ঢাকা ১২:০১ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
এমপিদের বেতন ৫ লাখ, মন্ত্রীদের ১০ লাখ টাকা করার প্রস্তাব নুরুল হক নুরের রাষ্ট্রপতি পদে ড. ইউনূসকে কোনো প্রস্তাব নয়, আলোচনায় মির্জা ফখরুল: প্রতিবেদন মুরগি, ডিম ও দুধের দাম আবারও বেড়েছে, কমেছে কাঁচামরিচ; কিছুটা স্বস্তিতে সবজির বাজার ফিফা সভাপতি ইনফান্তিনোকে ঘিরে চাপ বাড়ছে, পাশে আর্জেন্টিনা ও মেক্সিকো ‘এক দফা’ আন্দোলনের নেপথ্যের প্রেক্ষাপট নিয়ে ফেসবুক পোস্টে যা বললেন রাশেদ খাঁন হরমুজ প্রণালি নিয়ে নতুন অনিশ্চয়তা, আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল অপরিশোধিত তেলের দা বিদেশফেরত শিক্ষার্থীদের দেশে ফিরিয়ে উন্নয়নে কাজে লাগাতে চায় সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম সিলেট-ঢাকা মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা: শিশুসহ নিহত ৯, দায় বেপরোয়া গতি ও ওভারটেকিং বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে ভয়াবহ বাস দুর্ঘটনা: নিহত ৭, আহত অন্তত ২৩ ১১-দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ ঘোষণা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

আমের ন্যায্যমূল্য নিশ্চিতে রপ্তানি বাড়ানোর উদ্যোগ সরকারের: কৃষিমন্ত্রী

দেশে আমের উৎপাদন বৃদ্ধি পেলেও ন্যায্যমূল্য না পাওয়ায় কৃষকরা ক্ষতির মুখে পড়ছেন। এ পরিস্থিতি থেকে কৃষকদের রক্ষা করতে এবং আমের সঠিক মূল্য নিশ্চিত করতে রপ্তানি বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী আমিন উর রশিদ।

সোমবার (৬ জুলাই) আম ও অন্যান্য কৃষিপণ্যের রপ্তানি বৃদ্ধির লক্ষ্যে বাষ্পতাপ প্রয়োগ (Vapor Heat Treatment) প্ল্যান্ট উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আরও পড়ুনঃ  শিকলমুক্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: তথ্যমন্ত্রী

কৃষিমন্ত্রী জানান, ইতোমধ্যে জাপান, চীন, অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্যসহ বিশ্বের বিভিন্ন দেশ বাংলাদেশ থেকে আম আমদানিতে আগ্রহ প্রকাশ করেছে। এসব বাজারে রপ্তানি বাড়াতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে।

তিনি বলেন, কৃষিপণ্য দীর্ঘদিন সংরক্ষণের সুবিধা বাড়াতে সারাদেশে কয়েক হাজার মিনি কোল্ড স্টোরেজ (হিমাগার) স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এ উদ্যোগের আওতায় দেশের প্রতিটি ইউনিয়নে একাধিক মিনি কোল্ড স্টোরেজ স্থাপন করা হবে, যাতে কৃষকরা উৎপাদিত পণ্য সংরক্ষণ করে উপযুক্ত সময়ে বিক্রি করতে পারেন।

আরও পড়ুনঃ  জুলাই গণঅভ্যুত্থান ঐক্য, সাহস ও গণতান্ত্রিক চেতনার প্রতীক: ড. মুহাম্মদ ইউনূস

কৃষিমন্ত্রী আরও জানান, বাংলাদেশ থেকে কাঁঠাল আমদানিতে চীন আগ্রহ দেখিয়েছে। ইতোমধ্যে পরীক্ষামূলকভাবে কিছু কাঁঠাল সেখানে পাঠানো হয়েছে। পরীক্ষামূলক চালান ইতিবাচক ফল দিলে ভবিষ্যতে কাঁঠাল রপ্তানির বাজার আরও সম্প্রসারিত হবে।

তিনি বলেন, আম রপ্তানির ব্যয় কমাতে বিমান পরিবহন খাতে বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে। এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সঙ্গে কার্গো ভাড়া কমানোর বিষয়ে আলোচনা চলছে। পাশাপাশি অন্যান্য আন্তর্জাতিক এয়ারলাইন্সের সঙ্গেও একই বিষয়ে বৈঠক করা হবে।

আরও পড়ুনঃ  ২০৪৫ সালের ঢাকা: ৮ মেট্রোরেল, ৬ এক্সপ্রেসওয়ে ও ২১ পরিবহন হাবের মহাপরিকল্পনা

কৃষিমন্ত্রী আশা প্রকাশ করেন, রপ্তানি বৃদ্ধি, সংরক্ষণ সুবিধা সম্প্রসারণ এবং পরিবহন ব্যয় কমানোর মাধ্যমে কৃষকরা তাদের উৎপাদিত আমের ন্যায্যমূল্য পাবেন এবং দেশের কৃষি রপ্তানিও নতুন গতি পাবে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

এমপিদের বেতন ৫ লাখ, মন্ত্রীদের ১০ লাখ টাকা করার প্রস্তাব নুরুল হক নুরের

আমের ন্যায্যমূল্য নিশ্চিতে রপ্তানি বাড়ানোর উদ্যোগ সরকারের: কৃষিমন্ত্রী

আপডেটের সময়: ০৮:৩০:৩৬ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬

দেশে আমের উৎপাদন বৃদ্ধি পেলেও ন্যায্যমূল্য না পাওয়ায় কৃষকরা ক্ষতির মুখে পড়ছেন। এ পরিস্থিতি থেকে কৃষকদের রক্ষা করতে এবং আমের সঠিক মূল্য নিশ্চিত করতে রপ্তানি বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী আমিন উর রশিদ।

সোমবার (৬ জুলাই) আম ও অন্যান্য কৃষিপণ্যের রপ্তানি বৃদ্ধির লক্ষ্যে বাষ্পতাপ প্রয়োগ (Vapor Heat Treatment) প্ল্যান্ট উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আরও পড়ুনঃ  ২০৪৫ সালের ঢাকা: ৮ মেট্রোরেল, ৬ এক্সপ্রেসওয়ে ও ২১ পরিবহন হাবের মহাপরিকল্পনা

কৃষিমন্ত্রী জানান, ইতোমধ্যে জাপান, চীন, অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্যসহ বিশ্বের বিভিন্ন দেশ বাংলাদেশ থেকে আম আমদানিতে আগ্রহ প্রকাশ করেছে। এসব বাজারে রপ্তানি বাড়াতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে।

তিনি বলেন, কৃষিপণ্য দীর্ঘদিন সংরক্ষণের সুবিধা বাড়াতে সারাদেশে কয়েক হাজার মিনি কোল্ড স্টোরেজ (হিমাগার) স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এ উদ্যোগের আওতায় দেশের প্রতিটি ইউনিয়নে একাধিক মিনি কোল্ড স্টোরেজ স্থাপন করা হবে, যাতে কৃষকরা উৎপাদিত পণ্য সংরক্ষণ করে উপযুক্ত সময়ে বিক্রি করতে পারেন।

আরও পড়ুনঃ  যে ৭ অভ্যাস আপনার হৃদরোগের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে

কৃষিমন্ত্রী আরও জানান, বাংলাদেশ থেকে কাঁঠাল আমদানিতে চীন আগ্রহ দেখিয়েছে। ইতোমধ্যে পরীক্ষামূলকভাবে কিছু কাঁঠাল সেখানে পাঠানো হয়েছে। পরীক্ষামূলক চালান ইতিবাচক ফল দিলে ভবিষ্যতে কাঁঠাল রপ্তানির বাজার আরও সম্প্রসারিত হবে।

তিনি বলেন, আম রপ্তানির ব্যয় কমাতে বিমান পরিবহন খাতে বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে। এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সঙ্গে কার্গো ভাড়া কমানোর বিষয়ে আলোচনা চলছে। পাশাপাশি অন্যান্য আন্তর্জাতিক এয়ারলাইন্সের সঙ্গেও একই বিষয়ে বৈঠক করা হবে।

আরও পড়ুনঃ  ডকুমেন্টারির প্রতিবাদে হামলার অভিযোগ মাহিন সরকারের