ঢাকা ০৭:৩৩ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

আমির হামজার বক্তব্যে ক্ষুব্ধ এমপি ফরিদা ইয়াসমিন, মানহানির মামলার হুঁশিয়ারি

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৫:২০:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
  • ৪০ সময় দেখুন

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার বক্তব্যে ক্ষোভ প্রকাশ করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন। তাকে নিয়ে কটূক্তিমূলক মন্তব্য করা হয়েছে—এমন অভিযোগ তুলে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তিনি। পাশাপাশি দলের অনুমতি পেলে আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলা করার কথাও জানিয়েছেন ফরিদা ইয়াসমিন।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে কুষ্টিয়ার ভেড়ামারায় নিজের বাসভবনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের পর দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

ফরিদা ইয়াসমিন বলেন, উভয়েই সংসদ সদস্য এবং প্রত্যেকেরই মর্যাদা ও সম্মান রয়েছে। বিশেষ করে একজন নারী জনপ্রতিনিধিকে সম্মান দিয়ে কথা বলা রাজনৈতিক সংস্কৃতি, ভদ্রতা ও আচরণের অংশ বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুনঃ  মুমিনের প্রকৃত শক্তির পরিচয়-রাগ সংবরণ

জনপ্রতিনিধিদের আচরণে একটি নির্দিষ্ট সীমা থাকা প্রয়োজন উল্লেখ করে ফরিদা ইয়াসমিন অভিযোগ করেন, আমির হামজা তাকে ও তার দলের শীর্ষ নেতৃত্বকে নিয়ে অপ্রীতিকর মন্তব্য করেছেন। তার ভাষায়, এ ধরনের বক্তব্য কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

তিনি আরও বলেন, বিরোধী ও সরকারি দলের জনপ্রতিনিধিদের পারস্পরিক সম্মান বজায় রেখে একসঙ্গে কাজ করা প্রয়োজন। নিজেকে একজন বয়স্ক নারী হিসেবে উল্লেখ করে তিনি বলেন, সংরক্ষিত নারী আসনের ৩৭ জন সংসদ সদস্যকে দায়িত্ব দেওয়া হয়েছে। তাই জেনেশুনে কেন এ ধরনের মন্তব্য করা হলো, সে প্রশ্নও তোলেন তিনি।

ঘটনার বিচার দলের ওপর ছেড়ে দিয়ে ফরিদা ইয়াসমিন বলেন, তাকে ও তার দলের নেতৃত্বকে তাচ্ছিল্য ও অপমান করার বিষয়ে উপযুক্ত বিচার চান। দলের অনুমতি পেলে আইনি পদক্ষেপ হিসেবে মানহানির মামলা করবেন বলেও জানান তিনি।

আরও পড়ুনঃ  প্রধানমন্ত্রীর সফর ঘিরে উৎসবের আমেজ বাগেরহাটে, উন্নয়ন ও সমস্যা সমাধানের আশায় জেলাবাসী

প্রতিবাদে বিএনপির মিছিল

এদিকে ফরিদা ইয়াসমিনকে নিয়ে কটূক্তির অভিযোগের প্রতিবাদে ভেড়ামারা উপজেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঝাড়ু মিছিল করেছেন।

মঙ্গলবার রাত ৯টার দিকে ভেড়ামারা শহরের বাসস্ট্যান্ড থেকে মিছিলটি শুরু হয়। পরে প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশের মাধ্যমে মিছিল শেষ হয়।

সমাবেশে বিএনপির স্থানীয় নেতারা একজন নারী জনপ্রতিনিধিকে নিয়ে এ ধরনের বক্তব্যের নিন্দা জানান এবং সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি করেন।

আমির হামজার বক্তব্য

এর আগে সোমবার বিকেলে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আল্লারদর্গা নুরুজ্জামান অডিটোরিয়াম হলে উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজিত এক মতবিনিময় সভায় বক্তব্য দেন সংসদ সদস্য মুফতি আমির হামজা।

আরও পড়ুনঃ  আজ থেকে চার দিন কম চাপে গ্যাস, সরবরাহ বন্ধের আশঙ্কা নেই

সেখানে তিনি দাবি করেন, বিভিন্ন অনুষ্ঠানে তাকে বাদ দেওয়া হচ্ছে। ইউনিয়ন পর্যায়ে সার ডিলার নিয়োগ নিয়ে কুষ্টিয়া প্রশাসনের একটি সভায় নির্বাচিত সংসদ সদস্যদের বাদ দিয়ে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনকে রাখা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

আমির হামজা আরও বলেন, সংসদ সদস্যরা সংশ্লিষ্ট কমিটির উপদেষ্টা হওয়া সত্ত্বেও তাদের বাদ দিয়ে কমিটির বাইরের ব্যক্তিদের নিয়ে প্রশাসনের সভা করা দুঃখজনক। সরকারি দলের বাইরে কাউকে সার ডিলারশিপ দেওয়া যাবে না—এমন বক্তব্যেরও সমালোচনা করেন তিনি।

তবে ফরিদা ইয়াসমিন যে বক্তব্যকে কটূক্তি হিসেবে উল্লেখ করেছেন, সেটি নিয়ে দুই পক্ষের বক্তব্যে ভিন্নতা রয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

আমির হামজার বক্তব্যে ক্ষুব্ধ এমপি ফরিদা ইয়াসমিন, মানহানির মামলার হুঁশিয়ারি

আপডেটের সময়: ০৫:২০:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার বক্তব্যে ক্ষোভ প্রকাশ করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন। তাকে নিয়ে কটূক্তিমূলক মন্তব্য করা হয়েছে—এমন অভিযোগ তুলে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তিনি। পাশাপাশি দলের অনুমতি পেলে আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলা করার কথাও জানিয়েছেন ফরিদা ইয়াসমিন।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে কুষ্টিয়ার ভেড়ামারায় নিজের বাসভবনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের পর দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

ফরিদা ইয়াসমিন বলেন, উভয়েই সংসদ সদস্য এবং প্রত্যেকেরই মর্যাদা ও সম্মান রয়েছে। বিশেষ করে একজন নারী জনপ্রতিনিধিকে সম্মান দিয়ে কথা বলা রাজনৈতিক সংস্কৃতি, ভদ্রতা ও আচরণের অংশ বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুনঃ  মুমিনের প্রকৃত শক্তির পরিচয়-রাগ সংবরণ

জনপ্রতিনিধিদের আচরণে একটি নির্দিষ্ট সীমা থাকা প্রয়োজন উল্লেখ করে ফরিদা ইয়াসমিন অভিযোগ করেন, আমির হামজা তাকে ও তার দলের শীর্ষ নেতৃত্বকে নিয়ে অপ্রীতিকর মন্তব্য করেছেন। তার ভাষায়, এ ধরনের বক্তব্য কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

তিনি আরও বলেন, বিরোধী ও সরকারি দলের জনপ্রতিনিধিদের পারস্পরিক সম্মান বজায় রেখে একসঙ্গে কাজ করা প্রয়োজন। নিজেকে একজন বয়স্ক নারী হিসেবে উল্লেখ করে তিনি বলেন, সংরক্ষিত নারী আসনের ৩৭ জন সংসদ সদস্যকে দায়িত্ব দেওয়া হয়েছে। তাই জেনেশুনে কেন এ ধরনের মন্তব্য করা হলো, সে প্রশ্নও তোলেন তিনি।

ঘটনার বিচার দলের ওপর ছেড়ে দিয়ে ফরিদা ইয়াসমিন বলেন, তাকে ও তার দলের নেতৃত্বকে তাচ্ছিল্য ও অপমান করার বিষয়ে উপযুক্ত বিচার চান। দলের অনুমতি পেলে আইনি পদক্ষেপ হিসেবে মানহানির মামলা করবেন বলেও জানান তিনি।

আরও পড়ুনঃ  এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ

প্রতিবাদে বিএনপির মিছিল

এদিকে ফরিদা ইয়াসমিনকে নিয়ে কটূক্তির অভিযোগের প্রতিবাদে ভেড়ামারা উপজেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঝাড়ু মিছিল করেছেন।

মঙ্গলবার রাত ৯টার দিকে ভেড়ামারা শহরের বাসস্ট্যান্ড থেকে মিছিলটি শুরু হয়। পরে প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশের মাধ্যমে মিছিল শেষ হয়।

সমাবেশে বিএনপির স্থানীয় নেতারা একজন নারী জনপ্রতিনিধিকে নিয়ে এ ধরনের বক্তব্যের নিন্দা জানান এবং সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি করেন।

আমির হামজার বক্তব্য

এর আগে সোমবার বিকেলে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আল্লারদর্গা নুরুজ্জামান অডিটোরিয়াম হলে উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজিত এক মতবিনিময় সভায় বক্তব্য দেন সংসদ সদস্য মুফতি আমির হামজা।

আরও পড়ুনঃ  সামান্তা শারমিনের গুরুত্বপূর্ণ ঘোষণা