ঢাকা ০৪:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
উচ্চস্বরে গান নিয়ে পুলিশ-মাদ্রাসাছাত্র সংঘর্ষ, তদন্তে ৩ সদস্যের কমিটি সায়েন্সল্যাবে পরিচ্ছন্নতা অভিযানে মশার লার্ভা, ভবনমালিককে ১ লাখ টাকা জরিমানা কলকাতার অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের মরদেহ দ্রুত দেশে আনা হবে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আইনি জটিলতা নেই: অ্যাটর্নি জেনারেল নদ-নদীতে স্বস্তি, তবে তিন দিনের বৃষ্টিতে বাড়তে পারে পানি রাষ্ট্রপতি নির্বাচনে অভ্যস্ত নয় ইসি, তবে প্রক্রিয়ায় কোনো গ্যাপ থাকবে না ১৩ বছর পর রিয়ালে ফিরলেন মরিনহো, আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিলেন স্বাধীন সাংবাদিকতায় সরকারের কোনো বিধিনিষেধ নেই: তথ্যমন্ত্রী দুর্নীতিবিরোধী লড়াইয়ে নতুন অধ্যায়, দুদকের চেয়ারম্যান বিচারপতি আসাদুজ্জামান কলকাতার অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের মধ্যে ৫ জনের পরিচয় শনাক্ত
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের আধুনিকায়নে গভর্নরের সঙ্গে প্রতিনিধিদলের বৈঠক

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৯:৫৭:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
  • ১৮ সময় দেখুন

বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানের সঙ্গে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের সার্বিক আধুনিকায়ন, ডিজিটাল রূপান্তর এবং বাহিনীর সদস্যদের জন্য আধুনিক ব্যাংকিং সেবা সম্প্রসারণ নিয়ে বৈঠক করেছেন ব্যাংকটির প্রতিনিধিদল।

মঙ্গলবার (১৮ আগস্ট) অনুষ্ঠিত এ সভায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক এবং আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যান মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের জন্য প্রস্তাবিত ‘সঞ্জীবন প্রকল্প’-এর প্রি-ফাইন্যান্স সুবিধা অনুমোদনসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। প্রকল্পটির মঞ্জুরি দ্রুত অনুমোদনের বিষয়ে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করার আশ্বাস দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর।

আরও পড়ুনঃ  রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের সংখ্যায় আপত্তি ঢাকার

এছাড়া আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকে কোর ব্যাংকিং সিস্টেম (CBS) বাস্তবায়ন এবং প্রয়োজনীয় জনবল নিয়োগের বিষয়েও আলোচনা হয়। বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট ব্যবস্থার মাধ্যমে ২০৫টি পদে নিয়োগ কার্যক্রম আগামী তিন মাসের মধ্যে সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হবে বলে জানানো হয়।

আরও পড়ুনঃ  সার্ককে ফের সক্রিয় করতে বাংলাদেশের নতুন উদ্যোগ

প্রয়োজনীয় জনবল নিয়োগ হলে ব্যাংকের প্রযুক্তিগত ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়বে এবং আধুনিক ব্যাংকিং কার্যক্রম আরও গতিশীল হবে বলে সভায় আশা প্রকাশ করা হয়।

বৈঠকে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের জন্য পূর্ণাঙ্গ ডিজিটাল ব্যাংকিং সুবিধা নিশ্চিত করতে নির্ধারিত সময়ের মধ্যে CBS বাস্তবায়নের ওপর গুরুত্ব দেওয়া হয়।

পাশাপাশি দ্রুত ও নিরাপদ আন্তঃব্যাংক লেনদেন নিশ্চিত করতে BACH, NPSB, BEFTN/EFTসহ জাতীয় পেমেন্ট ও ক্লিয়ারিং ব্যবস্থায় ব্যাংকটির সদস্যপদ ও কার্যক্রম সম্প্রসারণের বিষয়েও আলোচনা হয়। এসব ব্যবস্থা চালু হলে বাহিনীর সদস্যরা বেতন-ভাতা গ্রহণ, আন্তঃব্যাংক অর্থ স্থানান্তর ও ডিজিটাল পেমেন্টসহ বিভিন্ন আধুনিক ব্যাংকিং সেবা আরও সহজে নিতে পারবেন।

আরও পড়ুনঃ  ১৭ আগস্ট: ইতিহাসের পাতায় আজ

সভায় আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মীর মোফাজ্জল হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে ডেপুটি গভর্নর ড. কবীর আহমেদ ও ডেপুটি গভর্নর মো. সারওয়ার উপস্থিত ছিলেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

উচ্চস্বরে গান নিয়ে পুলিশ-মাদ্রাসাছাত্র সংঘর্ষ, তদন্তে ৩ সদস্যের কমিটি

আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের আধুনিকায়নে গভর্নরের সঙ্গে প্রতিনিধিদলের বৈঠক

আপডেটের সময়: ০৯:৫৭:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানের সঙ্গে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের সার্বিক আধুনিকায়ন, ডিজিটাল রূপান্তর এবং বাহিনীর সদস্যদের জন্য আধুনিক ব্যাংকিং সেবা সম্প্রসারণ নিয়ে বৈঠক করেছেন ব্যাংকটির প্রতিনিধিদল।

মঙ্গলবার (১৮ আগস্ট) অনুষ্ঠিত এ সভায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক এবং আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যান মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের জন্য প্রস্তাবিত ‘সঞ্জীবন প্রকল্প’-এর প্রি-ফাইন্যান্স সুবিধা অনুমোদনসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। প্রকল্পটির মঞ্জুরি দ্রুত অনুমোদনের বিষয়ে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করার আশ্বাস দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর।

আরও পড়ুনঃ  ১৭ আগস্ট: ইতিহাসের পাতায় আজ

এছাড়া আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকে কোর ব্যাংকিং সিস্টেম (CBS) বাস্তবায়ন এবং প্রয়োজনীয় জনবল নিয়োগের বিষয়েও আলোচনা হয়। বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট ব্যবস্থার মাধ্যমে ২০৫টি পদে নিয়োগ কার্যক্রম আগামী তিন মাসের মধ্যে সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হবে বলে জানানো হয়।

আরও পড়ুনঃ  বক্স অফিসে দারুণ সাড়া ‘আওয়ারাপন ২’-এর, তৃতীয় কিস্তির ইঙ্গিত ইমরান হাশমির

প্রয়োজনীয় জনবল নিয়োগ হলে ব্যাংকের প্রযুক্তিগত ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়বে এবং আধুনিক ব্যাংকিং কার্যক্রম আরও গতিশীল হবে বলে সভায় আশা প্রকাশ করা হয়।

বৈঠকে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের জন্য পূর্ণাঙ্গ ডিজিটাল ব্যাংকিং সুবিধা নিশ্চিত করতে নির্ধারিত সময়ের মধ্যে CBS বাস্তবায়নের ওপর গুরুত্ব দেওয়া হয়।

পাশাপাশি দ্রুত ও নিরাপদ আন্তঃব্যাংক লেনদেন নিশ্চিত করতে BACH, NPSB, BEFTN/EFTসহ জাতীয় পেমেন্ট ও ক্লিয়ারিং ব্যবস্থায় ব্যাংকটির সদস্যপদ ও কার্যক্রম সম্প্রসারণের বিষয়েও আলোচনা হয়। এসব ব্যবস্থা চালু হলে বাহিনীর সদস্যরা বেতন-ভাতা গ্রহণ, আন্তঃব্যাংক অর্থ স্থানান্তর ও ডিজিটাল পেমেন্টসহ বিভিন্ন আধুনিক ব্যাংকিং সেবা আরও সহজে নিতে পারবেন।

আরও পড়ুনঃ  যৌতুকের দাবিতে স্ত্রীর কব্জি কেটে বিচ্ছিন্ন, স্বামীর যাবজ্জীবন