ঢাকা ০২:৫৩ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ইনিংস ব্যবধানে হারের পর সিমন্স বললেন, ‘হতাশাজনক’

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের আগে প্রস্তুতি ম্যাচে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে ইনিংস ব্যবধানে হারের পর ম্যাচটিকে ‘হতাশাজনক’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ ফিল সিমন্স।

২৩ বছর পর অস্ট্রেলিয়া সফরে গেছে বাংলাদেশ দল। দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরুর আগে প্রস্তুতির অংশ হিসেবে অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে মাঠে নামে টাইগাররা। তবে ব্যাটিং ব্যর্থতায় ম্যাচটি বড় ব্যবধানে হারতে হয় বাংলাদেশকে।

আরও পড়ুনঃ  প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বেজার গভর্নিং বোর্ডের বৈঠক, অর্থনৈতিক অঞ্চল ও সবুজায়নে একাধিক সিদ্ধান্ত

ম্যাচ শেষে সিমন্স বলেন, প্রস্তুতি ম্যাচের পারফরম্যান্স হতাশাজনক হলেও সেটি পেছনে ফেলে এখন মূল টেস্টের দিকে মনোযোগ দিতে চান তারা।

তিনি বলেন, ‘প্রস্তুতি ম্যাচটি হতাশাজনক ছিল। তবে আমরা সেটা পেছনে ফেলে এগিয়ে যাচ্ছি। এখন আমাদের পুরো মনোযোগ সামনে থাকা টেস্ট ম্যাচে।’

ভুলগুলো শুধরে নেওয়ার জন্য হাতে থাকা তিন দিনকে কাজে লাগাতে চান বাংলাদেশ কোচ। সিমন্স বলেন, এই সময়ের মধ্যে দলের দুর্বল জায়গাগুলো নিয়ে কাজ করে প্রথম টেস্টে ভালো সুযোগ তৈরি করতে চান তারা।

আরও পড়ুনঃ  বগুড়ায় অবৈধ সীসা তৈরির কারখানায় ২ লাখ টাকা জরিমানা, বন্ধ কার্যক্রম

তিনি বলেন, ‘আমাদের হাতে এখনও তিন দিন সময় আছে। এখানের ভুলগুলো শুধরে নিয়ে মূল ম্যাচে সব ঠিকভাবে করার সুযোগ রয়েছে। আমি বিশ্বাস করি, এই তিন দিনে আমরা নিজেদের নিয়ে কাজ করব, যেন টেস্ট ম্যাচে নিজেদের জন্য ভালো সুযোগ তৈরি করতে পারি।’

আরও পড়ুনঃ  জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৪১৬ জনের, আহত ৬২৯

প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের ব্যাটিং নিয়ে হতাশা প্রকাশ করে সিমন্স আরও বলেন, ‘আমরা নিজেদের নিয়ে কাজ করার জন্য আরও তিন দিন সময় পাচ্ছি, এই ব্যাপারটা ভালো। এখানে প্রস্তুতি ম্যাচে আমরা ব্যাটিংয়ে নিজেদের হতাশ করেছি। আমরা কীভাবে আউট হয়েছি, আপনারা দেখেছেন, যা একদমই ভালো ছিল না।’

প্রস্তুতি ম্যাচের ভুল থেকে শিক্ষা নিয়ে টেস্ট সিরিজে ঘুরে দাঁড়ানোই এখন বাংলাদেশের লক্ষ্য।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ইনিংস ব্যবধানে হারের পর সিমন্স বললেন, ‘হতাশাজনক’

আপডেটের সময়: ০১:০৬:৫২ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের আগে প্রস্তুতি ম্যাচে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে ইনিংস ব্যবধানে হারের পর ম্যাচটিকে ‘হতাশাজনক’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ ফিল সিমন্স।

২৩ বছর পর অস্ট্রেলিয়া সফরে গেছে বাংলাদেশ দল। দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরুর আগে প্রস্তুতির অংশ হিসেবে অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে মাঠে নামে টাইগাররা। তবে ব্যাটিং ব্যর্থতায় ম্যাচটি বড় ব্যবধানে হারতে হয় বাংলাদেশকে।

আরও পড়ুনঃ  ঢামেকে সংঘর্ষের পর শান্তা ফারজানাসহ ৬ নেতা পুলিশ হেফাজতে

ম্যাচ শেষে সিমন্স বলেন, প্রস্তুতি ম্যাচের পারফরম্যান্স হতাশাজনক হলেও সেটি পেছনে ফেলে এখন মূল টেস্টের দিকে মনোযোগ দিতে চান তারা।

তিনি বলেন, ‘প্রস্তুতি ম্যাচটি হতাশাজনক ছিল। তবে আমরা সেটা পেছনে ফেলে এগিয়ে যাচ্ছি। এখন আমাদের পুরো মনোযোগ সামনে থাকা টেস্ট ম্যাচে।’

ভুলগুলো শুধরে নেওয়ার জন্য হাতে থাকা তিন দিনকে কাজে লাগাতে চান বাংলাদেশ কোচ। সিমন্স বলেন, এই সময়ের মধ্যে দলের দুর্বল জায়গাগুলো নিয়ে কাজ করে প্রথম টেস্টে ভালো সুযোগ তৈরি করতে চান তারা।

আরও পড়ুনঃ  প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বেজার গভর্নিং বোর্ডের বৈঠক, অর্থনৈতিক অঞ্চল ও সবুজায়নে একাধিক সিদ্ধান্ত

তিনি বলেন, ‘আমাদের হাতে এখনও তিন দিন সময় আছে। এখানের ভুলগুলো শুধরে নিয়ে মূল ম্যাচে সব ঠিকভাবে করার সুযোগ রয়েছে। আমি বিশ্বাস করি, এই তিন দিনে আমরা নিজেদের নিয়ে কাজ করব, যেন টেস্ট ম্যাচে নিজেদের জন্য ভালো সুযোগ তৈরি করতে পারি।’

আরও পড়ুনঃ  শেরপুর-তেলিবাজার সড়কে থামছে না দুর্ঘটনা, ৬ মাসে নিহত ১১৭