ঢাকা ০৩:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

‘আমি এখন কার জন্য বাঁচব?’—মা ও তিন বোনকে হারিয়ে বাকরুদ্ধ সিফাত

লক্ষ্মীপুরের রায়পুরে এক নির্মম হত্যাকাণ্ডে মা ও তিন বোনকে হারিয়ে অসহায় হয়ে পড়েছেন এইচএসসি পরীক্ষার্থী জুনায়েদ ইসলাম সিফাত (১৮)। বৃহস্পতিবার (২৫ জুন) সকালে কাজে বের হয়ে কয়েক ঘণ্টা পর বাড়ি ফিরে তিনি দেখতে পান জন্মদাত্রী মা ও তিন বোনের রক্তাক্ত নিথর দেহ। সেই থেকে বারবার একটাই প্রশ্ন করছেন তিনি—“আমি এখন কার জন্য বাঁচব?”

জানা গেছে, সিফাতের পরিবারের দুঃখের শুরু ২০১৯ সালে। ওই বছরের ৫ জুলাই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান তার বাবা কামাল হোসেন। ফেরি করে হাঁড়ি-পাতিল ও সিলভারের সামগ্রী বিক্রি করে সংসার চালাতেন তিনি। স্বামীর মৃত্যুর পর শাহিনুর বেগম একমাত্র ছেলে ও তিন মেয়েকে মানুষ করার স্বপ্ন নিয়ে কঠিন সংগ্রাম চালিয়ে যান। অভাব-অনটনের মধ্যেও সন্তানদের পড়াশোনা বন্ধ হতে দেননি।

আরও পড়ুনঃ  মিস ইউনিভার্সে বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি

কিন্তু সেই স্বপ্নও রক্তাক্ত অধ্যায়ে থেমে যায় বৃহস্পতিবার সকালে। ধারালো অস্ত্রের আঘাতে নিহত হন শাহিনুর বেগম, বড় মেয়ে সায়মা আক্তার, মেজো মেয়ে ইকরা আক্তার এবং ছোট মেয়ে শিফা আক্তার। এ ঘটনায় অভিযুক্ত অন্তর মজুমদার পরে স্থানীয় জনতার গণপিটুনিতে নিহত হন।

রায়পুর সরকারি ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী সিফাত এখন কার্যত নিঃস্ব। বাবা, মা ও তিন বোনকে হারিয়ে তার পাশে দাঁড়ানোর মতো ঘনিষ্ঠ কোনো স্বজনও নেই। কান্নাজড়িত কণ্ঠে তিনি বারবার জানতে চাইছেন, তার মা ও বোনদের কী অপরাধ ছিল, কেন তাদের এমন নির্মম পরিণতি বরণ করতে হলো।

আরও পড়ুনঃ  ২২ নভেম্বর বাংলাদেশে আসছেন মুফতি তাকি উসমানি, থাকছে ৯টি ধর্মীয় আয়োজন

সিফাতের বন্ধু ওমর ফারুক রনি জানান, ভাই-বোনেরা সবাই মেধাবী ও পড়াশোনায় মনোযোগী ছিল। পরিবারের সদস্যরা অনেক কষ্ট করেও নতুন করে বাঁচার স্বপ্ন দেখছিলেন। কিন্তু একটি নৃশংস ঘটনায় পুরো পরিবারটি শেষ হয়ে গেল।

রায়পুর বাজার বণিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম মুরাদ জানান, সিফাত প্রায় সাত-আট মাস আগে একটি ব্যবসা প্রতিষ্ঠানে মাসিক আট হাজার টাকা বেতনে চাকরি নিয়েছিল। পড়াশোনার পাশাপাশি পরিবারের দায়িত্বও পালন করছিল সে।

ঘটনার পর লক্ষ্মীপুরের পুলিশ সুপার মো. আবু তারেক ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেন। তিনি জানান, তদন্তে জানা গেছে অভিযুক্ত অন্তর মজুমদার আগে একই ভবনের ভাড়াটিয়া ছিলেন। পূর্ব পরিচয়ের সুযোগে তিনি সহজেই বাসায় প্রবেশ করতে সক্ষম হন বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুনঃ  ভোরের ঝুম বৃষ্টিতে ভিজল রাজধানী ঢাকা

পুলিশ সুপার আরও জানান, প্রতিবেশী আফরোজা বেগম রানী অন্তরকে সন্দেহজনকভাবে বাসায় প্রবেশ করতে দেখে জিজ্ঞাসাবাদ করেন। অন্তর নিজেকে পানির পাইপ মেরামতের কর্মী পরিচয় দিলেও তিনি বিষয়টি সন্দেহ করে বাইরে থেকে কলাপসিবল গেট আটকে প্রতিবেশীদের খবর দেন। তার এই তাৎক্ষণিক পদক্ষেপের কারণেই ঘটনার রহস্য দ্রুত উদঘাটন সম্ভব হয়েছে।

এ ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

‘আমি এখন কার জন্য বাঁচব?’—মা ও তিন বোনকে হারিয়ে বাকরুদ্ধ সিফাত

আপডেটের সময়: ১২:৩৬:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬

লক্ষ্মীপুরের রায়পুরে এক নির্মম হত্যাকাণ্ডে মা ও তিন বোনকে হারিয়ে অসহায় হয়ে পড়েছেন এইচএসসি পরীক্ষার্থী জুনায়েদ ইসলাম সিফাত (১৮)। বৃহস্পতিবার (২৫ জুন) সকালে কাজে বের হয়ে কয়েক ঘণ্টা পর বাড়ি ফিরে তিনি দেখতে পান জন্মদাত্রী মা ও তিন বোনের রক্তাক্ত নিথর দেহ। সেই থেকে বারবার একটাই প্রশ্ন করছেন তিনি—“আমি এখন কার জন্য বাঁচব?”

জানা গেছে, সিফাতের পরিবারের দুঃখের শুরু ২০১৯ সালে। ওই বছরের ৫ জুলাই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান তার বাবা কামাল হোসেন। ফেরি করে হাঁড়ি-পাতিল ও সিলভারের সামগ্রী বিক্রি করে সংসার চালাতেন তিনি। স্বামীর মৃত্যুর পর শাহিনুর বেগম একমাত্র ছেলে ও তিন মেয়েকে মানুষ করার স্বপ্ন নিয়ে কঠিন সংগ্রাম চালিয়ে যান। অভাব-অনটনের মধ্যেও সন্তানদের পড়াশোনা বন্ধ হতে দেননি।

আরও পড়ুনঃ  সরকারি সেবায় মানবিকতা ও সততার ওপর জোর দিলেন প্রধানমন্ত্রী