
তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (আরএলএনজি) সরবরাহ কমে যাওয়ায় তিতাস গ্যাসের আওতাধীন এলাকায় আগামী চার দিন গ্যাসের স্বল্পচাপ থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সোমবার (২২ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আরএলএনজি সরবরাহ হ্রাস পাওয়ায় সোমবার রাত থেকে আগামী ২৫ জুন পর্যন্ত তিতাস গ্যাসের আওতাধীন সব শ্রেণির গ্রাহক পর্যায়ে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে।
এতে আরও জানানো হয়, সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। পরিস্থিতি স্বাভাবিক হলে গ্যাস সরবরাহও পূর্বের অবস্থায় ফিরে আসবে বলে আশা করা হচ্ছে।
প্রতিবেদকের নাম 





















