ঢাকা ১১:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীরা বেতন পাবেন কবে, জানা গেল ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসাছাত্রদের সঙ্গে সংঘর্ষ: ৩ পুলিশ সদস্য প্রত্যাহার তিন জেলায় নতুন ডিসি নিয়োগ জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি চুয়া সেলিম আস্তানা থেকে গ্রেপ্তার ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, বায়ু দূষণের শীর্ষে কুচিং কলম্বিয়ার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩১৪ বরগুনায় বিএনপির পাল্টাপাল্টি সমাবেশ ঘিরে উত্তেজনা, অস্ত্র-গুলিসহ আটক ৫ ঈশ্বরদীতে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ককে কুপিয়ে জখম ২৫ বছর পর পরিবারের কাছে ফিরছেন ফরিদ, অপেক্ষার অবসান বৃদ্ধ মায়ের পাটগ্রামে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, নৈশপ্রহরী গ্রেপ্তার
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ইরানকে চাপে ফেলতে ট্রাম্পের ‘অর্থনৈতিক ডি-ডে’ ঘোষণা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১০:০৯:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
  • ৭ সময় দেখুন

ইরানের বিরুদ্ধে কঠোর অর্থনৈতিক চাপ প্রয়োগের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তেহরানকে কোনো ধরনের সহায়তা করলে সংশ্লিষ্ট দেশগুলোকে বড় ধরনের অর্থনৈতিক ক্ষতির মুখে পড়তে হবে বলে সতর্ক করেছেন তিনি।

বুধবার (১৯ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে এমন কঠোর অর্থনৈতিক অভিযান শুরু করতে যাচ্ছে, যা এর আগে কোনো দেশের বিরুদ্ধে নেওয়া হয়নি।

আরও পড়ুনঃ  নালা খনন করতে গিয়ে মিলল ১২৭ কোটি টাকার স্বর্ণের বার ও মুদ্রা

ট্রাম্প দাবি করেন, ইরানের নৌবাহিনী ধ্বংস হয়েছে, বিমানবাহিনী ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত এবং দেশটির সামরিক স্থাপনাগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। পাশাপাশি ইরানি মুদ্রার মূল্যও ব্যাপকভাবে কমে গেছে বলে উল্লেখ করেন তিনি।

আরও পড়ুনঃ  হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের অংশ ঘোষণার হুমকি ট্রাম্পের!

ইরানকে সহায়তা করা দেশগুলোর বিরুদ্ধে সম্ভাব্য ব্যবস্থা নেওয়ার বিষয়ে ট্রাম্প বলেন, তেহরানকে যেকোনো ধরনের সমর্থন দেওয়া হলে সংশ্লিষ্ট দেশগুলোকে “ভয়াবহ অর্থনৈতিক পরিণতি” ভোগ করতে হবে। তবে কী ধরনের নিষেধাজ্ঞা বা অর্থনৈতিক পদক্ষেপ নেওয়া হবে, সে বিষয়ে তিনি বিস্তারিত জানাননি।

নিজের ঘোষিত উদ্যোগকে ‘অর্থনৈতিক ডি-ডে’ হিসেবে উল্লেখ করে ট্রাম্প ইরানকে আন্তর্জাতিকভাবে আরও বিচ্ছিন্ন করতে যুক্তরাষ্ট্রের মিত্রদের পাশে থাকার আহ্বান জানিয়েছেন।

আরও পড়ুনঃ  অস্ত্র হাতে মহড়া দেওয়া ছাত্রদল নেতাকে ছেড়ে দেওয়ায় ঈশ্বরদীতে থানা ঘেরাও

তিনি আরও দাবি করেন, এসব পদক্ষেপ ইরানের ওপর বড় ধরনের চাপ সৃষ্টি করবে এবং বিশ্বজুড়ে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার সক্ষমতাকে দুর্বল করবে।

ট্রাম্প তাঁর পোস্টে আবারও স্পষ্ট করেন, ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ দেওয়া হবে না।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীরা বেতন পাবেন কবে, জানা গেল

ইরানকে চাপে ফেলতে ট্রাম্পের ‘অর্থনৈতিক ডি-ডে’ ঘোষণা

আপডেটের সময়: ১০:০৯:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

ইরানের বিরুদ্ধে কঠোর অর্থনৈতিক চাপ প্রয়োগের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তেহরানকে কোনো ধরনের সহায়তা করলে সংশ্লিষ্ট দেশগুলোকে বড় ধরনের অর্থনৈতিক ক্ষতির মুখে পড়তে হবে বলে সতর্ক করেছেন তিনি।

বুধবার (১৯ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে এমন কঠোর অর্থনৈতিক অভিযান শুরু করতে যাচ্ছে, যা এর আগে কোনো দেশের বিরুদ্ধে নেওয়া হয়নি।

আরও পড়ুনঃ  গুলিতে বদলে গেছে জীবন, চিকিৎসার খরচ চালাতে হিমশিম জুলাইযোদ্ধা ইমরানের পরিবার

ট্রাম্প দাবি করেন, ইরানের নৌবাহিনী ধ্বংস হয়েছে, বিমানবাহিনী ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত এবং দেশটির সামরিক স্থাপনাগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। পাশাপাশি ইরানি মুদ্রার মূল্যও ব্যাপকভাবে কমে গেছে বলে উল্লেখ করেন তিনি।

আরও পড়ুনঃ  ১৮ হাজার শিক্ষার্থী, কিন্তু শ্রেণিকক্ষ-শিক্ষক সংকটে নীলফামারী কলেজ