ ও হইচই শুরু হয়।

আরও পড়ুনঃ  লঘুচাপে টানা পাঁচ দিন বৃষ্টির সম্ভাবনা, কোথাও হতে পারে ভারী বর্ষণ

একপর্যায়ে সংসদে কিছু সময়ের জন্য অচলাবস্থার পরিস্থিতি তৈরি হয়। বিরোধী দলের আপত্তির মুখে স্বরাষ্ট্রমন্ত্রী তাঁর বক্তব্য প্রত্যাহারের কথা জানান। তবে এরপরও তাৎক্ষণিকভাবে পরিস্থিতি শান্ত হয়নি।

পরে বিরোধী দলের সদস্যরা ওয়াকআউট করেন। ওয়াকআউট শেষে নাহিদ ইসলাম সাংবাদিকদের কাছে সংসদের ভেতরের পরিস্থিতি তুলে ধরে এসব অভিযোগ করেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

আইনশৃঙ্খলা নিয়ে কথা বলায় কটূক্তির অভিযোগ, ওয়াকআউটের পর নাহিদ

আপডেটের সময়: ০৮:৫৪:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, বিরোধী দলের ওপর দমন-পীড়ন এবং সংসদে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলে ওয়াকআউট করেছে বিরোধী দল। ওয়াকআউটের পর এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, সংসদে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কথা বলায় তাঁদের কটূক্তির শিকার হতে হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রথম দিনে বিরোধী দলের ওয়াকআউটের পর এক ব্রিফিংয়ে এসব অভিযোগ করেন নাহিদ ইসলাম।

আরও পড়ুনঃ  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু নেই, হাসপাতালে ৫৫০

তিনি বলেন, সারাদেশের মানুষ অনিরাপত্তার মধ্যে রয়েছে। বিরোধী দলের নেতাকর্মীদের ওপর দমন-পীড়ন চলছে। বিভিন্ন তথ্য-উপাত্তের ভিত্তিতে সংসদে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিষয়টি তুলে ধরলে কটূক্তি করা হয়েছে। একই সঙ্গে স্পিকার পক্ষপাতমূলক আচরণ করেছেন বলেও অভিযোগ করেন তিনি।

নাহিদ ইসলাম আরও অভিযোগ করেন, মানবাধিকার ও গুম প্রতিরোধ-সংক্রান্ত আইনগুলো বিচ্ছিন্নভাবে সংসদে আনা হচ্ছে এবং সরকারি দলের ইচ্ছা অনুযায়ী তা পাস করিয়ে নেওয়া হচ্ছে। তাঁর দাবি, এসব কর্মকাণ্ডের প্রতিবাদ জানাতেই বিরোধী দল ওয়াকআউট করেছে।

আরও পড়ুনঃ  নুসরাত হত্যা মামলার রায় ঘিরে সোনাগাজীতে বাড়তি নিরাপত্তা

তিনি বলেন, সংসদে এ ধরনের আচরণের মাধ্যমে ‘সংসদীয় স্বৈরতন্ত্র’ প্রতিষ্ঠার চেষ্টা করা হচ্ছে। এর প্রতিবাদ হিসেবেই তাঁরা অধিবেশন থেকে বেরিয়ে গেছেন।

এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের একটি বক্তব্যকে কেন্দ্র করে সংসদে উত্তেজনা তৈরি হয়। বিরোধী দলের সদস্যরা অভিযোগ করেন, বক্তব্যের মাধ্যমে তাদের তুচ্ছ-তাচ্ছিল্য করা হয়েছে। এ নিয়ে বিরোধী দলের সদস্যদের মধ্যে ব্যাপক ক্ষোভ ও হইচই শুরু হয়।

আরও পড়ুনঃ  পদ্মা ব্যাংকের সাবেক এমডিসহ ১০ জনের বিরুদ্ধে মামলা