ঢাকা ০৯:১১ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
আলিফের একটি চোখের দৃষ্টি পুরোপুরি নষ্টের দাবি সারজিস আলমের বর্তমান সরকারের কার্যক্রম আগের ১৭ বছরের তুলনায় ভালো: আন্দালিব রহমান পার্থ গার্ড অব অনার গ্রহণের মধ্য দিয়ে বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আন্তর্জাতিক ডিজিটাল লেনদেনে নতুন যুগ: পেপাল–পেওনিয়ার–স্ট্রাইপের সঙ্গে অংশীদারত্বের পথ খুলল প্রধানমন্ত্রীর দিল্লি সফরের অপেক্ষায় ভারত, সিদ্ধান্ত বাংলাদেশ সরকারের হাসপাতালে ভর্তি ৯৯ শতাংশ শিশুই হামের টিকা পায়নি: স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল হাসিমাখা সেই তাহসিন মাদরাসাছাত্রকে যৌন নির্যাতন অভিযুক্তকে গণপিটুনি থেকে বাঁচাতে গিয়ে ৮ পুলিশ সদস্য আহত ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৫৩৪ ‘বিশ্বকাপ কোনো পণ্য নয়, ফুটবল বিক্রির অধিকার ফিফার নেই’: উয়েফা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

আজ জিতলেই ম্যানইউর চ্যাম্পিয়ন্স লিগের টিকিট নিশ্চিত

দীর্ঘ দুই মৌসুম পর আবারও ইউরোপের সবচেয়ে মর্যাদাপূর্ণ প্রতিযোগিতা চ্যাম্পিয়ন্স লিগে ফেরার দ্বারপ্রান্তে ম্যানচেস্টার ইউনাইটেড। আজ লিভারপুলের বিপক্ষে জয় পেলেই নিশ্চিত হয়ে যেতে পারে তাদের পরবর্তী মৌসুমের টিকিট।

বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় ওল্ড ট্র্যাফোর্ডে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী—ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুল।

দুই দলের কেউই এবার শিরোপার দৌড়ে না থাকলেও ঐতিহাসিক এই দ্বৈরথ ঘিরে উত্তেজনার কমতি নেই। বিশেষ করে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা নিশ্চিত করার লড়াইয়ে ম্যাচটি পেয়েছে বাড়তি গুরুত্ব।

আরও পড়ুনঃ  রাশিয়ার মাউন্ট এলব্রাসে তীব্র ঝড়, প্রাণ হারালেন ৫ পর্বতারোহী

ম্যানচেস্টার ইউনাইটেড সাম্প্রতিক সময়ে কিছুটা ছন্দে ফিরেছে। চার ম্যাচের মধ্যে একটিতে হোঁচট খেলেও শেষ দুই ম্যাচে জয় পেয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে দলটি। আজকের ম্যাচে জয় পেলে ইউরোপিয়ান প্রতিযোগিতায় ফেরার পথ অনেকটাই নিশ্চিত হয়ে যাবে।

আরও পড়ুনঃ  মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

দলে ইনজুরির কারণে ডি লিট ও লিসান্দ্রো মার্তিনেজকে পাচ্ছে না ইউনাইটেড। তবে লুক শ ও ম্যাথুস কুনহা অনুশীলনে ফিরেছেন। দুর্দান্ত ফর্মে আছেন ব্রুনো ফার্নান্দেজ, যিনি এক অ্যাসিস্ট করলে এক মৌসুমে সর্বোচ্চ ২০ অ্যাসিস্টের রেকর্ড ছুঁতে পারেন।

অন্যদিকে লিভারপুলও ভালো ছন্দে রয়েছে। শেষ তিন ম্যাচে টানা জয় পেয়েছে আর্নে স্লটের দল। তবে শীর্ষ চারে জায়গা ধরে রাখতে আজকের ম্যাচটি তাদের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আরও পড়ুনঃ  অ্যাতলেটিকো মাদ্রিদের ইতিহাসে প্রথম দক্ষিণ কোরীয় ফুটবলার কাং-ইন লি

লিভারপুল দলে মোহাম্মদ সালাহ ও হুগো একিতিকে আজকের ম্যাচে অনুপস্থিত থাকবেন বলে জানা গেছে, যা অলরেডদের জন্য বড় ধাক্কা।

সব মিলিয়ে ওল্ড ট্র্যাফোর্ডে আজকের ম্যাচটি শুধু একটি জয়-পরাজয়ের লড়াই নয়, বরং চ্যাম্পিয়ন্স লিগে জায়গা নিশ্চিত করার এক গুরুত্বপূর্ণ সমীকরণ।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

আলিফের একটি চোখের দৃষ্টি পুরোপুরি নষ্টের দাবি সারজিস আলমের

আজ জিতলেই ম্যানইউর চ্যাম্পিয়ন্স লিগের টিকিট নিশ্চিত

আপডেটের সময়: ০৬:২৯:১৫ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬

দীর্ঘ দুই মৌসুম পর আবারও ইউরোপের সবচেয়ে মর্যাদাপূর্ণ প্রতিযোগিতা চ্যাম্পিয়ন্স লিগে ফেরার দ্বারপ্রান্তে ম্যানচেস্টার ইউনাইটেড। আজ লিভারপুলের বিপক্ষে জয় পেলেই নিশ্চিত হয়ে যেতে পারে তাদের পরবর্তী মৌসুমের টিকিট।

বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় ওল্ড ট্র্যাফোর্ডে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী—ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুল।

দুই দলের কেউই এবার শিরোপার দৌড়ে না থাকলেও ঐতিহাসিক এই দ্বৈরথ ঘিরে উত্তেজনার কমতি নেই। বিশেষ করে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা নিশ্চিত করার লড়াইয়ে ম্যাচটি পেয়েছে বাড়তি গুরুত্ব।

আরও পড়ুনঃ  ২৩ বছরের অপেক্ষা ঘুচিয়ে সাফ শিরোপা জিততে চায় বাংলাদেশ

ম্যানচেস্টার ইউনাইটেড সাম্প্রতিক সময়ে কিছুটা ছন্দে ফিরেছে। চার ম্যাচের মধ্যে একটিতে হোঁচট খেলেও শেষ দুই ম্যাচে জয় পেয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে দলটি। আজকের ম্যাচে জয় পেলে ইউরোপিয়ান প্রতিযোগিতায় ফেরার পথ অনেকটাই নিশ্চিত হয়ে যাবে।

আরও পড়ুনঃ  গাজায় হামাসের ড্রোন ইউনিটের শীর্ষ কমান্ডার নিহতের দাবি ইসরায়েলের

দলে ইনজুরির কারণে ডি লিট ও লিসান্দ্রো মার্তিনেজকে পাচ্ছে না ইউনাইটেড। তবে লুক শ ও ম্যাথুস কুনহা অনুশীলনে ফিরেছেন। দুর্দান্ত ফর্মে আছেন ব্রুনো ফার্নান্দেজ, যিনি এক অ্যাসিস্ট করলে এক মৌসুমে সর্বোচ্চ ২০ অ্যাসিস্টের রেকর্ড ছুঁতে পারেন।

অন্যদিকে লিভারপুলও ভালো ছন্দে রয়েছে। শেষ তিন ম্যাচে টানা জয় পেয়েছে আর্নে স্লটের দল। তবে শীর্ষ চারে জায়গা ধরে রাখতে আজকের ম্যাচটি তাদের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আরও পড়ুনঃ  বিশ্বকাপের হতাশা কাটিয়ে সান্তোসে জোড়া গোলে উজ্জ্বল নেইমার