ঢাকা ১১:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

এশিয়ার দেশগুলোকে পানি সংকট মোকাবিলায় যৌথ উদ্যোগের আহ্বান স্পিকারের

বর্তমান বিশ্বের অন্যতম বড় চ্যালেঞ্জ পানি সংকট মোকাবিলায় এশিয়ার সব দেশকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

মঙ্গলবার (২৩ জুন) জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে এশিয়া ন্যাশনাল অ্যাসেম্বেলি ওয়াটার কনসালটেটিভ বোর্ডের (এএডব্লিউসি) জেনারেল সেক্রেটারি হা সাং জে-এর নেতৃত্বে দক্ষিণ কোরিয়ার একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।

আরও পড়ুনঃ  মার্কিন রণতরীতে নৌসেনাদের সংঘর্ষ, ৭ জন নিহত

স্পিকার বলেন, পানি সংকট এখন অনেক দেশের জন্য জীবন-মরণ সমস্যায় পরিণত হয়েছে। বিশেষ করে দক্ষিণ এশিয়ার দেশগুলো—বাংলাদেশ, ভারত ও পাকিস্তানে এ সংকট আরও তীব্র আকার ধারণ করেছে। তিনি উল্লেখ করেন, পানির ন্যায্য হিস্যা আদায়ে বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে।

সাক্ষাৎকালে হা সাং জে বাংলাদেশ জাতীয় সংসদের সদস্যদের এএডব্লিউসি’র সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়ে বৈশ্বিক পানি সংকট মোকাবিলায় ভূমিকা রাখার আহ্বান জানান। তিনি ২০২৬ সালে লাওসে অনুষ্ঠিতব্য এএডব্লিউসি’র বার্ষিক সম্মেলনে অংশগ্রহণের জন্য স্পিকারকে আমন্ত্রণ জানান।

আরও পড়ুনঃ  সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির আশা, জানালেন জ্বালানি প্রতিমন্ত্রী

স্পিকার এএডব্লিউসি’র উদ্যোগের প্রশংসা করে বলেন, পানি ব্যবস্থাপনা ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সংস্থাটির কার্যক্রম গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তিনি জানান, এএডব্লিউসি’র লেজিসলেটিভ প্ল্যাটফর্মে বাংলাদেশের সংসদ সদস্যদের অন্তর্ভুক্তির বিষয়টি তিনি সুপারিশ করবেন।

এ সময় তিনি লাওসে অনুষ্ঠেয় পরবর্তী বার্ষিক সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

আরও পড়ুনঃ  বিসিবির লেভেল-২ কোচিং কোর্সে পাস মাত্র ৮, ফেল ২৪

উল্লেখ্য, এএডব্লিউসি এশিয়ার বিভিন্ন দেশের সংসদ সদস্যদের নিয়ে গঠিত একটি আন্তঃসংসদীয় প্ল্যাটফর্ম, যা পানি নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন ও টেকসই পানি ব্যবস্থাপনায় আইনগত ও নীতিগত সহযোগিতা জোরদারে কাজ করে।

সাক্ষাৎকালে দক্ষিণ কোরিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত কিম জি-জুন এবং জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া উপস্থিত ছিলেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

এশিয়ার দেশগুলোকে পানি সংকট মোকাবিলায় যৌথ উদ্যোগের আহ্বান স্পিকারের

আপডেটের সময়: ০৫:৪৯:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

বর্তমান বিশ্বের অন্যতম বড় চ্যালেঞ্জ পানি সংকট মোকাবিলায় এশিয়ার সব দেশকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

মঙ্গলবার (২৩ জুন) জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে এশিয়া ন্যাশনাল অ্যাসেম্বেলি ওয়াটার কনসালটেটিভ বোর্ডের (এএডব্লিউসি) জেনারেল সেক্রেটারি হা সাং জে-এর নেতৃত্বে দক্ষিণ কোরিয়ার একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।

আরও পড়ুনঃ  মার্কিন রণতরীতে নৌসেনাদের সংঘর্ষ, ৭ জন নিহত

স্পিকার বলেন, পানি সংকট এখন অনেক দেশের জন্য জীবন-মরণ সমস্যায় পরিণত হয়েছে। বিশেষ করে দক্ষিণ এশিয়ার দেশগুলো—বাংলাদেশ, ভারত ও পাকিস্তানে এ সংকট আরও তীব্র আকার ধারণ করেছে। তিনি উল্লেখ করেন, পানির ন্যায্য হিস্যা আদায়ে বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে।

সাক্ষাৎকালে হা সাং জে বাংলাদেশ জাতীয় সংসদের সদস্যদের এএডব্লিউসি’র সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়ে বৈশ্বিক পানি সংকট মোকাবিলায় ভূমিকা রাখার আহ্বান জানান। তিনি ২০২৬ সালে লাওসে অনুষ্ঠিতব্য এএডব্লিউসি’র বার্ষিক সম্মেলনে অংশগ্রহণের জন্য স্পিকারকে আমন্ত্রণ জানান।

আরও পড়ুনঃ  বিসিবির লেভেল-২ কোচিং কোর্সে পাস মাত্র ৮, ফেল ২৪

স্পিকার এএডব্লিউসি’র উদ্যোগের প্রশংসা করে বলেন, পানি ব্যবস্থাপনা ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সংস্থাটির কার্যক্রম গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তিনি জানান, এএডব্লিউসি’র লেজিসলেটিভ প্ল্যাটফর্মে বাংলাদেশের সংসদ সদস্যদের অন্তর্ভুক্তির বিষয়টি তিনি সুপারিশ করবেন।

এ সময় তিনি লাওসে অনুষ্ঠেয় পরবর্তী বার্ষিক সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

আরও পড়ুনঃ  ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় মৃত্যু নেই, হাসপাতালে ভর্তি ৭৫৬