ঢাকা ১১:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
‘পরিবর্তনের পরও চাঁদাবাজের ভয় নিয়ে চলতে হয়, তাহলে সেই পরিবর্তনের অর্থ কী’ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর, যা বললেন আসিফ মাহমুদ সরকারের নাম ভাঙিয়ে অপকর্ম করলে ছাড় নয়: মাহদী আমিন এক পাত্রেই ১ হাজার ৮০৭ গ্যালন শিম, রান্না করে বিশ্বরেকর্ড তুরস্কের কুমিল্লায় সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান হোসনে আরা বকুল গ্রেফতার আবারও কমল স্বর্ণের দাম, ২২ ক্যারেটের ভরি ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা জাজিরায় কেক কাটার আয়োজন, পুলিশ আসতেই ফাঁকা ঘটনাস্থল রাজধানীতে ডিএমপির সাঁড়াশি অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০৬ গুলিস্তানে ড্রেনে লুকিয়েও রক্ষা পেলেন না আ.লীগ নেতা, আটক শতাধিক ফিলিস্তিনের পক্ষে কথা বলতে কখনো ভয় পাইনি: ফ্লোরেন্স পিউ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

আবারও কমল স্বর্ণের দাম, ২২ ক্যারেটের ভরি ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১০:৩৯:১৫ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
  • ৪ সময় দেখুন

দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। এক সপ্তাহের ব্যবধানে দ্বিতীয় দফায় দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম কমেছে ১ হাজার ৬৯১ টাকা।

ফলে এখন থেকে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ কিনতে গুনতে হবে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা।

শনিবার (২৬ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে নতুন দাম ঘোষণা করে বাজুস। ওইদিন সকাল ১০টা থেকেই নতুন দাম কার্যকর হয়েছে। ফলে আজ রোববার (২৭ সেপ্টেম্বর) সারা দেশে এই দরেই স্বর্ণ বিক্রি হওয়ার কথা রয়েছে।

আরও পড়ুনঃ  মাদক ঠেকাতে পরিবার-সমাজকে একসঙ্গে কাজ করার আহ্বান এসপি মাসুদের

কোন ক্যাটাগরিতে কত দাম

বাজুসের নতুন নির্ধারিত দামে—

  • ২২ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা
  • ২১ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ২২ হাজার ৪৯০ টাকা
  • ১৮ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা
  • সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা

এর মধ্যে ২১ ক্যারেটের দাম কমেছে ১ হাজার ৫৭৪ টাকা, ১৮ ক্যারেটের ১ হাজার ৩০১ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম কমেছে ১ হাজার ১০৮ টাকা।

এক সপ্তাহের ব্যবধানেই ফের কমল

এর আগে গত ১৯ সেপ্টেম্বর ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৬৯১ টাকা বাড়িয়ে ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা নির্ধারণ করেছিল বাজুস। একই সময়ে ২১ ক্যারেটের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ২৪ হাজার ৬৫ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৯২ হাজার ৩৯৭ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ছিল ১ লাখ ৫৭ হাজার ১৭২ টাকা।

আরও পড়ুনঃ  ফ্যাসিবাদবিরোধী ঐক্য ধরে রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

অর্থাৎ এক সপ্তাহ না পেরোতেই আবারও স্বর্ণের দাম কমানো হলো।

বছরে ১১৭ বার দাম সমন্বয়

বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ১১৭ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৫৮ বার দাম বাড়ানো হয়েছে, আর ৫৯ বার কমানো হয়েছে।

আরও পড়ুনঃ  ২১ দিনে দেশে ২৫ হাজার ৩৭৫ কোটি টাকার রেমিট্যান্স

এর আগে ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। ওই বছর ৬৪ বার দাম বাড়ানোর বিপরীতে ২৯ বার দাম কমানো হয়।

বছরের শুরুতেই হয়েছিল রেকর্ড

চলতি বছরের ২৯ জানুয়ারি দেশের বাজারে স্বর্ণের দামে সর্বোচ্চ রেকর্ড হয়েছিল। সেদিন ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এক লাফে ১৬ হাজার ২১৩ টাকা বাড়িয়ে ২ লাখ ৮৬ হাজার ১ টাকা নির্ধারণ করা হয়েছিল। এটিই দেশের ইতিহাসে স্বর্ণের সর্বোচ্চ দাম হিসেবে উল্লেখ করা হয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

‘পরিবর্তনের পরও চাঁদাবাজের ভয় নিয়ে চলতে হয়, তাহলে সেই পরিবর্তনের অর্থ কী’

আবারও কমল স্বর্ণের দাম, ২২ ক্যারেটের ভরি ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা

আপডেটের সময়: ১০:৩৯:১৫ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। এক সপ্তাহের ব্যবধানে দ্বিতীয় দফায় দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম কমেছে ১ হাজার ৬৯১ টাকা।

ফলে এখন থেকে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ কিনতে গুনতে হবে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা।

শনিবার (২৬ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে নতুন দাম ঘোষণা করে বাজুস। ওইদিন সকাল ১০টা থেকেই নতুন দাম কার্যকর হয়েছে। ফলে আজ রোববার (২৭ সেপ্টেম্বর) সারা দেশে এই দরেই স্বর্ণ বিক্রি হওয়ার কথা রয়েছে।

আরও পড়ুনঃ  পরকীয়ার অভিযোগে যুবককে মারধর, পরে তার বাড়িতে আগুন

কোন ক্যাটাগরিতে কত দাম

বাজুসের নতুন নির্ধারিত দামে—

  • ২২ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা
  • ২১ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ২২ হাজার ৪৯০ টাকা
  • ১৮ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা
  • সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা

এর মধ্যে ২১ ক্যারেটের দাম কমেছে ১ হাজার ৫৭৪ টাকা, ১৮ ক্যারেটের ১ হাজার ৩০১ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম কমেছে ১ হাজার ১০৮ টাকা।

এক সপ্তাহের ব্যবধানেই ফের কমল

এর আগে গত ১৯ সেপ্টেম্বর ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৬৯১ টাকা বাড়িয়ে ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা নির্ধারণ করেছিল বাজুস। একই সময়ে ২১ ক্যারেটের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ২৪ হাজার ৬৫ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৯২ হাজার ৩৯৭ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ছিল ১ লাখ ৫৭ হাজার ১৭২ টাকা।

আরও পড়ুনঃ  আন্তর্জাতিক বাজারে কমলো রুপা ও প্লাটিনামের দাম

অর্থাৎ এক সপ্তাহ না পেরোতেই আবারও স্বর্ণের দাম কমানো হলো।

বছরে ১১৭ বার দাম সমন্বয়

বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ১১৭ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৫৮ বার দাম বাড়ানো হয়েছে, আর ৫৯ বার কমানো হয়েছে।

আরও পড়ুনঃ  নোয়াখালীতে সেতু নির্মাণে অনিয়মের অভিযোগে উপসহকারী প্রকৌশলী ও কার্যসহকারী বরখাস্ত