ঢাকা ০৪:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

‘ইনস্টাগ্রাম মেয়েদের জন্য’ মন্তব্যে নতুন বিতর্কে ইলন মাস্ক

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামকে ঘিরে বিতর্কিত মন্তব্য করে আবারও আলোচনায় এসেছেন প্রযুক্তি উদ্যোক্তা ও এক্সের মালিক ইলন মাস্ক। সম্প্রতি এক ভাইরাল অনলাইন আলোচনায় অংশ নিয়ে তিনি মন্তব্য করেন, “ইনস্টাগ্রাম মেয়েদের জন্য।” তার এই বক্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে তীব্র সমালোচনা ও আলোচনা।

একটি ভাইরাল থ্রেডে মানুষের অনলাইন অভ্যাস এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ধরণ নিয়ে আলোচনা চলছিল। সেখানে বিভিন্ন প্ল্যাটফর্ম কীভাবে মানুষের ব্যক্তিত্ব বা জীবনধারা তুলে ধরে— তা নিয়েই মতামত দিচ্ছিলেন ব্যবহারকারীরা। সেই আলোচনার জবাবেই মাস্ক এই মন্তব্য করেন।

আরও পড়ুনঃ  ব্রাহ্মণবাড়িয়ায় রেলপথ-সড়ক অবরোধ, বন্ধ দুই রুটের ট্রেন চলাচল

শুধু তাই নয়, পরে আরও এক ধাপ এগিয়ে তিনি বলেন, অনেক সময় প্রাপ্তবয়স্ক পুরুষেরা তাকে নিজেদের ইনস্টাগ্রাম প্রোফাইল পাঠালে তিনি ভাবেন, তারা “লিঙ্গ পরিবর্তনের প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন কি না।”

আরও পড়ুনঃ  শ্রমিক বিক্ষোভে অচল ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক, ভোগান্তিতে যাত্রীরা

তার এই মন্তব্য দ্রুতই এক্সসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। অনেকে এটিকে নারীবিদ্বেষী, অবমাননাকর এবং অপ্রয়োজনীয় মন্তব্য হিসেবে আখ্যা দিয়েছেন।

এক ব্যবহারকারী মন্তব্য করেন, “৫৪ বছর বয়সী একজন মানুষের ‘এলএমএও’ বলা ইনস্টাগ্রামের চেয়েও বেশি নাটকীয় আচরণ।” আরেকজন লিখেছেন, “পুরুষদের জন্য আলাদা ‘ব্রোস্টাগ্রাম’ অ্যাপ থাকা উচিত।”

ইলন মাস্ক বরাবরই মেটার মালিকানাধীন প্ল্যাটফর্মগুলোর সমালোচক। তিনি প্রায়ই এক্সকে বেশি স্বাধীন ও উন্মুক্ত মতপ্রকাশের প্ল্যাটফর্ম হিসেবে তুলে ধরেন। তবে তার সাম্প্রতিক মন্তব্য নতুন করে সামাজিক যোগাযোগমাধ্যমে লিঙ্গভিত্তিক আচরণ ও অনলাইন সংস্কৃতি নিয়ে বিতর্ক তৈরি করেছে।

আরও পড়ুনঃ  কপ-৩১ সম্মেলনে যোগ দিতে আজ তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

উল্লেখ্য, এর আগেও বিভিন্ন ইস্যুতে বিতর্কিত মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন ইলন মাস্ক। বিশেষ করে তার ব্যক্তিগত জীবন, রাজনৈতিক অবস্থান এবং সামাজিক যোগাযোগমাধ্যমে আচরণ প্রায়ই আলোচনার জন্ম দেয়।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

‘ইনস্টাগ্রাম মেয়েদের জন্য’ মন্তব্যে নতুন বিতর্কে ইলন মাস্ক

আপডেটের সময়: ০৬:৫৯:২০ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামকে ঘিরে বিতর্কিত মন্তব্য করে আবারও আলোচনায় এসেছেন প্রযুক্তি উদ্যোক্তা ও এক্সের মালিক ইলন মাস্ক। সম্প্রতি এক ভাইরাল অনলাইন আলোচনায় অংশ নিয়ে তিনি মন্তব্য করেন, “ইনস্টাগ্রাম মেয়েদের জন্য।” তার এই বক্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে তীব্র সমালোচনা ও আলোচনা।

একটি ভাইরাল থ্রেডে মানুষের অনলাইন অভ্যাস এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ধরণ নিয়ে আলোচনা চলছিল। সেখানে বিভিন্ন প্ল্যাটফর্ম কীভাবে মানুষের ব্যক্তিত্ব বা জীবনধারা তুলে ধরে— তা নিয়েই মতামত দিচ্ছিলেন ব্যবহারকারীরা। সেই আলোচনার জবাবেই মাস্ক এই মন্তব্য করেন।

আরও পড়ুনঃ  এনসিপির নারী সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্বে পাইলট ফারিয়াল হামিদ

শুধু তাই নয়, পরে আরও এক ধাপ এগিয়ে তিনি বলেন, অনেক সময় প্রাপ্তবয়স্ক পুরুষেরা তাকে নিজেদের ইনস্টাগ্রাম প্রোফাইল পাঠালে তিনি ভাবেন, তারা “লিঙ্গ পরিবর্তনের প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন কি না।”

আরও পড়ুনঃ  বিয়ের খবর ঘিরে রহস্য তৈরির কারণ জানালেন আসাদ নূর

তার এই মন্তব্য দ্রুতই এক্সসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। অনেকে এটিকে নারীবিদ্বেষী, অবমাননাকর এবং অপ্রয়োজনীয় মন্তব্য হিসেবে আখ্যা দিয়েছেন।

এক ব্যবহারকারী মন্তব্য করেন, “৫৪ বছর বয়সী একজন মানুষের ‘এলএমএও’ বলা ইনস্টাগ্রামের চেয়েও বেশি নাটকীয় আচরণ।” আরেকজন লিখেছেন, “পুরুষদের জন্য আলাদা ‘ব্রোস্টাগ্রাম’ অ্যাপ থাকা উচিত।”

ইলন মাস্ক বরাবরই মেটার মালিকানাধীন প্ল্যাটফর্মগুলোর সমালোচক। তিনি প্রায়ই এক্সকে বেশি স্বাধীন ও উন্মুক্ত মতপ্রকাশের প্ল্যাটফর্ম হিসেবে তুলে ধরেন। তবে তার সাম্প্রতিক মন্তব্য নতুন করে সামাজিক যোগাযোগমাধ্যমে লিঙ্গভিত্তিক আচরণ ও অনলাইন সংস্কৃতি নিয়ে বিতর্ক তৈরি করেছে।

আরও পড়ুনঃ  চীনা গাড়ির রপ্তানি বাড়তেই বিশ্ববাজারে বৈদ্যুতিক গাড়ির বিক্রি ঊর্ধ্বমুখী